ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বিশ্বের এক নম্বর ফ্র্যাঞ্চাইজি লিগ হবে পিএসএল : নাকভি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পিএম
ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), বিগ ব্যাশসহ বিশ্বের অন্যান্য জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে ছাড়িয়ে একদিন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) বিশ্বের এক নম্বর লিগে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।

তিনি বলেছেন, বিশ্বজুড়ে পিএসএলের জনপ্রিয়তা ক্রমাগত বাড়ছে এবং আন্তর্জাতিক তারকা ক্রিকেটারদের আগ্রহও বেড়েছে এই টুর্নামেন্টে অংশ নেওয়ার ক্ষেত্রে। তার বিশ্বাস, খুব দ্রুতই পিএসএল বিশ্বের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে প্রতিষ্ঠা পাবে।

২০১৬ সালে পাঁচটি দল নিয়ে যাত্রা শুরু করে পাকিস্তান সুপার লিগ। সময়ের সঙ্গে এর পরিধি ও বাণিজ্যিক মূল্য দুটিই বেড়েছে। চলতি বছর টুর্নামেন্টটির একাদশ আসরে অংশ নিচ্ছে ৮টি ফ্র্যাঞ্চাইজি। সম্প্রচার স্বত্ব, বাজারমূল্য এবং আন্তর্জাতিক আগ্রহ সব মিলিয়ে পিএসএল এখন বিনিয়োগের জন্যও আকর্ষণীয় প্ল্যাটফর্ম বলে মনে করছেন নাকভি।

চলমান আসর নিয়ে গাদ্দাফি স্টেডিয়ামে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নাকভি বলেন, বিনিয়োগ করার জন্য পিএসএল এখন সবচেয়ে ভালো বাজার। খুব শিগগিরই পিএসএল বিশ্বের এক নম্বর লিগ হবে।

তিনি আরও বলেন, অতীতের তুলনায় এখন পিএসএল অনেক বেশি জনপ্রিয়। বিশ্বের বড় মাপের ক্রিকেটাররা এই টুর্নামেন্টে খেলতে আগ্রহী। তারা এখানে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করে। ফলে দিন দিন পিএসএলের জনপ্রিয়তা আরও বাড়ছে।

তবে আর্থিক দিক থেকে এখনও পিএসএলের তুলনায় অনেক এগিয়ে আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। মিডিয়া স্বত্বের মূল্যে বর্তমানে শীর্ষে রয়েছে আইপিএল, যার মূল্য প্রায় ৬০০ কোটি মার্কিন ডলার। বিপরীতে পিএসএলের মিডিয়া স্বত্বের মূল্য প্রায় ৯.৩ কোটি মার্কিন ডলার।

আরও পড়ুন

এছাড়া, আইপিএলের বার্ষিক আয় ১০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেলেও, পিএসএলের বার্ষিক আয় বর্তমানে প্রায় ৬ কোটি মার্কিন ডলার। তারপরও ভবিষ্যৎ সম্ভাবনা ও জনপ্রিয়তার দিক বিবেচনায় পিএসএল একদিন বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগে পরিণত হবে বলে দৃঢ় বিশ্বাস পিসিবি প্রধানের।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
এশিয়ান গেমসের ভারত–পাকিস্তান ফাইনালে থাকছেন না নাকভি
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
তিন বছর পর ভারতে ফিরছে আইপিএলের নিলাম
আড়াই লাখ কোটি টাকার ব্র্যান্ড আইপিএল, ব্যবসায়িক মূল্যে নতুন রেকর্ড