ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

বিসিবি\'র সভাপতি পরিবর্তন নিয়ে যা বললেন ফিল সিমন্স

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পিএম
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে সংবাদ সম্মেলনে বারবার উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পরিবর্তনের প্রসঙ্গ। তবে এসব পরিবর্তনকে খুব স্বাভাবিকভাবেই দেখছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।

শুক্রবার (১৭ এপ্রিল) নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে সিমন্সকে একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয় বিসিবির নেতৃত্ব পরিবর্তন নিয়ে।

২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন সিমন্স। সেই সময় জাতীয় দলের ক্রিকেটার ছিলেন তামিম ইকবাল, যিনি এখন বিসিবির নতুন সভাপতি। দায়িত্ব নেওয়ার পর অল্প সময়েই তিনজন সভাপতির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছে সিমন্সের।

এ নিয়ে বিস্মিত কি না এমন প্রশ্নে সিমন্সের জবাব, জীবনের অভিজ্ঞতায় এখন আর কিছুতেই তিনি অবাক হন না। তার ভাষায়, এটি শুধু বাংলাদেশের বিষয় নয়, বরং জীবনের স্বাভাবিক ঘটনাপ্রবাহ।

নতুন সভাপতি তামিম ইকবালের সঙ্গে ইতোমধ্যে তার আলোচনা হয়েছে বলেও জানান তিনি। ড্রেসিংরুমে এসে তামিম খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে কথা বলেছেন, যা ইতিবাচক বলেই মনে করেন সিমন্স।

সভাপতি পরিবর্তনের প্রভাব কোচিং বা দলের প্রস্তুতিতে পড়ে কি না এ প্রশ্নের জবাবে সিমন্স স্পষ্ট করেন, এতে তার কাজের ধরনে কোনো পরিবর্তন আসেনি। দলের প্রস্তুতি, পরিকল্পনা এবং কোচিং প্রক্রিয়া আগের মতোই চলছে। তার মতে, বোর্ড সভাপতি পরিবর্তন হলেও কোচিং দলের কাজের ধারাবাহিকতা বজায় রয়েছে।

মাঠের বাইরের এসব পরিবর্তন খেলোয়াড়দের পারফরম্যান্স বা প্রস্তুতিতে প্রভাব ফেলছে না বলেও মনে করেন সিমন্স। তার পর্যবেক্ষণে, খেলোয়াড়রা নিয়মিত অনুশীলন করছে এবং কেউ কেউ আগের চেয়ে আরও বেশি পরিশ্রম করছে।

আরও পড়ুন

সব মিলিয়ে, বিসিবির নেতৃত্বে পরিবর্তন এলেও দলের ভেতরের প্রস্তুতি ও লক্ষ্য থেকে সরে আসেনি বাংলাদেশ দল এমনটাই জানিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
আরও পড়ুন
বিপন্ন কালো রবিনই নিউজিল্যান্ডের ‘বার্ড অব দ্য ইয়ার
ম্যাকাই টেস্টের আগে বোলারদের প্রশংসায় ভাসালেন সিমন্স
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয়কে আর্জেন্টিনা ম্যাচের সঙ্গে তুলনা করলেন কোচ সিমন্স
অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি