ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ছক্কা মেরেও শটের নাম জানেন না শামীম নিজেও

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ মে ২০২৬, ০৫:৫৫ পিএম
শামীম পাটোয়ারী। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ব্যাটার শামীম পাটোয়ারী নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দারুণ এক উদ্ভাবনী ছক্কা হাঁকিয়ে আলোচনায় এসেছেন। তবে মজার বিষয় হলো, শামীম নিজেই জানেন না সেই শটটির নাম।

সিরিজের উদ্বোধনী ম্যাচে ৬ উইকেটের জয়ে বাংলাদেশের ব্যাটিংয়ের অন্যতম আকর্ষণ ছিল শামীমের মাথার ওপর দিয়ে উইকেটরক্ষকের উপর দিয়ে মারা ছক্কাটি। শটটি নিয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হলেও ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এ বিষয়ে বেশ নির্লিপ্ত ছিলেন এই বাঁহাতি ব্যাটার।

শামীম জানান, এটি তার কাছে নতুন কিছু নয়। নেটে নিয়মিতই এ ধরনের সৃজনশীল শট অনুশীলন করেন তিনি। তাই ম্যাচে এমন শট খেলাকে তিনি স্বাভাবিক হিসেবেই দেখছেন।

সংবাদ সম্মেলনে শটটির নাম জানতে চাইলে শামীম অকপটে বলেন, আসলে শটের নামটা আমি জানি না। তবে এটা আমি সবসময় নেটে অনুশীলন করি। ব্যাটিংয়ে গেলে আমি ইমপ্রোভাইজ করতে পছন্দ করি, তাই এমন শট বেশি প্র্যাকটিস করি।

আরও পড়ুন

নিজের ব্যাটিং দর্শন ব্যাখ্যা করে তিনি বলেন, ইতিবাচক মানসিকতা নিয়েই সবসময় ক্রিজে নামেন। যেসব বল মারার মতো, সেগুলো মারার চেষ্টা করেন এতেই দল উপকৃত হয় বলে মনে করেন তিনি।

শনিবার (২ মে) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে আবার মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বৃষ্টিতে পণ্ড বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি
চট্টগ্রামে বৃষ্টিতে শঙ্কায় বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা