ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

আমার অভিজ্ঞতা যদি তামিম চায়, অবশ্যই এটা না করার কিছু নেই: সুজন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৮:২০ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও দীর্ঘদিনের ক্রিকেট সংগঠক ও কোচিং সংশ্লিষ্ট ব্যক্তি খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, বর্তমান এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল যদি তাকে আবারও দায়িত্বে ডাকেন, তাহলে কাজ করতে তার কোনো আপত্তি নেই।

প্রায় ২১ মাস পর বৃহস্পতিবার (৯ এপ্রিল) তামিম ইকবালের আমন্ত্রণে বিসিবিতে যান সুজন। পরদিন শুক্রবার (১০ এপ্রিল) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি নিজের অবস্থান ও অভিজ্ঞতা নিয়ে কথা বলেন।

এ সময় সুজন বলেন, তিনি দীর্ঘদিন ধরে ক্রিকেটের সঙ্গে যুক্ত আছেন খেলোয়াড়, কোচ এবং সংগঠক হিসেবে বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন। তার ভাষায়, আমি ১৩-১৪ বছর বয়স থেকে ক্রিকেট খেলছি, মাঠ ছাড়িনি। খেলা ছাড়ার পর কোচিংয়ে এসেছি, সংগঠক হিসেবেও দীর্ঘদিন কাজ করেছি। আমার অভিজ্ঞতা যদি তামিম চায়, অবশ্যই এটা না করার কিছু নেই।

বিসিবিতে দায়িত্ব পালনকালীন সময়ে কোনো রাগ-অভিমান ছিল কি না এ প্রশ্নের জবাবে তিনি জানান, ব্যক্তিগত কোনো অভিমান নেই। তার মতে, দেশের বাস্তবতা বিবেচনায় অনেক বিষয়ই মেনে নিতে হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কাজের মূল্যায়ন।

তিনি আরও বলেন, নিজের দায়িত্বকাল নিয়ে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে। তবে কাজের মূল্যায়ন শেষ পর্যন্ত জনগণ ও সংশ্লিষ্টদের ওপর নির্ভর করে।

আরও পড়ুন

বর্তমান ক্রিকেট প্রশাসনিক প্রেক্ষাপটে তামিম ইকবাল-এর ভূমিকা নিয়ে মন্তব্য করে সুজন বলেন, তামিমকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি সবার সঙ্গে মিলেই সিদ্ধান্ত নিতে আগ্রহী। তার মতে, তামিম একা নয়, বরং সবাইকে সঙ্গে নিয়ে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে চায়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
অনুমতি ছাড়া অন্য শহরে ভ্রমণ, শাস্তির মুখে বাংলাদেশের ৩ ক্রিকেটার
বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে যেসব সিদ্ধান্ত
এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি