ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ব্যালন ডি’অর দৌড়ে সেরা পাঁচে কারা?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ মে ২০২৬, ০২:০৩ পিএম
ব্যালন ডি’অর। ছবি: সংগৃহীত

ইউরোপীয় ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে নতুন মোড় এনে দিয়েছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ক্লাব ফুটবলে পারফরম্যান্স, ব্যক্তিগত পরিসংখ্যান এবং বড় ম্যাচে প্রভাব সবকিছু মিলিয়ে বিশ্লেষকরা এখন সম্ভাব্য সেরা পাঁচ দাবিদারের তালিকা তৈরি করছেন।

বর্তমানে দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন উসমান দেম্বেলে। পিএসজির এই ফরাসি ফরোয়ার্ড টানা দ্বিতীয়বার ব্যালন ডি’অর জয়ের পথে রয়েছেন বলে মত বিশ্লেষকদের। যদিও আগের মৌসুমের তুলনায় গোল ও অ্যাসিস্ট কিছুটা কম, তবে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে তার দুর্দান্ত পারফরম্যান্স নজর কেড়েছে সবার। শেষ তিন ম্যাচে পাঁচ গোল করে পিএসজিকে টানা দ্বিতীয়বার ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছেন তিনি।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন হ্যারি কেইন। বায়ার্ন চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিলেও ইংলিশ অধিনায়কের ব্যক্তিগত পারফরম্যান্স ছিল অসাধারণ। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে গোল ও অ্যাসিস্টসহ ৬১টি গোলে সরাসরি অবদান রেখেছেন কেইন। ব্যক্তিগত ধারাবাহিকতার কারণে এখনও তিনি অন্যতম বড় দাবিদার।

তৃতীয় স্থানে উঠে এসেছেন ডেকলান রাইস। আর্সেনালকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তোলার পথে মিডফিল্ডে দারুণ আধিপত্য দেখিয়েছেন তিনি। মিডফিল্ডার হয়েও ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা তৈরি হওয়ায় তাকে নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। ক্লাবের পাশাপাশি বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে ভালো করতে পারলে তার সম্ভাবনা আরও উজ্জ্বল হবে।

চতুর্থ স্থানে আছেন তরুণ স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। বার্সেলোনার হয়ে ইনজুরিতে পড়ার আগে ৪২টি গোলে অবদান রেখেছিলেন তিনি। দুর্দান্ত ড্রিবলিং, গতি এবং ম্যাচ বোঝার ক্ষমতা ইতোমধ্যেই তাকে বিশ্বের অন্যতম প্রতিভাবান ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিশ্বকাপে তার প্রত্যাবর্তনের দিকেই এখন তাকিয়ে ফুটবল বিশ্ব।

পঞ্চম স্থানে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ক্লাব পর্যায়ে ট্রফিশূন্য মৌসুম কাটানোর শঙ্কা থাকলেও ব্যক্তিগতভাবে ৪৭টি গোলে অবদান রেখেছেন এই ফরাসি তারকা। বিশ্বকাপে ফ্রান্সের অধিনায়ক হিসেবে তার পারফরম্যান্সই শেষ পর্যন্ত ব্যালন ডি’অর জয়ের সমীকরণ বদলে দিতে পারে।

আরও পড়ুন

বিশ্লেষকদের মতে, যেহেতু এটি বিশ্বকাপের বছর, তাই ক্লাব ফুটবলের বর্তমান হিসাব যেকোনো সময় বদলে যেতে পারে। জাতীয় দলের হয়ে বিশ্বকাপে যারা উজ্জ্বল পারফরম্যান্স দেখাবেন, শেষ পর্যন্ত ব্যালন ডি’অরের পাল্লা তাদের দিকেই ভারী হতে পারে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে বার্সেলোনা, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে
চ্যাম্পিয়নস লিগের সবশেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে বাজেভাবে হেরেছিল বার্সেলোনা। এ ছাড়াও লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদের কাছে হারের পর কিছু ব্যাকফুটে রয়েছে কাতালানরা। এর মাঠেই চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাস্টোন ভিলার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে রাফিনিয়ারা। মঙ্গলবার (৩ নভেম্বর) ক্যাম্প ন্যুতে বাংলাদেশ সময় রাত ২টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই ম্যাচে জয় পেতে মরিয়া স্বাগতিকরা। কারণ, এই ম্যাচে পয়েন্ট হারালে সেরা আট থেকে নিচে নেমে যাবে বার্সেলোনা। তবে লামিন-রাফিনিয়ারা ছন্দে থাকায় চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নামার আগে বেশ আত্মবিশ্বাসী লা লিগা চ্যাম্পিয়নরা। বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলেন, দুই ম্যাচ হেরে আমাদের লক্ষ্যের কোনো পরিবর্তন হয়নি। এটা চ্যাম্পিয়ন্স লিগ এবং আমরা টেবিলের প্রথম আটে পৌঁছাতে চাই, এটাই আমাদের লক্ষ্য এটা আমরা অর্জন করতে চাই এবং আমরা সেজন্যই পরিশ্রম করছি। যেখাবে দেখবেন খেলা বাংলাদেশ থেকে দর্শকরা রাত ২টায় মিনিটে ম্যাচটি সরাসরি বিগিন অ্যাপের মাধ্যমে উপভোগ করতে পারবেন। অন্যান্য অনলাইন উপায়: yalla1shoot ওয়েবসাইট এবং ফেসবুক-ইউটিউবে সার্চ অপশনে ‘aston villa vs Barcelona live match today’ লিখে খোঁজ করলে কিছু চ্যানেলে সরাসরি সম্প্রচার দেখা যেতে পারে। আন্তর্জাতিক অনলাইন স্ট্রিমিং বিকল্পসমূহ বিশ্বজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার এই এল ক্লাসিকোটি স্ট্রিম করা হবে। স্ট্রিমিং সার্ভিসগুলোর মধ্যে রয়েছে: FawaNews, Tabii, ScoreBat.com, SportyTv, SonyLIV app, 1xBet, Score808.com, DAZN Canada, Optus Sport, Sling TV, RaiPlay, Yeacin Tv। বিশেষ টিপস: আপনার ভৌগোলিক অবস্থান থেকে ম্যাচটি দেখা না গেলে, VPN (Virtual Virtual Private Network) ব্যবহার করে আপনি বিশ্বের যেকোনো স্থান থেকে স্ট্রিমিং পরিষেবাগুলো অ্যাক্সেস করতে পারবেন। আরটিভি/এসআর  
চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে বার্সেলোনা, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে
বড় চমক দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিবি
আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টার্স। আসন্ন এশিয়া কাপ রাইজিং স্টার্সের জন্য বাংলাদেশ ‘এ’ দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  মঙ্গলবার (৩ নভেম্বর) ঘোষিত দলে জায়গা পেয়েছেন সাব্বির রহমান। এ ছাড়া জাতীয় দলে খেলা বেশ কয়েকজন ক্রিকেটার আছেন ১৯ সদস্যের এই দলে। ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ ‘এ’, শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের লড়াই। বাংলাদেশ ‘এ’ দল :  নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, ইরফান শুক্কুর, সামিউন বসির রাতুল, রকিবুল হাসান, রুবেল, রিপন মন্ডল, ইকবাল হোসেন ইমন, চৌধুরী মো. রিজওয়ান, মো. সাইফউদ্দিন, মো. জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, এস এম মেহেরব, আমিনুল ইসলাম বিপ্লব। আরটিভি/এসআর
বড় চমক দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিবি
বিশ্বকাপে রানার্স আপ হওয়ায় বড় অঙ্কের পুরস্কার পেলেন ফুটবলাররা
আজারবাইজাইনের বাকুতে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল ফেস্টিভ্যালে অংশ নিয়েছিল বাংলাদেশ দল। যেখানে দুর্দান্ত ফুটবল খেলে রানার্স আপ হয়ে দেশে ফিরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আর এই সাফল্যের জন্য বড় সংবর্ধনা পেয়েছেন ফুটবলাররা। মঙ্গলবার (৩ নভেম্বর) ফুটবলারদের জমকালো আয়োজনে ফেডারেশন প্রাঙ্গনে সংবর্ধনা দেওয়া হয়।  এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ফুটবলারদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১ লাখ টাকা করে আর্থিক পুরস্কার ঘোষণা করেন।  বাফুফে সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী এই দলের খেলোয়াড়, কোচিং স্টাফসহ সকলকে ৫০ হাজার টাকা করে দেন আজ। ফাইনালে সেন্ট্রাল আফ্রিকার বিপক্ষে হারের পর তিনি ১০ লাখ টাকা বোনাসের ঘোষণা দেন।  ক্রীড়া প্রতিমন্ত্রী, ফলাফল যাই হোক কিংবা অবস্থান। আমাদের ফুটবলারদের সম্ভাবনা রয়েছে, সেটা সত্যি। তাদের উৎসাহিত করতেই আমি এসেছি। দীর্ঘমেয়াদে প্রশিক্ষণ করে তারা যেন বড় ফুটবলার হতে পারে এই বিষয়টি বাফুফে দেখবে। এই বিষয়ে মন্ত্রণালয় থেকেও আমরা প্রয়োজনীয় সহায়তা করব। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, আমরা তৃণমূল ফুটবল নিয়ে কাজ করছি। বিশ্বকাপে আমাদের ছেলেদের এই পারফরম্যান্স সেটারই প্রদর্শন। প্রায় এক বছর সময় নিয়ে দেশব্যাপী অ-১৫ টুর্নামেন্ট হয়েছে। এরপর বাছাই করে সেখান থেকে ক্যাম্প করেই বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করেছে। আমরা অনুশীলনের ধারাবাহিকতা বজায় রাখব। মাননীয় মন্ত্রী আমাদের পাশে রয়েছেন। আজারবাইজানের টুর্নামেন্টটি মূলত ফেস্টিভ্যাল। তরুণ প্রজন্মকে ফুটবলে আকৃষ্ট ও মান উন্নয়নের জন্য এই প্রচেষ্টা ফিফার। এই আসরে মূল চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। বাংলাদেশ ১৮৭ দেশের মধ্যে ১৩০ তম হয়েছে। এরপরও বাফুফে এই অর্জনকে অনেক বড় করে দেখে এমন অনুষ্ঠানের আয়োজন করেছে।  আরটিভি/এসআর  
বিশ্বকাপে রানার্স আপ হওয়ায় বড় অঙ্কের পুরস্কার পেলেন ফুটবলাররা
বরিশাল সিটি কপোরেশন এলাকায় তৈরি হচ্ছে ১৬ ফুটসাল মাঠ 
বর্তমান সরকারের ক্রীড়া উন্নয়ন ও প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে অগ্রধিকার ভিত্তিতে ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেশের সিটি কপোরেশন এলাকাগুলোতে ফুটসাল মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় খেলার মাঠ উন্নতিকরণ প্রকল্পের আওতায় বরিশাল নগরীতে তরুণ প্রজন্ম ও শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে ১৬ ফুটসাল মাঠ প্রস্তুতের তালিকা চূড়ান্ত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে বরিশাল সিটি কপোরেশন (বিসিসি)। 
বরিশাল সিটি কপোরেশন এলাকায় তৈরি হচ্ছে ১৬ ফুটসাল মাঠ 
মাঠে আঘাতের পর হাসপাতালে ফুটবলারের মৃত্যু
স্পেনের ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া। ম্যাচ চলাকালে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে মারা গেছেন দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি টেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেল।
মাঠে আঘাতের পর হাসপাতালে ফুটবলারের মৃত্যু
আরও পড়ুন
চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে বার্সেলোনা, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে
বার্সা, ম্যান ইউ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নিকো পাজের জোড়া গোলে ম্যানইউকে উড়িয়ে দিলো কোমো
হারের পর উয়েফার কাছে নালিশ জানিয়েছে বার্সা