ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

বক্সিংয়ের মহিউদ্দিন আর নেই

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পিএম
সৈয়দ মহিউদ্দিন আহমেদ মহী। ছবি: সংগৃহীত

বক্সিং অঙ্গনের অতি পরিচিত মুখ সৈয়দ মহিউদ্দিন আহমেদ মহী ইন্তেকাল করেছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সকালে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মহী জাতীয় বক্সার ছিলেন। বক্সার হিসেবে অবসর নেওয়ার পর কোচ ও সংগঠকের ভূমিকায় কাজ করেছেন। জাতীয় পর্যায়ের অনেক বক্সার তার হাতে তৈরি।

আরও পড়ুন

তার আবাসস্থল খিলগাঁও তিলপাপাড়া জোড়পুকুর মাঠে প্রায় প্রতিদিনই শিশু কিশোরদের বক্সিং শেখাতেন। মহীর জীবন জুড়েই ছিল বক্সিং। বক্সার, কোচ, জাজ, কর্মকর্তা সব ভূমিকাতেই ছিলেন। ফেডারেশনের বর্তমান যুগ্ম সম্পাদক, রেফারি জাজ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি, আন্তর্জাতিক বক্সিং কোচ গ্রেড-২ ও বাংলাদেশ বক্সিং ফেডারেশনের চিফ কোচ।

বয়স ৬৬ হলেও তরুণদের মতো প্রতিদিনই বক্সিং রিংয়ে সময় কাটাতেন। দীর্ঘদিন বক্সিংয়ের সঙ্গে থাকায় মহীর মৃত্যুতে বক্সিং অঙ্গনে গভীর শোক নেমেছে। তার চলে যাওয়া বক্সিংয়ের অপূরণীয় ক্ষতি।

মহীর দুই ছেলের একজন সৈয়দ রাশেদ আহমেদ তুর্য ফুটবলার। জাতীয় যুব দলের স্কোয়াডে ছিলেন। আরামবাগের হয়ে প্রিমিয়ার লিগ খেলেছেন এক দশক আগে। এরপর আর ক্যারিয়ার সেভাবে এগোতে পারেনি।

বাদ মাগরিব খিলগাঁও তিলপাপাড়া জামে মসজিদে জানাজা এবং খিলগাঁও তিলপাপাড়া কবরস্থানে মহীকে দাফন করা হবে। তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে গেছেন।

মহীর মৃত্যুতে বাংলাদেশ বক্সিং ফেডারেশনসহ ক্রীড়াঙ্গনের অনেক সংগঠন ও ব্যক্তিত্ব গভীর শোক প্রকাশ করেছে। তার আবাসস্থল খিলগাঁও তিলপাপাড়া এলাকায় ক্রীড়ামোদী ব্যক্তিবর্গও শোকাহত।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য জানালেন জামাল ভূঁইয়া
অবশেষে জাকার্তায় আজ পর্দা উঠতে যাচ্ছে ফিফা আসিয়ান কাপ। মালয়েশিয়া ম্যাচ দিয়ে আগামীকাল নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ দল। এর আগে নিজেদের লক্ষ্য কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে জামাল বলেন, অবশ্যই এই টুর্নামেন্টে ভালো করতে এবং ভালো পারফর্ম করতে আমাদের প্রত্যাশা আছে। জাকার্তায় বড় দর্শকের সামনে খেলার জন্য আমরা সত্যিই মুখিয়ে আছি। বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৮১তম স্থানে রয়েছে বাংলাদেশ। শক্তিমত্তার বিচারে গ্রুপের বাকি তিন দলই এগিয়ে। ইন্দোনেশিয়া ১১৮তম, মালয়েশিয়া ১৩৬তম এবং সিঙ্গাপুর ১৪৮তম স্থানে রয়েছে। গ্রুপে বাংলাদেশের অবস্থানের বাস্তবতা ভালোভাবেই জানেন জামাল। তবে র‍্যাঙ্কিংয়ের ব্যবধানকে বাধা হিসেবে দেখছেন না এই মিডফিল্ডার।  তিনি বলেন, আমরা জানি, গ্রুপে আমরাই সবচেয়ে নিচের র‍্যাঙ্কিংয়ের দল। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরের পর আমাদের অবস্থান। কিন্তু আমাদের নিজেদের প্রত্যাশা আছে, দেশেরও প্রত্যাশা আছে। আমরা তিন বা চার পয়েন্ট পাওয়ার লক্ষ্য ঠিক করেছি। আর ফুটবলে এরপর কী হয়, তা তো কখনোই বলা যায় না। আসিয়ান কাপে ভালো করার পাশাপাশি জামালের স্বপ্ন, বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে। সদ্যই যুক্তরাষ্ট্র থেকে বিশ্বকাপের ম্যাচ দেখে ফেরা জামাল দেশের ফুটবল উন্মাদনা নিয়ে ফিফাকে বলেন, বিশ্বকাপের সময় বাংলাদেশে যে কী উন্মাদনা হয়, তা আপনি কল্পনাও করতে পারবেন না। ঢাকার প্রতিটি ভবনে বিভিন্ন দলের পতাকা ওড়ে, বড় পর্দায় ২০-৩০ হাজার মানুষ একসঙ্গে খেলা দেখে। একবার ভাবুন তো, আমরা যদি সত্যিই বিশ্বকাপে খেলতে পারি... সেই উন্মাদনার মাত্রাটা কোথায় গিয়ে ঠেকবে! ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর। ‘বি’ গ্রুপে খেলবে ভিয়েতনাম, পাকিস্তান, থাইল্যান্ড ও ফিলিপাইন। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের পর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। আরটিভি/এসআর  
আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য জানালেন জামাল ভূঁইয়া
ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
ধর্ষণের দুটি অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাস। ২৪ বছর বয়সী এই ক্রিকেটারকে আগামী ৯ অক্টোবর ইনার লন্ডন ক্রাউন কোর্টে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
এশিয়ান গেমসের আবাসন নিয়ে এবার স্থানীয়দের ক্ষোভ
আইচি-নাগোয়া এশিয়ান গেমসকে ঘিরে খেলোয়াড়দের আবাসন ব্যবস্থা নিয়ে বিতর্ক যেন থামছেই না। এবার ক্রীড়াবিদদের পাশাপাশি জাপানের স্থানীয় বাসিন্দারাও আয়োজকদের তৈরি আবাসন নিয়ে প্রশ্ন তুলেছেন।
এশিয়ান গেমসের আবাসন নিয়ে এবার স্থানীয়দের ক্ষোভ
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা জানালেন মেসি
তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ করে দিতে আবারও মাঠে গড়াচ্ছে ‘মেসি কাপ’। ইন্টার মায়ামির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরে অংশ নেবে ১৬টি ক্লাবের অনূর্ধ্ব-১৬ দল। গত আসরে অংশ নিয়েছিল আটটি দল।
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা জানালেন মেসি
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
আইপিএলে ম্যাচ ফিক্সিং এবং জুয়াড়িদের কাছে দলের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে রঞ্জি ট্রফির এক ক্রিকেটারের বিরুদ্ধে। নাগাল্যান্ডের হয়ে খেলা রাচিত ভাটিয়া দাবি করেছেন, ২০২৫ সালের আইপিএলে তিনি পাঁচটি ম্যাচ ফিক্সিং করেছিলেন।
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
আরও পড়ুন
পারেদেস-গাভির বক্সিং ম্যাচ দেখতে চান স্প্যানিশরা
বক্সিং কাপে চ্যাম্পিয়ন বিকেএসপি
রাজশাহীতে ৬ষ্ঠ বিকেএসপি কাপ বক্সিং প্রতিযোগিতা শুরু
মহিউদ্দিন রনিকে বেধড়ক পেটাল পুলিশ