ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

টাইগারদের বড় সুখবর দিল আইসিসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ মে ২০২৬, ১১:৪৬ এএম

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে র‍্যাংকিংয়ের শীর্ষ ৯ দলের মধ্যে থাকা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ, সরাসরি বিশ্বকাপে জায়গা পেতে এই শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে।

সর্বশেষ আইসিসির বার্ষিক হালনাগাদকৃত ওয়ানডে র‍্যাংকিংয়ে দেখা গেছে, বাংলাদেশ ৮৪ রেটিং পয়েন্ট নিয়ে ৯ম স্থানেই রয়েছে। যদিও দলের অবস্থানে পরিবর্তন হয়নি, তবে নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যবধান বেড়েছে।

ওয়েস্ট ইন্ডিজের রেটিং কমে দাঁড়িয়েছে ৭৪-এ, ফলে বাংলাদেশের সঙ্গে তাদের ব্যবধান এখন ১০ পয়েন্ট। অন্যদিকে বাংলাদেশের রেটিং এক পয়েন্ট বেড়েছে। এতে ৯ম স্থানে টাইগারদের অবস্থান আরও কিছুটা নিরাপদ হলো।

বাংলাদেশের ঠিক ওপরে থাকা ইংল্যান্ড রয়েছে ৮ নম্বরে। তাদের রেটিং বেড়ে হয়েছে ৮৯, অর্থাৎ বাংলাদেশের চেয়ে মাত্র ৫ পয়েন্ট এগিয়ে আছে ইংলিশরা। ফলে শীর্ষ আটে ঢোকার লড়াইও বেশ কড়া হচ্ছে।

শীর্ষ তিনে কোনো পরিবর্তন হয়নি, ভারত এক নম্বরে, নিউজিল্যান্ড দুইয়ে এবং অস্ট্রেলিয়া তিনে রয়েছে। দক্ষিণ আফ্রিকা চার নম্বরে উঠে এসেছে, পাকিস্তান নেমে গেছে পাঁচে। ছয় ও সাত নম্বরে যথাক্রমে শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

শীর্ষ দশের বাইরে অবস্থান করছে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, ওমান, নেপাল, নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা।

সব মিলিয়ে র‍্যাংকিং পরিস্থিতি অনুযায়ী ২০২৭ বিশ্বকাপের সরাসরি যোগ্যতা অর্জনের দৌড়ে বাংলাদেশ এখন শক্ত অবস্থানেই রয়েছে।

একনজরে আইসিসি ওয়ানডে র‍্যাংকিং (শীর্ষ ১০)

১. ভারত

২. নিউজিল্যান্ড

৩. অস্ট্রেলিয়া

৪. দক্ষিণ আফ্রিকা

৫. পাকিস্তান

৬. শ্রীলঙ্কা

৭. আফগানিস্তান

৮. ইংল্যান্ড

৯. বাংলাদেশ এবং

১০. ওয়েস্ট ইন্ডিজ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর
অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-চীন
সরকার শিক্ষা খাতে জিডিপির পাঁচ ভাগ বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে: ড. মাছুমা হাবিব
পাকিস্তানের সাথে বাণিজ্য সম্প্রসারণ ও শিল্পখাতে সহযোগিতার নতুন সম্ভাবনা