ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

জাতীয় দলে ডাক পেয়ে উচ্ছ্বসিত অমিত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৯:৪৪ এএম
অমিত হাসান। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বাংলাদেশের টেস্ট দলে ডাক পেয়ে উচ্ছ্বসিত ২৪ বছর বয়সী অমিত হাসান। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফরমেন্স করেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেওয়া এক ভিডিও বার্তায় অমিত জানান, জাতীয় দলের পরিবেশ তার পূর্ব অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ ভিন্ন।

তিনি বলেন, আমি আগেও ড্রেসিংরুম ভাগাভাগি করেছি। কিন্তু জাতীয় দলের ড্রেসিংরুম অন্য সবকিছু থেকে আলাদা।

২০১৯ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমেন্স করার সুবাদে পাকিস্তান সিরিজ দিয়ে প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেয়েছেন অমিত। নারায়নগঞ্জে জন্ম নেওয়া এই ব্যাটার ৪৯ ম্যাচে ৪৯.৩২ গড়ে ৩৬৫০ রান করেছেন। তার ব্যাটে ১১টি সেঞ্চুরি ও ১৭টি হাফ-সেঞ্চুরি আছে। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ২১৩।

ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে দলে সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন অমিত। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমি বেশ কয়েক বছর ধরে প্রথম-শ্রেণির ক্রিকেট খেলছি এবং ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছি। এজন্য আমি এখন জাতীয় দলে সুযোগ পেয়েছি।

বাংলাদেশের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিমকে আদর্শ হিসেবে মনে করেন অমিত। ছোটবেলা থেকেই মুশফিককে অনুসরণ করেন জানিয়ে অমিত বলেন, ছোটবেলা থেকেই আমি মুশফিক ভাইকে অনুসরণ করি, তিনি আমার প্রিয় ক্রিকেটার। ব্যক্তিগতভাবে আমরা কোন লক্ষ্য নেই। আমি দলের প্রয়োজন অনুযায়ী অবদান রাখতে চাই।

আগামী ৮ মে থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ ও পাকিস্তান। ১৬ মে থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে দু’দল।

আরও পড়ুন

টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের অংশ। এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে ২টি করে ম্যাচ খেলেছে বাংলাদেশ ও পাকিস্তান। ১টি করে হার ও ড্র’তে ১৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে আছে বাংলাদেশ। ১টি করে জয়-হারে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে পাকিস্তান।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
৫০ অফিসার নিয়োগ দেবে শিশু হাসপাতাল