ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে টানা দ্বিতীয় ম্যাচেও হার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পিএম
ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। তবে শক্তিশালী চীনের বিপক্ষে দারুণ লড়াই করে বাংলাদেশের মেয়েরা। বিশেষ করে গোলরক্ষক মিলি আক্তার অসাধারণ পারফরম্যান্সে আলাদা করে নজর কাড়েন। তার একের পর এক দুর্দান্ত সেভে দীর্ঘ সময় পর্যন্ত চীনের মতো শক্তিশালী দলকে আটকে রাখে বাংলাদেশ। শেষ পর্যন্ত অবশ্য ২-০ গোলের হার এড়ানো যায়নি।

থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে চীন। তবে বাংলাদেশের রক্ষণভাগ ও গোলরক্ষক মিলির দৃঢ়তায় প্রথমার্ধে গোলশূন্য থাকে ম্যাচ। চীনের একের পর এক আক্রমণ, অনটার্গেট শট এবং বিপজ্জনক ফ্রি-কিকও রুখে দেন তিনি।

সিনিয়র এশিয়ান কাপে চীনের বিপক্ষে ২-০ গোলের হারের ম্যাচেও বাংলাদেশ লড়াই করেছিল। সেই ম্যাচে রুপনা চাকমার পরিবর্তে মিলিকে শুরুর একাদশে খেলিয়ে চমক দেখিয়েছিলেন কোচ পিটার বাটলার। এবারও সেই আস্থার প্রতিদান দিয়েছেন এই তরুণ গোলরক্ষক।

ম্যাচের প্রথম ৪৫ মিনিটে চীনের পাঁচটি অনটার্গেট শটই রুখে দেন মিলি। এক পর্যায়ে একটি বিপজ্জনক ফ্রি-কিক আঙুলের ছোঁয়ায় গোললাইন পার হতে দেননি তিনি। প্রথমার্ধের শেষ দিকে চীনের এক ফরোয়ার্ড একা পেয়ে যান মিলিকে, কিন্তু সাহসী সেভে বাংলাদেশকে ম্যাচে রাখেন তিনি।

বাংলাদেশও প্রথমার্ধের শেষ দিকে আক্রমণে ওঠার সুযোগ পায়। তবে মোসাম্মৎ সাগরিকার নেওয়া শট সহজেই ঠেকিয়ে দেন চীনের গোলরক্ষক।

প্রথমার্ধে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তুললেও দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজম করে বাংলাদেশ। ম্যাচের ৪৭তম মিনিটে জেং ইউজুইয়ার কাটব্যাক থেকে ৬ গজের বক্সে থাকা ইউ শিনগি উঁচু কোনা দিয়ে বল জালে পাঠিয়ে চীনকে এগিয়ে দেন।

এরপরও ব্যবধান বাড়তে দেননি মিলি। ম্যাচের ৬৩তম মিনিটে ওয়াং আইফাংয়ের ৩৫ গজ দূর থেকে নেওয়া বুলেট গতির শট টিপ-সেভে কর্নারের বিনিময়ে রক্ষা করেন তিনি।

তবে ম্যাচের শেষ দিকে ক্লান্তি ও চোটে কিছুটা দুর্বল হয়ে পড়ে বাংলাদেশ। সেই সুযোগ কাজে লাগিয়ে ৮২তম মিনিটে বক্সের বাইরে থেকে পাওয়া ফ্রি-কিক সরাসরি জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন ওয়াং আইফাং। ডান পায়ের নিচু শটে বল পোস্টের বাঁ কোণ দিয়ে জালে জড়ালে বাংলাদেশের ম্যাচে ফেরার সম্ভাবনা কার্যত শেষ হয়ে যায়।

পুরো ম্যাচে আটটি সেভ করেন গোলরক্ষক মিলি আক্তার। চীনের মতো শক্তিশালী প্রতিপক্ষকে দীর্ঘ সময় গোলশূন্য আটকে রাখার কৃতিত্বে প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশের মেয়েরা।

আরও পড়ুন

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল বাংলাদেশকে।

টানা দুই ম্যাচে হারলেও লড়াকু পারফরম্যান্সে ভবিষ্যতের জন্য আশার বার্তা দিয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ নারী দল।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
এশিয়া কাপের ফাইনালের পর এবার এশিয়ান গেমসের স্বর্ণপদকের লড়াইয়েও শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না ভারত। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ১৪৭ রানের বিশাল ব্যবধানে জিতে নারী ক্রিকেটে আবারও চ্যাম্পিয়ন হলো হারমানপ্রিত কৌরের দল।
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
জাপানের বিপক্ষে ৩২ রানে আটকে গেল ভারত
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ভারত ও জাপানের মধ্যে ব্যবধান বিশাল। ভারত যেখানে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয়, জাপানের অবস্থান ৪১তম। তবে বৃষ্টির কারণে পাঁচ ওভারে নেমে আসা ম্যাচে শুরুতেই সেই ব্যবধান ভুলিয়ে দিয়েছে স্বাগতিক জাপান। মাত্র ১৪ রানের মধ্যে ভারতের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে ঐতিহাসিক ম্যাচে বড় চাপ তৈরি করেছে তারা। সানোর আন্তর্জাতিক ক্রিকেট মাঠে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর শুরু হয় ম্যাচটি। শেষ পর্যন্ত দুই দলের ইনিংসই পাঁচ ওভারে সীমাবদ্ধ করা হয়। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এটি ভারত ও জাপানের পুরুষ দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত একমাত্র টি-টোয়েন্টিটি হচ্ছে ‘সুজুকি কাপ’ এর অধীনে। মাত্র ৩০ বলের ইনিংস হওয়ায় শুরু থেকেই দ্রুত রান তোলার তাগিদ ছিল ভারতের ব্যাটসম্যানদের। কিন্তু প্রথম ওভারেই সেই পরিকল্পনায় ধাক্কা দেয় জাপান। চার্লি হারা-হিনজের ওভারের শেষ বলে বড় শট খেলতে গিয়ে শোমা সুগায়া-স্লেটারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অভিষেক শর্মা। প্রথম বলেই কোনো রান না করে আউট হন ভারতের ওপেনার। ২০২৬ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি অভিষেকের প্রথম বলে শূন্য রানে ফেরার পঞ্চম ঘটনা। এক বছরে পাঁচবার প্রথম বলে ডাক মেরে তিনি এখন রুয়ান্ডার কেভিন ইরাকোজে ও জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভার পাশে। অভিষেকের বিদায়ের পরও চাপ কাটেনি ভারতের। দ্বিতীয় ওভারে ইব্রাহিম তাকাহাশির বলে বড় শট খেলতে গিয়ে ডিপ মিডউইকেটে বেঞ্জামিন ইতো-ডেভিসের হাতে ক্যাচ দেন সঞ্জু স্যামসন। ৭ বলে ৯ রান করেন তিনি। তৃতীয় ওভারেও উইকেট হারায় ভারত। বেঞ্জামিন ইতো-ডেভিসের অফ স্পিনে ইনসাইড-আউট শট খেলতে গিয়ে অতিরিক্ত কভারে মাকোতো তানিয়ামার হাতে ক্যাচ দেন ঈশান কিষান। ৬ বলে ৩ রান করে ফেরেন তিনি। ফলে ২.৪ ওভারেই মাত্র ১৪ রানে ৩ উইকেট হারায় ভারত। চতুর্থ উইকেটে অধিনায়ক শ্রেয়াস আইয়ার কিছুটা প্রতিরোধ গড়েন। ১২ বলে একটি চারসহ ১৬ রান করেন তিনি। তবে ইনিংসের শেষ ওভারে আইয়ারও আউট হয়ে গেলে ৫ ওভারে ৪ উইকেটে ৩২ রানেই থামে ভারতের ইনিংস। ভারতের হয়ে তিলক ভার্মা ৩ বলে ১ এবং শিবম দুবে ১ বলে কোনো রান না করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে ৩ রান। জাপানের বোলারদের মধ্যে চার্লি হারা-হিনজে ২ ওভারে ১৭ রান দিয়ে নেন ২ উইকেট। ইব্রাহিম তাকাহাশি ২ ওভারে ১৩ রান দিয়ে একটি এবং বেঞ্জামিন ইতো-ডেভিস ১ ওভারে মাত্র ২ রান দিয়ে একটি উইকেট শিকার করেন। আরটিভি/এসকে
জাপানের বিপক্ষে ৩২ রানে আটকে গেল ভারত