ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

লিভারপুল ছাড়ছেন অ্যান্ডি রবার্টসন, শেষ হচ্ছে নয় বছরের অধ্যায়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল এফসি থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন স্কটল্যান্ড জাতীয় দলের অধিনায়ক অ্যান্ডি রবার্টসন। চলতি মৌসুম শেষে অ্যানফিল্ড ছেড়ে যাবেন এই অভিজ্ঞ খেলোয়াড়।

২০১৭ সালে হাল সিটি থেকে লিভারপুলে যোগ দেন রবার্টসন। প্রায় এক দশক ধরে দলের রক্ষণভাগের অন্যতম স্তম্ভ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এই সময়ে ক্লাবের হয়ে জিতেছেন দুইটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, দুইটি লিগ কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপসহ একাধিক শিরোপা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে লিভারপুল জানায়, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এই গ্রীষ্মেই ক্লাব ছাড়বেন ৩২ বছর বয়সী এই ডিফেন্ডার। অ্যানফিল্ডে নয়টি মৌসুমে ৩৭৩টি ম্যাচ খেলে দলের সাম্প্রতিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

তবে চলতি মৌসুমে নতুন খেলোয়াড়দের ভিড়ে প্রথম একাদশে জায়গা হারান রবার্টসন। এবারের মৌসুমে মাত্র ১৫টি ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি। গত জানুয়ারিতে টটেনহাম হটস্পারে সম্ভাব্য দলবদলের গুঞ্জন উঠলেও, রক্ষণভাগে চোট সমস্যার কারণে শেষ পর্যন্ত লিভারপুলেই থেকে যান তিনি।

বিদায়ের ঘোষণা দিতে গিয়ে রবার্টসন বলেন, লিভারপুলের মতো একটি ক্লাব ছাড়াটা কখনোই সহজ নয়। গত নয় বছর আমার ও আমার পরিবারের জীবনের বড় একটি অংশ ছিল এই ক্লাব। কিন্তু ফুটবলে পরিবর্তন আসবেই, আমাকেও সামনে এগোতে হবে।

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এই ক্লাবের জন্য আমি হৃদয়-প্রাণ উজাড় করে দিয়েছি। খুব বেশি আক্ষেপ নেই। একজন মানুষ হিসেবে এখানে আমি বেড়ে উঠেছি। লিভারপুল ও এর সমর্থকরা সবসময়ই আমার হৃদয়ে থাকবে।

শুরুর দিকে সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপের অধীনে নিয়মিত সুযোগ পেতে কিছুটা সময় লাগলেও, পরবর্তীতে দলের প্রথম পছন্দের লেফট-ব্যাক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন রবার্টসন। এরপর থেকেই লিভারপুলের সাফল্যের অন্যতম কারিগর হয়ে ওঠেন তিনি।

আরও পড়ুন

তবে নিজেকে ‘লিভারপুল কিংবদন্তি’ বলতে নারাজ এই স্কটিশ তারকা। তার ভাষায়, আমি কখনোই নিজেকে কিংবদন্তি বলব না। তবে আমি গর্বিত যে, এই ক্লাবকে আবার সাফল্যের জায়গায় ফিরিয়ে আনতে পারা দুর্দান্ত দলের অংশ হতে পেরেছি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
আরও পড়ুন
আর্সেনালকে বড় ধাক্কা দিলো ব্রাইটন
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রাতে মাঠে গড়াচ্ছে ম্যানচেস্টার ডার্বি, খেলা দেখবেন যেভাবে