ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

রান আউটের সিদ্ধান্তে উত্তেজনা, দর্শকের ছুরিকাঘাতে আম্পায়ার নিহত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনে স্থানীয় এক ক্রিকেট ম্যাচে রান আউটের সিদ্ধান্তকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। ম্যাচ পরিচালনার সময় এক দর্শকের ছুরিকাঘাতে নিহত হয়েছেন আম্পায়ার দোলা অজিত বাবু। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

রোববার (৫ এপ্রিল) বিশাখাপত্তনের স্থানীয় দুটি দলের মধ্যকার একটি ক্রিকেট ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করছিলেন অজিত বাবু ও তার বন্ধু বুদুমুরি চিরঞ্জীবী। ম্যাচ চলাকালে একটি রান আউটের সিদ্ধান্ত নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দুই আম্পায়ার। তবে তাতে উত্তেজনা কমার বদলে আরও বাড়তে থাকে।

পুলিশ জানিয়েছে, ম্যাচ চলাকালে কান্তা কিশোর নামে এক দর্শক মাঠে উপস্থিত খেলোয়াড় ও আম্পায়ারদের উদ্দেশে গালাগালি করতে থাকেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে সমস্যা মেটানোর কথা বলে কান্তা দুই আম্পায়ারকে তার কাছে ডাকেন।

পরিস্থিতি সামাল দিতে অজিত বাবু ও চিরঞ্জীবী তার কাছে গেলে হঠাৎই কান্তা পকেট থেকে ছুরি বের করে অজিতের ওপর হামলা চালান। তাকে থামাতে গেলে ছুরিকাঘাতে আহত হন চিরঞ্জীবী এবং আরও এক দর্শক।

গুরুতর আহত অবস্থায় অজিত বাবু ও আহত দর্শককে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা অজিত বাবুকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত অজিতের বাবা ডোলা আপ্পালা রাজু থানায় মামলা দায়ের করেছেন। তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন

তবে হামলার পর থেকেই অভিযুক্ত ২৬ বছর বয়সী কান্তা কিশোর পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পর্তুগাল অ-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে
ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর পথ ধরে আন্তর্জাতিক ফুটবলে আরও এক ধাপ এগিয়ে গেলেন তার বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র।
পর্তুগাল অ-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে
নিরাপত্তা শঙ্কায় পিছিয়ে গেল এশিয়ান কাপ
এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর এএফসি এশিয়ান কাপ। টুর্নামেন্টটির ২০২৭ সালের আসর আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল সৌদি আরব।
নিরাপত্তা শঙ্কায় পিছিয়ে গেল এশিয়ান কাপ
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ফাইনালকেও ছাড়াল
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠতে এখনো প্রায় এক বছর বাকি। অথচ এরই মধ্যে টুর্নামেন্টের টিকিট নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে তুমুল উন্মাদনা।
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ফাইনালকেও ছাড়াল
সাত-আট বছর আগেই রোনালদো ফুরিয়ে গেছেন: টেন হ্যাগ
ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন ক্রিস্টিয়ানো রোনালদোর ফিটনেস ও দলের প্রতি নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক কোচ এরিক টেন হ্যাগ।
সাত-আট বছর আগেই রোনালদো ফুরিয়ে গেছেন: টেন হ্যাগ
ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা
আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফিকে সামনে রেখে ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।
ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা
আরও পড়ুন
জামালপুরে দুই লাখ টাকার ভারতীয় মদ জব্দ
বিক্ষোভে উত্তাল ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫
ভারতে স্বামীর সঙ্গে ঝগড়া করে থানায় গিয়ে পুলিশের লালসার শিকার নারী
আসামে যুবদলের ব্যানার, চিন্তায় ভারত পুলিশ