ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

না ফেরার দেশে ভারতের প্রথম টেস্টজয়ী দলের সদস্য গোপীনাথ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের প্রথম টেস্টজয়ী দলের শেষ জীবিত সদস্য সিডি গোপীনাথ ৯৬ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) তিনি চেন্নাইয়ের আদিয়ারে তার মেয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গোপীনাথ চেন্নাই (তৎকালীন মাদ্রাজ) জন্মগ্রহণ করেছিলেন। ১৯৫১-৫২ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে অভিষেক ম্যাচে তিনি দুই ইনিংসে যথাক্রমে অপরাজিত ৫০ ও ৪২ রান করেছিলেন।

ভারতের ইতিহাসে প্রথম টেস্ট জয়ের ম্যাচে তিনি চেন্নাইয়ের মাঠে ৩৫ রান করেছিলেন এবং এক গুরুত্বপূর্ণ ক্যাচ ধরেছিলেন। সেই ম্যাচে ভারত ইংল্যান্ডকে হারিয়ে প্রথম টেস্ট জয় নিশ্চিত করেছিল।

ঘরোয়া ক্রিকেটে গোপীনাথ ১৯৫৫-৫৬ থেকে ১৯৬২-৬৩ পর্যন্ত তৎকালীন মাদ্রাজের অধিনায়কত্ব করেছিলেন। খেলোয়াড়ী জীবন শেষ হওয়ার পর তিনি প্রশাসক হিসেবেও নজর কেড়েছিলেন। ১৯৭০

আরও পড়ুন

এর দশকে জাতীয় নির্বাচক কমিটিতে যোগ দেন এবং পরে নির্বাচক কমিটির চেয়ারম্যানও হন। ১৯৭৯ সালে ইংল্যান্ড সফরে ভারতীয় দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

ভারতের হয়ে আটটি টেস্ট খেলে গোপীনাথ ২৪২ রান করেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৮৩ ম্যাচে তিনি ৪২৫৯ রান করেছেন, যার মধ্যে রয়েছে ৯টি শতরান ও ২৩টি অর্ধশতরান। রঞ্জিতে ২৩৪৯ রান করেছেন এবং ১৯৫৮-৫৯ মৌসুমে ২৩৪ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন।

গোপীনাথের মৃত্যু ভারতীয় ক্রিকেটের একটি যুগের সমাপ্তি হিসেবে ধরা হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিন গোল করেও জয় পেল না বায়ার্ন
চ্যাম্পিয়ন্স লিগে দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইনের জোড়া গোলের পর লুইস দিয়াজের গোলে এগিয়েও গিয়েছিল জার্মান জায়ান্টরা।
তিন গোল করেও জয় পেল না বায়ার্ন
আতলেটিকোর কাছে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
ম্যাচের বয়স তখন মাত্র ৫৩ সেকেন্ড। এর মধ্যেই গোল হজম করে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুতেই ধাক্কা খাওয়া দলটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি।
আতলেটিকোর কাছে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
শুরুতে পিছিয়ে পড়ে শঙ্কায় পড়লেও শেষ পর্যন্ত দাপুটে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে তুরস্কের ক্লাব গালাতাসারাইকে তাদেরই মাঠে ৪-১ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল।
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু