ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ডিপিএল শুরুর তারিখ চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পিএম
ছবি: সংগৃহীত

কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে আগামী ৪ মে থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। ১২ দল নিয়েই হবে টুর্নামেন্ট।

শুক্রবার (১৭ এপ্রিল) বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দেখতে এসে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা জানান বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু।

আগামী ১৮ ও ১৯ এপ্রিল ডিপিএলের দলবদল হওয়ার কথা রয়েছে। সেই দলবদলের পরপরই লিগ নিয়ে শুরু হবে ক্লাবগুলোর ব্যস্ততা। বিসিবির পক্ষ থেকেও ব্যস্ততা থাকবে মাঠের মান উন্নয়ন ও আন্তর্জাতিক সুবিধা নিশ্চিত করতে।

এ প্রসঙ্গে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান বলেন, অনেক সীমাবদ্ধতার ভেতরেও একটি ক্রিকেট স্টেডিয়াম দিন দিন উন্নত হচ্ছে। আমরা এটা এনশিওর করেছি যে আম্পায়ারিং থেকে শুরু করে মাঠের কন্ডিশন পর্যন্ত সবকিছু আন্তর্জাতিক মানের বা এ-গ্রেডের করা হবে। আমাদের গ্রাউন্ডস কর্মীরা আপ্রাণ চেষ্টা করছে এই ফ্যাসিলিটিজগুলো নিশ্চিত করতে।

তিনি আরও বলেন, গরমে ক্রিকেটারদের কষ্টের কথা চিন্তা করে বিসিবির পক্ষ থেকে লাঞ্চের ব্যবস্থা করা হবে। এছাড়া বৃষ্টির কথা মাথায় রেখে প্রতিটি ম্যাচে রিজার্ভ ডে রাখা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে প্রতিটি মাঠে অ্যাম্বুলেন্সসহ একটি মেডিকেল টিম রাখার চেষ্টা করব আমরা।

আম্পায়ারিং নিয়ে অতীতে থাকা বিতর্ক দূর করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমাদের এখানে আগে আম্পায়ারিং নিয়ে অনেক বিতর্ক ছিল। যার ফলে দেশের ক্রিকেট পিছিয়ে যাচ্ছিল। আমি আম্পায়ারদের স্পষ্ট বলেছি যে তাদের কোনো নির্দিষ্ট টিম নাই, তারা বিচারকের দায়িত্বে আছেন। আল্লাহর দরবার থেকে আসা এই দায়িত্বে কোনো অনিয়ম করা যাবে না।

আরও পড়ুন

উইকেটের মান নিয়ে আশাবাদ ব্যক্ত করে বাবু বলেন, খেলোয়াড়রা যাতে স্পোর্টিং উইকেট পায় সেদিকে আমরা বিশেষ নজর রাখছি। আমাদের অভিজ্ঞ কিউরেটররা কাজ করছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপ্রাণ চেষ্টা করব যাতে ভালো উইকেটে খেলা হয় এবং বাংলাদেশের ক্রিকেট আগের অবস্থায় ফিরে আসে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭৩ বছর পর চ্যাম্পিয়ন পেল ইতালি, ফর্মুলা ওয়ানে নতুন ইতিহাস
মোটরস্পোর্টের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন ইতালির তরুণ রেসার আন্দ্রেয়া কিমি আন্তোনেল্লি। দীর্ঘ ৭৩ বছর পর আবারও ফর্মুলা ওয়ান (এফওয়ান) বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে ইতালি।
৭৩ বছর পর চ্যাম্পিয়ন পেল ইতালি, ফর্মুলা ওয়ানে নতুন ইতিহাস
শুরুতেই জোড়া আঘাত, তাসকিন-হাসানের তোপে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
সিরিজ বাঁচানোর লড়াইয়ে সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই জোড়া উইকেট তুলে নিয়ে ক্যারিবীয়দের চাপে ফেলেছে স্বাগতিকরা।
শুরুতেই জোড়া আঘাত, তাসকিন-হাসানের তোপে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এমন হতাশাজনক বিদায়ের পরও সেলেসাওদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী দেশটির ফুটবল কিংবদন্তি ও সাবেক অধিনায়ক কাফু।
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেজ। ফলে ফিল্ডিং দিয়ে ম্যাচ শুরু করছে নাজমুল হোসেন শান্তর দল।
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চকর এক জয়ের ইতিহাস গড়েছে তুরস্কের ক্লাব ফেনেরবাচে। দুইবার পিছিয়ে পড়েও সাবেক ক্লাব লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে তুর্কি জায়ান্টরা।
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
আরও পড়ুন
যৌন হয়রানি প্রতিরোধে বিসিবির স্বাধীন কমিটি, প্রধান ব্যারিস্টার রাশনা ইমাম
নারী ক্রিকেটারকে যৌন হয়রানির প্রমাণ পেয়েছে বিসিবি, মঞ্জুরুল আজীবন নিষিদ্ধ
নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবি, যা জানা গেল
বড় চমক দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিবি