ভারতের বিপক্ষে সিরিজ আয়োজন নিয়ে যা জানাল বিসিবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ১০:০৬ পিএম


ভারতের বিপক্ষে সিরিজ আয়োজন নিয়ে যা জানাল বিসিবি
ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনকে ঘিরে সাম্প্রতিক আলোচনা ও জল্পনার মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড জানিয়েছে, ভারতের সঙ্গে নির্ধারিত সিরিজটি বাতিল নয়, বরং পুনঃনির্ধারিত সূচি অনুযায়ী এ বছর আয়োজনের পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় দুই দেশের ক্রিকেট অঙ্গনে আলোচনা শুরু হয়। এর পর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও সরে দাঁড়ায়। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ড বিসিবি ও বিসিসিআইয়ের মধ্যে চলমান অস্বস্তি দূর করতে আনুষ্ঠানিক উদ্যোগ নিয়েছে বিসিবি।

দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের অংশ হিসেবে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বিসিবি। বিষয়টি গণমাধ্যমে আসার পর এ নিয়ে কথা বলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফীস।

বিজ্ঞাপন

শাহরিয়ার নাফীস বলেন, দ্বিপাক্ষিক যে সিরিজগুলো, এগুলো তো এফটিপির (ফিউচার ট্যুরস প্রোগ্রাম) অংশ। ভারতের বিপক্ষে গত বছর যে সিরিজটা হওয়ার কথা ছিল, সেটি এ বছর রি-শিডিউল হয়েছে। যেকোনো বোর্ডের সাথেই আমাদের যোগাযোগ খুব নিয়মিতভাবে হয়ে থাকে।

তার এই বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, ভারতের বিপক্ষে সিরিজ আয়োজন নিয়ে বিসিবি আশাবাদী এবং বোর্ড পর্যায়ে যোগাযোগও অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, মিরপুরে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে চলছে ফিটনেস ক্যাম্প। এ প্রসঙ্গে শাহরিয়ার নাফীস জানান, খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করছেন এবং প্রস্তুতিও এগোচ্ছে ইতিবাচকভাবে।

তিনি বলেন, এখন পর্যন্ত প্লেয়াররা অনেক কষ্ট করছে এবং ভালো প্র্যাকটিস হচ্ছে। আশা করি এটা নিউজিল্যান্ড সিরিজের আগ পর্যন্ত চালিয়ে যেতে পারব। একটু গরম, কিন্তু প্লেয়াররা খুব দ্রুত মানিয়ে নিচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও যোগ করেন, পুরো প্র্যাকটিস সেশনটা প্রথমে শুধুমাত্র ফিটনেস ও ফিল্ডিংভিত্তিক ছিল। এখন স্কিল, ফিটনেস ও ফিল্ডিং সবকিছুই হচ্ছে। আমরা সিরিজের আগে খুব বেশি সময় পাই না, তবে এবার সময়টা পেয়েছি এবং কোচিং স্টাফ সেই সময়টা খুব দারুণভাবে কাজে লাগাচ্ছে।

আরও পড়ুন

সব মিলিয়ে ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে অনিশ্চয়তার মধ্যে বিসিবির এই বক্তব্য কিছুটা স্বস্তি এনে দিয়েছে ক্রিকেটপ্রেমীদের মাঝে। একই সঙ্গে নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে দলের প্রস্তুতিও ইতিবাচক দিকেই এগোচ্ছে বলে মনে করছে বোর্ড।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission