ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ক্রিকেটপ্রেমীদের বড় সুখবর দিলো পিসিবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০১:৩২ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের কারণে পুরো পিএসএলে দর্শকদের মাঠে আসতে নিষেধ করেছিল পাকিস্তান সরকার। তবে ১১তম আসরের ফাইনাল ম্যাচে দর্শকদের মাঠে বসে খেলা দেখার অনুমতি দিয়েছে সরকার।

শনিবার (২৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।

তিনি জানান, ফ্র্যাঞ্চাইজি মালিকদের অনুরোধ এবং সমর্থকদের আগ্রহের কথা বিবেচনা করে তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে ফাইনালে দর্শক প্রবেশের অনুমতি চান। প্রধানমন্ত্রী দেশের মিতব্যয়ী নীতি থাকা সত্ত্বেও ক্রিকেটের গুরুত্ব ও দর্শকদের আবেগের কথা মাথায় রেখে ৩ মে অনুষ্ঠিতব্য ফাইনালে স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমোদন দেন।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব পাকিস্তানেও পড়েছে। এর ফলে দেশটি বিদ্যুৎ ও যাতায়াতে কড়াকড়ি আরোপ করে এবং পিএসএলের ভেন্যু ছয়টি শহর থেকে কমিয়ে করাচি ও লাহোরে সীমাবদ্ধ করা হয়। পুরো টুর্নামেন্ট জুড়েই দর্শক প্রবেশ বন্ধ ছিল।

এবারের পিএসএলে ব্যাটিংয়ে দারুণ পারফরম্যান্স দেখা গেছে, অনেক ম্যাচেই ২০০ রানের বেশি লক্ষ্য তাড়া করে জয় এসেছে। ইতোমধ্যে পেশোয়ার জালমি, মুলতান সুলতানস ও ইসলামাবাদ ইউনাইটেড প্লে-অফ নিশ্চিত করেছে। বাকি এক জায়গার জন্য লড়ছে লাহোর কালান্দার্স, হায়দরাবাদ কিংস ও করাচি কিংস। অন্যদিকে রাওয়ালপিন্ডিজ টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে।

লিগ পর্ব শেষে ৩ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে। আশা করা হচ্ছে, এবার দর্শক উপস্থিতির মাধ্যমে টুর্নামেন্টটি একটি প্রাণবন্ত ও জমকালো সমাপ্তি পাবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এশিয়ান গেমস শেষে দেশে ফিরল হকি দল
এশিয়ান গেমসের মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী হকি দল। জাপানে অনুষ্ঠিত এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী হকি দল।
এশিয়ান গেমস শেষে দেশে ফিরল হকি দল
মেসির বিদায়ী ম্যাচে থাকছেন না দিবালা-আরমানিসহ ৫ বিশ্বচ্যাম্পিয়ন
অবশেষে হাজির লিওনেল মেসির বিদায়ের সেই প্রতীক্ষিত দিন। বুধবার বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আবেগঘন এক আয়োজনে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে শেষবারের মতো মাঠে দেখা যাবে আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে।
মেসির বিদায়ী ম্যাচে থাকছেন না দিবালা-আরমানিসহ ৫ বিশ্বচ্যাম্পিয়ন
রোনালদোকে অহংকারী বললেন বিশ্বকাপজয়ী দুগারি
ক্রিশ্চিয়ানো রোনালদো ও পর্তুগাল জাতীয় দলকে ঘিরে চলমান পরিস্থিতিতে তীব্র হতাশা প্রকাশ করেছেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার ক্রিস্টোফে দুগারি।
রোনালদোকে অহংকারী বললেন বিশ্বকাপজয়ী দুগারি
বিদায়ী ম্যাচের আগে মেসির হৃদয়স্পর্শী বার্তা
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামার আগে আবেগঘন বার্তা দিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি।
বিদায়ী ম্যাচের আগে মেসির হৃদয়স্পর্শী বার্তা
সব সংস্করণের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর
ভারতীয় নারী ক্রিকেট দলের দীর্ঘদিনের অধিনায়ক হারমানপ্রীত কৌর সব সংস্করণের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
সব সংস্করণের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর
আরও পড়ুন
সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
মক্কা জোটে বাংলাদেশকে চায় পাকিস্তানি জামায়াত
বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য বাড়াতে ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ে জোর
ইমরান খানের মুক্তির দাবিতে রাস্তায় লাখো মানুষ