না ফেরার দেশে পাড়ি জমালেন কিংবদন্তি কোচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ০১:০৫ পিএম


না ফেরার দেশে পাড়ি জমালেন কিংবদন্তি কোচ
ছবি: সংগৃহীত

রোমানিয়ার ফুটবল জগতে নেমেছে শোকের ছায়া। ৮০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দেশটির কিংবদন্তি কোচ মিরচা লুসেস্কু। রোমানিয়ার জাতীয় দলের কোচ পদ থেকে পদত্যাগের মাত্র পাঁচ দিন পরই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

গত বৃহস্পতিবার অনুশীলনের আগে অসুস্থ বোধ করে পদত্যাগ করেছিলেন লুসেস্কু। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রোমানিয়ান ফুটবল ফেডারেশন মঙ্গলবার তার মৃত্যুর খবর নিশ্চিত করে। ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, রোমানিয়ান ফুটবল কেবল একজন কোচকে হারায়নি, বরং একজন মেন্টর, স্বপ্নদ্রষ্টা এবং জাতীয় প্রতীককেও হারিয়েছে। 

৪৭ বছরের দীর্ঘ কোচিং ক্যারিয়ারে লুসেস্কু ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে নিজের ছাপ রেখেছেন। ইন্টার মিলান, গালাতাসারাই, বেসিকতাস, শাখতার দোনেৎস্ক এবং ডায়নামো কিয়েভের মতো ক্লাবগুলো তার নেতৃত্বে সাফল্যের চূড়ায় পৌঁছেছে। বিশেষ করে গালাতাসারাইয়ের হয়ে উয়েফা সুপার কাপ এবং শাখতার হয়ে উয়েফা কাপ জয় তার ক্যারিয়ারের উজ্জ্বল অধ্যায়।

খেলোয়াড় হিসেবেও লুসেস্কু ১৯৭০ বিশ্বকাপে রোমানিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন। কোচ হিসেবে ১৯৮৪ সালে দেশটিকে প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপের মূল পর্বে নিয়ে যান। ২০২৪ সালে দ্বিতীয় দফায় আবারও জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেন। ২৬ মার্চ তুরস্কের বিপক্ষে বিশ্বকাপ প্লে-অফ ম্যাচ তার শেষ ডাগ-আউট হয়ে দাঁড়ায়।

আরও পড়ুন

ইন্টার এবং গালাতাসারাইসহ বিশ্বের বড় ক্লাবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে লুসেস্কুর প্রতি শ্রদ্ধা জানিয়েছে। রোমানিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট রাভান বার্লানু বলেন, আজ রোমানিয়া এবং বিশ্ব ফুটবলের জন্য একটি কালো দিন। তিনি কেবল একজন কোচ ছিলেন না, বরং প্রজন্মের পর প্রজন্ম খেলোয়াড়দের জীবন গড়ার কারিগর।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission