ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আইএলটি-টোয়েন্টিতে উইকেটশূন্য মুস্তাফিজ, বড় ব্যবধানে হারল দুবাই

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৫ এএম
ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) পঞ্চম আসনে হতাশার মধ্য দিয়ে অভিযান শুরু করেছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটালসের হয়ে আসরের প্রথম ম্যাচে চার ওভার বোলিং করে কোনো উইকেট পাননি তিনি। তার দলও আবুধাবি নাইট রাইডার্সের কাছে হেরেছে ৫৫ রানের বড় ব্যবধানে।

রোববার (২২ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে আবুধাবি। জবাবে ১৭.৫ ওভারে মাত্র ১১২ রানে অলআউট হয় দুবাই ক্যাপিটালস।

ম্যাচে বল হাতে মুস্তাফিজ ৪ ওভারে ৩৭ রান খরচ করেন। শুরুতে কিছুটা খরুচে বোলিং করলেও শেষ দিকে নিয়ন্ত্রিত বোলিংয়ে নজর কাড়েন তিনি। বিশেষ করে ১৭তম ওভারে একটি ওয়াইডসহ মাত্র ৩ রান দেন এই বাঁহাতি পেসার।

আবুধাবির শুরুটা ছিল দুর্দান্ত। প্রথম ১২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৮ রান তুলে নেয় তারা। তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। শেষ আট ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ৫৯ রান যোগ করতে পারে আবুধাবি।

দলের পক্ষে ঝড়ো ব্যাটিং করেন ফিন অ্যালেন। ৩৮ বলে ৭৪ রান করে নুর আহমাদের বলে বোল্ড হন তিনি। আন্দ্রে ফ্লেচার করেন ৪৯ বলে ৫৫ রান। অ্যালেন ও ফ্লেচারের উদ্বোধনী জুটিতে আসে ৭৬ বলে ১১৯ রান।

মুস্তাফিজের বলে শেষ দিকে বেশ চাপে পড়েন আন্দ্রে রাসেল। নিজের শেষ ওভারে রাসেলের বিপক্ষে একটি নো বল করলেও পরের বলেই দারুণ ইয়র্কারে তার স্টাম্প ভেঙে দেন মুস্তাফিজ। তবে আগের বলটি নো হওয়ায় সেটি ফ্রি-হিট ছিল, ফলে উইকেট পাননি বাংলাদেশের এই পেসার।

আবুধাবির ইনিংসে শেষ ওভারে বল করতে এসে ৮ রান দিয়ে দুটি উইকেট নেন কারিম জানাত। দুবাইয়ের হয়ে দুশমান্থা চামিরা ২৫ রান ও নুর আহমাদ ৪০ রান দিয়ে দুটি করে উইকেট শিকার করেন।

উল্লেখ্য, আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন মুস্তাফিজ। আট ম্যাচে তাঁর শিকার ছিল ১৫ উইকেট। তবে নতুন আসরের প্রথম ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি বাংলাদেশের এই তারকা পেসার।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ক্রিকেটের ভিত শক্ত করতে এবার বিসিবির নতুন উদ্যোগ
দেশের ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে বড় উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিকভাবে দেশের সাতটি শহরে একযোগে ক্রিকেট একাডেমি চালুর পরিকল্পনা করেছে বোর্ড।
ক্রিকেটের ভিত শক্ত করতে এবার বিসিবির নতুন উদ্যোগ
অস্ট্রেলিয়া সফর শেষ ইংলিশ অলরাউন্ডার জ্যাকসের
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের অলরাউন্ডার ও সহ-অধিনায়ক উইল জ্যাকস। ডান হাতের আঙুলে গুরুতর চোট পাওয়ায় তার অস্ট্রেলিয়া সফরও শেষ হয়ে গেছে।
অস্ট্রেলিয়া সফর শেষ ইংলিশ অলরাউন্ডার জ্যাকসের
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ও ম্যানইউর বড় ম্যাচ আছে। এ ছাড়াও রোববার (২২ নভেম্বর) টিভিতে বেশকয়েকটি ম্যাচ রয়েছে। ক্রিকেট ওয়েলিংটন টেস্ট, ৪র্থ দিন নিউজিল্যান্ড–ভারত ভোর ৪টা, সনি স্পোর্টস ১ ও ৫ এশিয়া কাপ রাইজিং স্টারস ভারত ‘এ’–পাকিস্তান ‘এ’ বিকেল ৪টা, টি স্পোর্টস ও সনি স্পোর্টস ১ ফুটবল ইংলিশ প্রিমিয়ার লিগ হাল সিটি–ব্রাইটন রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ লিভারপুল–ম্যানচেস্টার ইউনাইটেড রাত ১০–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১ লা লিগা বার্সেলোনা–ভিয়ারিয়াল রাত ৭টা, ট্যাপম্যাড ও ফ্যানকোড গেতাফে–অ্যাতলেটিকো মাদ্রিদ রাত ২টা, ট্যাপম্যাড ও ফ্যানকোড সিরি আ আতালান্তা–ইন্টার মিলান রাত ১–৪৫ মি., জি ফাইভ আরটিভি/এসআর
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
দ্বিতীয় টেস্টের আগে টাইগার শিবিরে আরও বড় দুঃসংবাদ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে বাজেভাবে হেরেছে বাংলাদেশ দল। সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। তবে এই ম্যাচের আগে বড় দুঃসংবাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাসান মাহমুদের পর দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। কুঁচকির চোটের কারণে আগামী ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না তিনি।  শনিবার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেন, প্রথম টেস্ট চলাকালীন মুশফিক বাম দিকের কুঁচকিতে তীব্র ব্যথার কথা জানিয়েছিলেন। টেস্ট শেষে তার এমআরআই স্ক্যান করানো হয়। পরীক্ষার ফলাফলে পেলভিক হাড়ের চারপাশে প্রদাহ ও অস্বস্তির বিষয়টি ধরা পড়েছে। তিনি আরও বলেন, শারীরিক ধকল কাটিয়ে উঠতে এবং অবস্থার অবনতি রোধ করতে তার এখন জরুরি বিশ্রাম ও সুনির্দিষ্ট পুনর্বাসন (রিহ্যাবিলিটেশন) প্রয়োজন। তাই তিনি দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা সফরে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। জোহানেসবার্গের ওয়ান্ডার্স স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টের প্রথম ইনিংসে ০ ও দ্বিতীয় ইনিংসে ২২ রান করেন মুশফিক। আরটিভি/এসআর  
দ্বিতীয় টেস্টের আগে টাইগার শিবিরে আরও বড় দুঃসংবাদ
পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে ৩৮ ক্রিকেটার, বাদ পড়লেন একাধিক তারকা
নতুন মেয়াদে ৩৮ জন পুরুষ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির আওতায় এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শনিবার (২১ নভেম্বর) ঘোষিত এই চুক্তি কার্যকর থাকবে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত।  তবে ঘোষিত তালিকায় জায়গা হয়নি পাকিস্তানের বেশ কয়েকজন পরিচিত ও অভিজ্ঞ ক্রিকেটারের। বাদ পড়াদের মধ্যে রয়েছেন মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, শান মাসুদ ও সাইম আইয়ুব। জিও সুপারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এবার কেন্দ্রীয় চুক্তির কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনেছে পিসিবি। এতদিন প্রচলিত এ, বি, সি ও ডি গ্রেডের ভিত্তিতে চুক্তি দেওয়া হলেও এবার সেই পদ্ধতি থেকে সরে এসেছে বোর্ড। পরিবর্তে খেলোয়াড়দের পারফরম্যান্স ও নির্দিষ্ট ফরম্যাটে অবদানের ভিত্তিতে চালু করা হয়েছে পাঁচটি পৃথক ক্যাটাগরি বা ট্র্যাক। নতুন ব্যবস্থায় সর্বোচ্চ পর্যায়ের ট্র্যাক এবি (টেস্ট ও ওয়ানডে)। এই ক্যাটাগরিতে সুযোগ পেয়েছেন মাত্র দুজন ক্রিকেটার। তারা হলেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ অলরাউন্ডার সালমান আলী আগা। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটের জন্য নির্ধারিত ট্র্যাক বি-তে রয়েছেন ছয়জন। এই তালিকায় আছেন শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফাহিম আশরাফ ও হারিস রউফ। শুধু টেস্ট ক্রিকেটের জন্য নির্ধারিত ট্র্যাক এ-তে জায়গা পেয়েছেন চারজন। তারা হলেন আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান ও সৌদ শাকিল। অন্যদিকে, টি-টোয়েন্টি ক্রিকেটকে গুরুত্ব দিয়ে গড়া ট্র্যাক সি-তে রাখা হয়েছে সাত ক্রিকেটারকে। তারা হলেন হাসান নওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান ও উসমান তারিক। এ ছাড়া ভবিষ্যতের ক্রিকেটার গড়ে তোলার লক্ষ্যে ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে রাখা হয়েছে ১৯ জনকে। এই তালিকায় রয়েছেন সুফিয়ান মুকিম, মুহাম্মদ গাজী ঘোরি, রাজাউল্লাহসহ আরও কয়েকজন তরুণ ক্রিকেটার। সব মিলিয়ে নতুন কাঠামোয় ৩৮ জন ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করেছে পিসিবি। তবে রিজওয়ান, ইমাম, শান মাসুদ ও সাইম আইয়ুবের মতো পরিচিত ক্রিকেটারদের বাদ পড়া এবারের কেন্দ্রীয় চুক্তিকে ঘিরে বাড়তি আলোচনা তৈরি করেছে। পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা টেস্ট ও ওয়ানডে (ট্র্যাক এবি): সর্বোচ্চ স্তরের এই ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন মাত্র দুজন ক্রিকেটার। তারা হলেন বাবর আজম ও সালমান আলী আগা। শুধু টেস্ট (ট্র্যাক এ): টেস্ট ক্রিকেটের জন্য নির্ধারিত এই ক্যাটাগরিতে রয়েছেন আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান ও সৌদ শাকিল। ওয়ানডে ও টি-টোয়েন্টি (ট্র্যাক বিসি): দুই সাদা বলের ফরম্যাটের জন্য নির্ধারিত এই ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, ফাহিম আশরাফ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি। শুধু টি-টোয়েন্টি (ট্র্যাক সি): টি-টোয়েন্টি বিশেষজ্ঞদের জন্য রাখা এই ক্যাটাগরিতে রয়েছেন হাসান নওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান ও উসমান তারিক। ডেভেলপমেন্ট ক্যাটাগরি: উদীয়মান ক্রিকেটারদের জন্য রাখা এই ক্যাটাগরিতে রয়েছেন ১৯ জন। তারা হলেন আবদুল সামাদ, আবদুল্লাহ ফজল, আহমেদ দানিয়াল, আলী রাজা, ফারহান ইউসুফ, হুনাইন শাহ, মোহাম্মদ তাহা, মোহাম্মদ তায়্যিব আরিফ, মুহাম্মদ গাজী ঘোরি, মুহাম্মদ ইমরান রনধাওয়া, রাজাউল্লাহ, সাদ বেগ, সাদ মাসুদ, সামির মিনহাস, সাকিব খান, শাহজাইব খান, শামিল হোসেন, সুফিয়ান মুকিম ও উবায়েদ শাহ। আরটিভি/এসকে
পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে ৩৮ ক্রিকেটার, বাদ পড়লেন একাধিক তারকা
আরও পড়ুন
গার্মেন্টস শিল্প ধ্বংস করে সরকারকে বেকায়দায় ফেলতেই আন্দোলন: এমপি দিপু
বিগব্যাশে প্রথমবার মুস্তাফিজ, এমসিজিতে বিশেষ আয়োজন
দ্য হান্ড্রেড থেকে ছিটকে গেলেন মুস্তাফিজুর রহমান
মিরপুরে তাসকিন-মুস্তাফিজের তোপে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, বৃষ্টিতে বন্ধ খেলা