ম্যারাডোনার মৃত্যু নিয়ে মেয়ের বিস্ফোরক মন্তব্য

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ০৩:৪১ পিএম


ম্যারাডোনার মৃত্যু নিয়ে মেয়ের বিস্ফোরক মন্তব্য
ছবি: সংগৃহীত

ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুকে ঘিরে চার বছর পর নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন তার মেয়ে জিয়ানিন্না ম্যারাডোনা। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, বাবার মৃত্যুর পেছনে একটি ‘পরিকল্পনা’ ছিল, যা শেষ পর্যন্ত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

৩৬ বছর বয়সী জিয়ানিন্নার অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ম্যারাডোনার সাবেক আইনজীবী মাতিয়াস মোরলা। তার দাবি, মোরলা ম্যারাডোনার জীবন এবং ব্র্যান্ডের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে চেয়েছিলেন। এমনকি তিনি বাবার সই জাল করতেন বলেও অভিযোগ করেন জিয়ানিন্না।

তিনি আরও বলেন, ম্যারাডোনাকে হাসপাতালে বা মনোরোগ ক্লিনিকে না রেখে বাসায় রাখার সিদ্ধান্তের পেছনেও স্বার্থ ছিল। ক্লিনিকে ভর্তি হলে মোরলার নিয়ন্ত্রণ কমে যেত এমন আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে তার ধারণা।

ম্যরাডোনার মৃত্যুর পর চিকিৎসা অবহেলার অভিযোগে ইতিমধ্যে সাতজন স্বাস্থ্যকর্মীর বিচার চলছে। অভিযুক্তদের মধ্যে একজন নিউরোসার্জন, একজন মনোরোগ বিশেষজ্ঞ এবং একজন নার্স রয়েছেন। প্রমাণিত হলে তাদের ৮ থেকে ২৫ বছরের কারাদণ্ড হতে পারে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ম্যারাডোনাকে যথাযথ চিকিৎসা সুবিধা ছাড়াই একটি ভাড়া বাসায় রাখা হয়েছিল এবং মৃত্যুর আগে তিনি দীর্ঘ সময় একা কষ্টে ছিলেন।

আরও পড়ুন

অন্যদিকে অভিযুক্ত চিকিৎসাকর্মীরা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ম্যারাডোনা স্বাভাবিকভাবেই মারা গেছেন। এদিকে জালিয়াতির অভিযোগে সাবেক আইনজীবী মাতিয়াস মোরলা ও তার সহকারীর বিরুদ্ধে পৃথক মামলার প্রস্তুতি চলছে। বর্তমানে আর্জেন্টিনার সান ইসিদোরোর আদালতে মামলার বিচার কার্যক্রম চলছে। রায় কী হয়, তা নিয়ে এখন বিশ্বজুড়ে কৌতূহল।


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission