ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের খেলা দেখতে গ্যালারিতে জাইমা রহমান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০২ পিএম
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ মাঠে নেমেছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান।

শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুরে দিবারাত্রির এই ম্যাচটি শুরু হয় সকাল ১১টায়। খেলা শুরুর ঘণ্টাখানেক পর ‘হোম অব ক্রিকেট’খ্যাত এই স্টেডিয়ামে উপস্থিত হন তিনি। মাঠে বসে লিটন দাস ও তাসকিন আহমেদদের উৎসাহ দিতে দেখা যায় তাকে।

এর আগে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজেও খেলা দেখতে মাঠে এসেছিলেন জাইমা রহমান। তবে সেবার তাকে ঘিরে স্টেডিয়ামে খানিকটা ভিড় ও বাড়তি উন্মাদনা তৈরি হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই অনাকাঙ্ক্ষিত ভিড় এড়াতেই এবার আর প্রেসিডেন্ট বক্সে বসেননি তিনি। বরং প্রেসবক্সের উল্টো দিকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডে বসে খেলা দেখছেন জাইমা।

আরও পড়ুন

সিরিজের উদ্বোধনী ম্যাচে টস ভাগ্য সহায় হয়নি স্বাগতিকদের। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী নিউজিল্যান্ড। ফলে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল আগে ফিল্ডিং করছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অসুস্থতার কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর
অসুস্থতার কারণে পুরুষদের সাইক্লিংয়ের রোড রেসিংয়ে অংশ নিতে পারেননি বাংলাদেশের সাইক্লিস্ট সবুর হোসেন। দুদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। স্থানীয় চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ সেবন করেও প্রতিযোগিতায় অংশ নেওয়ার মতো ফিটনেস ফিরে পাননি সবুর।
অসুস্থতার কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
আরও পড়ুন
বাংলাদেশ দলের কোচ হতে প্রস্তুত সুজন
এশিয়ান গেমসের আগে মিরপুরে ক্যাম্প করবে টাইগাররা
চাইনিজ তাইপেকে সেভেন আপের লজ্জায় ডুবিয়ে শুভসূচনা বাংলাদেশের
একাধিক চমক রেখে এশিয়ান কাপের দল ঘোষণা বাংলাদেশের