ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

পেলে ও ম্যারাডোনা কেন কখনও ব্যালন ডি’অর জেতেননি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ১০:০১ এএম
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের জন্য। সোমবার (২৬ অক্টোবর) লন্ডন প্যালাডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের সেরা ফুটবলারদের সম্মানিত করা হবে।

এবারের অনুষ্ঠানটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ মর্যাদাপূর্ণ এই পুরস্কার এবার ৭০ বছর পূর্ণ করছে।

কিন্তু একটি বিস্ময়কর তথ্য হচ্ছে ফুটবল মাঠে পা রাখা সর্বকালের সেরা দুই খেলোয়াড় পেলে ও দিয়েগো ম্যারাডোনা কখনো ব্যালন ডি’অর জেতেননি?

ব্রাজিলের কিংবদন্তি পেলে তিনটি বিশ্বকাপ জিতেছেন। অন্যদিকে ১৯৮৬ সালে ম্যারাডোনার অসাধারণ নৈপুণ্যে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। অথচ তাদের কেউই ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি হাতে তুলতে পারেননি।

এর কারণটি হয়তো অনেককেই অবাক করবে। পেলে ও ম্যারাডোনা কেন পুরস্কারটির জন্য বিবেচিত হননি?

১৯৫৬ সালে ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল যখন ব্যালন ডি’অর চালু করে, তখন পুরস্কারটি কেবল ইউরোপে খেলা ইউরোপীয় ফুটবলারদের জন্য নির্ধারিত ছিল।

এর অর্থ হচ্ছে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও বিশ্বের অন্যান্য অঞ্চলের খেলোয়াড়রা যতই অসাধারণ পারফরম্যান্স করুন না কেন, তারা এই পুরস্কারের জন্য যোগ্য বিবেচিত হতেন না।

পেলে তার ক্যারিয়ারের বেশির ভাগ সময় ব্রাজিলের ক্লাব সান্তোসে খেলেছেন। ফলে নিয়ম অনুযায়ী তিনি স্বয়ংক্রিয়ভাবেই পুরস্কারটির জন্য অযোগ্য ছিলেন।

ম্যারাডোনাকেও একই সমস্যায় পড়তে হয়েছিল। বার্সেলোনা ও নাপোলির মতো ইউরোপের বড় ক্লাবে খেললেও আর্জেন্টিনার নাগরিক হওয়ায় তিনি ব্যালন ডি’অরের জন্য বিবেচিত হতে পারেননি।

১৯৮৬ সালে ম্যারাডোনা যখন প্রায় একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন, তখনও তাকে ব্যালন ডি’অরের জন্য বিবেচনা করা হয়নি! বিষয়টি অবিশ্বাস্য।

একইভাবে, ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে তিনটি বিশ্বকাপ জেতা পেলের ভাগ্যেও জোটেনি এই পুরস্কার।
সবকিছুই ছিল তখনকার নিয়মের কারণে।

১৯৯৫ সালে ব্যালন ডি’অর পুরস্কারের নিয়মে বড় পরিবর্তন আনা হয়। ওই বছর থেকে ইউরোপীয় ক্লাবের হয়ে খেলা যেকোনো দেশের ফুটবলারকে পুরস্কারের জন্য বিবেচনার সুযোগ দেওয়া হয়।

এই পরিবর্তনের সবচেয়ে বড় সুবিধাভোগী ছিলেন লাইবেরিয়ার স্ট্রাইকার জর্জ উইয়াহ। ওই বছর পিএসজি ও এসি মিলানের হয়ে খেলার সময় ব্যালন ডি’অর জিতে তিনি নতুন নিয়মের অধীনে পুরস্কার পাওয়া প্রথম খেলোয়াড় হন।
২০০৭ সালে নিয়ম আরও সম্প্রসারিত করা হয়। এরপর বিশ্বের যেকোনো প্রান্তে খেলা ফুটবলারদের জন্য পুরস্কারটি উন্মুক্ত হয়ে যায়।

কিন্তু তত দিনে পেলে ও ম্যারাডোনা দুজনই অনেক আগেই ফুটবল থেকে অবসর নিয়েছিলেন।

তারা দুজনই অবশ্য ফুটবলে নিজেদের অবদানের জন্য স্বীকৃতি পেয়েছেন। যদিও তাদের কেউই প্রতিযোগিতামূলক ব্যালন ডি’অর জেতেননি।

অসাধারণ ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ ১৯৯৫ সালে ম্যারাডোনাকে একটি সম্মানসূচক ব্যালন ডি’অর দেওয়া হয়।

পেলেকেও ২০১৩ সালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানসূচক ফিফা ব্যালন ডি’অর দেওয়া হয়।

তবে এসব সম্মাননা ব্যালন ডি’অরের আনুষ্ঠানিক বিজয়ীদের তালিকায় অন্তর্ভুক্ত নয়। আর এ কারণেই বিষয়টি ফুটবল ইতিহাসের অন্যতম কৌতূহলোদ্দীপক ঘটনা হয়ে আছে।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো আর্জেন্টিনার জাদুকর লিওনেল মেসি আটবার ব্যালন ডি’অর জিতেছেন। অন্যদিকে পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো এই পুরস্কার জিতেছেন পাঁচবার।

কিন্তু ফুটবলের সৌন্দর্যকে নতুন মাত্রা দেওয়া এবং অনেক সমর্থকের চোখে সর্বকালের সেরা হিসেবে বিবেচিত পেলে ও ম্যারাডোনা কখনোই প্রতিযোগিতামূলক ব্যালন ডি’অর জিততে পারেননি।

হয়তো এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয়, একজন ফুটবলারের শ্রেষ্ঠত্ব সব সময় তার ব্যক্তিগত ট্রফির সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভুটানের জালে ১ হালি দিয়ে দাপুটে জয় বাংলাদেশের
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। ভুটানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লোডভিক ডি ক্রুইফের দল।  শনিবার (১৪ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের সৌদ বিন সাকর আল কাসিমি স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই তিন গোল করে জয় অনেকটা নিশ্চিত করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আসে আরও একটি গোল। এদিন ম্যাচের ষষ্ঠ মিনিটে হেদায়েত উল্লাহর গোলে এগিয়ে যায় তারা। এরপর ১৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোহিন আহমেদ। ২৮ মিনিটে বায়েজিদ বোস্তামীর গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশের যুবারা। ৬৭ মিনিটে এহসান আরাফাতের গোলে ব্যবধান ৪-০ করে দলটি। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ে বাছাইপর্বে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ পেল বাংলাদেশের যুবারা। কোচ লোডভিক ডি ক্রুইফের অধীনে দলের এমন পারফরম্যান্স নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে। আরটিভি/এসআর
ভুটানের জালে ১ হালি দিয়ে দাপুটে জয় বাংলাদেশের
রোনালদোকে ছাড়া প্রথমবার মাঠে নেমেই বড় পরাজয় দেখলো পর্তুগাল
আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসরের পর প্রথম ম্যাচেই ঘরের মাঠে বড় পরাজয় সঙ্গী হয়েছে পর্তুগালের। ডেনমার্কের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে স্বাগতিকরা। শনিবার (১৫ নভেম্বর) ম্যাচের শুরুটা ছিল পুরোপুরি রোনালদোময়। গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো ৪১ বছর বয়সী এই মহাতারকাকে সম্মান জানাতে পর্তুগালের সব খেলোয়াড় ও মাসকট ‘রোনালদো ৭’ লেখা জার্সি পরে মাঠে নামেন।  গ্যালারির ওপরের স্তরে ‘রোনালদো’ এবং নিচের স্তরে ‘গোট’ (সর্বকালের সেরা) লিখে প্রদর্শনী করেন সমর্থকরা। এমনকি ম্যাচের সপ্তম মিনিটে স্কোরবোর্ডেও ভেসে ওঠে ‘ধন্যবাদ, অধিনায়ক’ বার্তা। তবে মাঠের লড়াইয়ে সেই উৎসবের আমেজ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পর্তুগাল। রুবেন দিয়াজের হ্যান্ডবলের সুবাদে পাওয়া পেনাল্টি থেকে ৪৩ মিনিটে ডেনমার্ককে এগিয়ে দেন পিয়েরে-এমিল হয়বার্গ।  বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় সফরকারীরা। আট মিনিটের ব্যবধানে (৪৯ ও ৫৭ মিনিটে) জোড়া গোল করে পর্তুগালকে ম্যাচ থেকে ছিটকে দেন রাসমুস হলুন্দ। ৭৫ মিনিটে জোয়াকিম অ্যান্ডারসনের হেডে ৪-০ গোলের বড় লিড নেয় ডেনমার্ক। যোগ করা সময়ে (৯০+৩ মিনিট) বার্নার্দো সিলভা একটি গোল শোধ করলে হারের ব্যবধান কিছুটা কমে। টানা চার জয়ে আগেই নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা পর্তুগালকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) কার্ডিফে ওয়েলসের বিপক্ষে হার এড়াতে হবে।  আরটিভি/এসআর
রোনালদোকে ছাড়া প্রথমবার মাঠে নেমেই বড় পরাজয় দেখলো পর্তুগাল
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের প্রথম দিনের খেলা শুরু হচ্ছে আজ। এ ছাড়াও রোববার (১৫ নভেম্বর) উয়েফা নেশনস লিগে ইংল্যান্ড ও স্পেনের বড় ম্যাচ রয়েছে। ক্রিকেট জোহানেসবার্গ টেস্ট, ১ম দিন) দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ বেলা ২টা, টি স্পোর্টস, র‍্যাবিটহোল ৫ম ওয়ানডে নিউজিল্যান্ড–ভারত সকাল ৮টা, সনি স্পোর্টস ১ ও ৫ ২য় ওয়ানডে অস্ট্রেলিয়া–ইংল্যান্ড সকাল ৯–৩০ মি., ট্যাপম্যাড, ইউরোস্পোর্ট শারজা টেস্ট, ৩য় দিন আফগানিস্তান–জিম্বাবুয়ে দুপুর ১২টা, ট্যাপম্যাড ফুটবল উয়েফা নেশনস লিগ লাটভিয়া–আর্মেনিয়া রাত ৮টা, সনি স্পোর্টস ২ বেলারুশ–আলবেনিয়া রাত ১১টা, সনি স্পোর্টস ২ স্পেন–ইংল্যান্ড রাত ১–৪৫ মি., সনি স্পোর্টস ২ বেলজিয়াম–ইতালি রাত ১–৪৫ মি., সনি স্পোর্টস ১ ফ্রান্স–তুরস্ক রাত ১–৪৫ মি, সনি স্পোর্টস ৫ আরটিভি/এসআর
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশের স্বপ্নভঙ্গ, শাহজাদের গোলে প্রথমবার সাফের ফাইনালে পাকিস্তান
২০০৩ সালে সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি ঘরে তুলেছিল বাংলাদেশ দল। এরপর কেটে গেছে ২৩ বছর। ঘরের মাঠে সাফ অনুষ্ঠিত হওয়ায় এবার সেই পুরোনো আক্ষেপ ঘোচানোর সুযোগ পেয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। সেমিতে পাকিস্তানের কাছে হেরে সাফ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে জামাল-হামজারা। শনিবার (১৪ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়েছে পাকিস্তান। ৮৪তম একমাত্র গোলটি করে নায়ক বনে গেছেন আব্দুল শাহজাদ। এদিন ম্যাচের শুরুতেই পাকিস্তানের আক্রমণ সামলাতে হয়েছে বাংলাদেশের রক্ষণভাগকে। একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে স্বাগতিকরা। মোহাম্মদ ইব্রাহিমের জায়গায় শুকি ইতোফুসা এবং চোটের কারণে ছিটকে পড়া সাদ উদ্দিনের বদলে খেলেন রহমত মিয়া। গতিময় ফুটবলে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল।  দুই দলই গোলের সুযোগ তৈরি করেছে, কিন্তু কেউই জালের দেখা পায়নি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। ২ মিনিটে প্রথম আক্রমণেই বাংলাদেশকে চাপে ফেলে পাকিস্তান। বক্সের বাইরে থেকে আলী উজায়েরের বুলেট গতির শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ। ৭ মিনিটে গুছিয়ে ওঠে বাংলাদেশও। বক্সের বাইরে থেকে কাজেম শাহর নেওয়া দুর্বল নিচু শট সহজেই তালুবন্দী করেন পাকিস্তানের গোলকিপার। ১৬ মিনিটে বক্সের বাইরে থেকে রাকিব হোসেনের জোরালো শট কর্নারের বিনিময়ে রক্ষা করে পাকিস্তান। ২৩ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ।  ফারহান আলী ওয়াহিদের কর্নার থেকে শমিত সোমের হেড পেয়ে যান রাকিব। বাঁ পায়ের জোরালো নিচু শট নিলেও গোলকিপারের হাতে লেগে বল পোস্টের নিচে বাধা পায়। পরে বিপদমুক্ত করেন পাকিস্তানের জুনায়েদ আহমেদ। ৩২ মিনিটে কুলিং ব্রেকের পর বড় বিপদ থেকে বেঁচে যায় বাংলাদেশ।  জটলার মধ্যে আবদুল সামাদ আজাদকে ঠিকমতো মার্কিং করতে পারেননি তারিক কাজী। বল পেয়ে সামাদের নেওয়া শট পোস্টের নিচে লেগে ফিরে আসে। ফিরতি বল বিপদমুক্ত করেন জিদান ইউসুফ। ৪১ মিনিটে আবারও সুযোগ তৈরি করে বাংলাদেশ। শুকি ইতোফুসার জোরালো শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। প্রথমার্ধে এভাবেই বারবার সুযোগ তৈরি করেও হতাশ হতে হয়েছে স্বাগতিকদের। বিরতির পরও পাকিস্তানের রক্ষণে চাপ ধরে রাখে বাংলাদেশ। একের পর এক আক্রমণ চালায় তারা। বিশেষ করে ইতোফুসার দিক দিয়ে আক্রমণ তৈরি হলেও পাকিস্তানের গোলকিপারকে পরাস্ত করা কঠিন হয়ে পড়ে। ৬১ মিনিটে ফারহান চেষ্টা করেছিলেন। পরের মিনিটেই শুকি ইতোফুসার বদলি হিসেবে মাঠে নামেন মোহাম্মদ ইব্রাহিম। ৭৬ মিনিটে রহমত মিয়ার জায়গায় মাঠে নামেন বিশ্বনাথ ঘোষ। এর আগে হামজার ফাউলে বক্সের বাইরে ফ্রি-কিক পায় পাকিস্তান। সেটি থেকে আদিল নবীর নেওয়া শট বাঁ দিকে ঝাঁপিয়ে রুখে দেন শ্রাবণ। একটু পর হারিস আলীর শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ৮২ মিনিটে আবদুল সামাদের জোরালো শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন শ্রাবণ। তবে তিন মিনিট পরই দুর্ভাগ্যজনকভাবে গোল হজম করে বাংলাদেশ। প্রতিপক্ষের একজনের শট তালুবন্দী করেন শ্রাবণ।  এরপর লম্বা থ্রো করতে গিয়ে বল তুলে দেন পাকিস্তানের এক খেলোয়াড়ের পায়ে। সেখান থেকে আবদুল সামাদ শেহজাদ বক্সে ঢুকে জিদান ও জায়ানের মাঝ দিয়ে দৃষ্টিনন্দন শটে বল জালে পাঠান। শ্রাবণ ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। গোল হজমের পর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। যোগ করা সময়ে জামাল ভূঁইয়া, ফাহামিদুল ও ফয়সাল আহমেদ ফাহিমকে মাঠে নামানো হয়। এর আগে মাঠে ফ্লেয়ার উড়লে কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। আবার খেলা শুরু হলেও সমতা ফেরাতে পারেনি বাংলাদেশ।  অন্যদিকে প্রথমবারের মতো সাফের ফাইনালে ওঠার আনন্দে মাতে পাকিস্তান। শেষ দিকে ম্যাচে উত্তেজনার পারদও চড়ে। দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির উপক্রম হলেও পরিস্থিতি বেশিদূর গড়ায়নি। আরটিভি/এসআর
বাংলাদেশের স্বপ্নভঙ্গ, শাহজাদের গোলে প্রথমবার সাফের ফাইনালে পাকিস্তান
একাদশে দুই পরিবর্তন নিয়ে পাকিস্তান বধে নামছে বাংলাদেশ
চলমান সাফের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। এই ম্যাচে ম্যান ইন গ্রিনদের হারিয়ে ফাইনালের টিকিট পেতে মরিয়া লাল-সবুজের প্রতিনিধিরা। এ জন্য শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামছেন অধিনায়ক হামজা চৌধুরী। অ্যাকিলিস টেন্ডনের চোটের কারণে টুর্নামেন্টের বাকি অংশ থেকেই ছিটকে গেছেন ডিফেন্ডার সাদ উদ্দিন। তার জায়গায় রাইট-ব্যাক পজিশনে একাদশে ফিরছেন শ্রীলঙ্কার বিপক্ষে বদলি হিসেবে নামা রহমত মিয়া। অন্য পরিবর্তনটি আসছে আক্রমণভাগে।  শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলে জয়ের ম্যাচে মূল স্ট্রাইকার হিসেবে খেলা মোহাম্মদ ইব্রাহিমের পরিবর্তে শুরুর একাদশে ফিরেছেন জাপান প্রবাসী ফরোয়ার্ড শুকি ইতোফুসাকে।  গোলপোস্টের নিচে মেহেদী হাসান শ্রাবণ, রক্ষণে রহমত মিয়া ও আক্রমণে রাকিব হোসেন—এই তিন দেশি ফুটবলারের সঙ্গে একাদশের বাকি আটটি জায়গাই থাকছে প্রবাসীদের দখলে।  রক্ষণে তারিক কাজী, জিদান ইউসুফ ও জায়ান আহমেদের সঙ্গে মাঝমাঠ সামলাবেন হামজা চৌধুরী, সমিত সোম ও কাজেম কিরমানি। আর আক্রমণভাগে রাকিবের সঙ্গী হবেন দুই প্রবাসী শুকি ইতোফুসা ও ফারহান আলী ওয়াহিদ। গ্রুপ পর্বে কোনো গোল হজম না করেই ৫ গোল দিয়ে অপরাজিত থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে শেষ চারের লড়াইয়ে স্বাগতিকদের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত পাকিস্তানও। ফিফা উইন্ডোর বাইরে টুর্নামেন্ট হওয়ায় গ্রুপ পর্বে খেলতে না পারা পাঁচ প্রবাসী ফুটবলার দলের সঙ্গে যোগ দেওয়ায় শক্তি বেড়েছে তাদের। আবদুল্লাহ ইকবাল, ঈসা সুলাইমান, আলী আকবর খান, আদিল নবী ও আবদুল সামাদ শাহজাদ স্কোয়াডে ফেরায় কোচ নলবার্তো সোলানোর হাতে বিকল্প বেড়েছে। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ৩-২ গোলে হার দিয়ে শুরু করলেও মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান। বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান শ্রাবণ, তারিক রায়হান কাজী, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, রহমত মিয়া, হামজা চৌধুরী, সমিত সোম, কাজেম শাহ, রাকিব হোসেন, শুকি ইতোফুসা ও ফারহান আলী ওয়াহিদ। আরটিভি/এসআর
একাদশে দুই পরিবর্তন নিয়ে পাকিস্তান বধে নামছে বাংলাদেশ
আরও পড়ুন
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
ঘোষণার আগেই ব্যালন ডি’অরে শীর্ষ ৫ ফুটবলারের নামে বাজি, তদন্ত শুরু
এবার ক্রিকেটেও দেওয়া হবে ব্যালন ডি’অর, কবে থেকে শুরু
মেসিকে পেছনে ফেলে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জিতলেন রোনালদো