ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

সুইডেনের বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা, বাদ পড়লেন যারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৯:৫১ এএম
ছবি: সংগৃহীত

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে সুইডেন। ঘোষিত দলে জায়গা পেয়েছেন আর্সেনাল তারকা ভিক্টর ইয়োকেরেশ এবং লিভারপুল ফরোয়ার্ড আলেকজান্ডার ইসাক। তবে শেষ পর্যন্ত দলে সুযোগ হয়নি টটেনহ্যামের দেজান কুলুসেভস্কি এবং বার্সেলোনার রুনি বার্দঘজির।

কোচ গ্রাহাম পটার ঘোষিত এই স্কোয়াডে জাতীয় দলে অনিয়মিত হলেও ক্লাব ফুটবলে আলো ছড়ানো বার্দঘজিকে না রাখার সিদ্ধান্ত বেশ আলোচনার জন্ম দিয়েছে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬ ম্যাচে অংশ নিয়ে ২ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন এই তরুণ ফুটবলার। স্কোয়াডে জায়গা না পেয়ে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তাও দিয়েছেন তিনি। সেখানে কঠিন সময়ের মধ্যেও নিজের বিশ্বাস ও আত্মবিশ্বাস অটুট থাকার কথা জানান।

এদিকে বার্সেলোনা কোচ হানসি ফ্লিক সম্প্রতি বার্দঘজির প্রশংসা করে বলেন, তিনি অসাধারণ প্রতিভাবান একজন খেলোয়াড় এবং বিশ্বের সেরাদের সঙ্গে খেলতে খেলতে নিজেকে আরও উন্নত করছেন। মৌসুম শেষে তাকে নিয়ে আরও আলোচনা হবে বলেও ইঙ্গিত দেন ফ্লিক।

অন্যদিকে ইনজুরিতে জর্জরিত মৌসুম কাটিয়েছেন ইসাক। চোটের কারণে লিভারপুলের হয়ে মাত্র আটটি ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি। তবে কোচ পটার আশা করছেন, মৌসুমের শেষ দিকে তিনি পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরবেন।

হাঁটুর চোটে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা কুলুসেভস্কিও শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে জায়গা হারিয়েছেন।

বিশ্বকাপ বাছাইপর্বে ব্যর্থ হওয়ার পর প্লে-অফের মাধ্যমে টুর্নামেন্টে জায়গা করে নেয় সুইডেন। গ্রুপ পর্বে মাত্র দুই পয়েন্ট নিয়ে তলানিতে থাকলেও নেশনস লিগের পারফরম্যান্স তাদের নতুন সুযোগ এনে দেয়। পরে প্লে-অফে ইউক্রেন ও পোল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করে সুইডিশরা।

গ্রুপ ‘এফ’-এ থাকা সুইডেন তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৪ জুন তিউনিসিয়ার বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে মেক্সিকোর মন্টেরিতে। এরপর ২০ জুন হিউস্টনে নেদারল্যান্ডস এবং ২৫ জুন ডালাসে জাপানের মুখোমুখি হবে তারা।

সুইডেনের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড

মিডফিল্ডে রাখা হয়েছে লুকাস বার্গভাল, ইয়াসিন আয়রি, জেস্পার কার্লস্ট্রম, মাত্তিয়াস সভানবার্গ, কেন সেমা, বেসফোর্ট জেনেলি এবং তাহা আলিকে।

ফরোয়ার্ড লাইনে আছেন ভিক্টর ইয়োকেরেশ, আলেকজান্ডার ইসাক, অ্যান্থনি এলাঙ্গা, বেঞ্জামিন নাইগ্রেন, গুস্তাফ নিলসন এবং আলেকজান্ডার বার্নহার্ডসন।

ডিফেন্ডার
ভিক্টর লিন্ডেলফ (অ্যাস্টন ভিলা), ড্যানিয়েল সভেনসন (বরুশিয়া ডর্টমুন্ড), এমিল হোম (জুভেন্টাস), আইজ্যাক হিয়েন (আটালান্টা), গুস্তাফ লেগারবিল্কে (ব্রাগা), হ্যালমার একডাল (বার্নলি), গ্যাব্রিয়েল গুডমুন্ডসন (লিডস ইউনাইটেড), এরিক স্মিথ (সেন্ট পাউলি), কার্ল স্টারফেল্ট (সেল্টা ভিগো), এলিয়ট স্ট্রাউড (মিয়ালবি)।

গোলকিপার
ভিক্টর জোহানসন (স্টোক সিটি), ক্রিস্টোফার নর্ডফেল্ট (এআইকে), জেকব উইডেল জেটারস্ট্রম (ডার্বি কাউন্টি)।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বিশেষ নকশার জার্সি পরে মাঠে নামবে বার্সেলোনা। মার্কিন সংগীতশিল্পী টাইলার, দ্য ক্রিয়েটরের ফ্যাশন ব্র্যান্ড ‘গল্ফ ওয়াং’-এর সঙ্গে যৌথভাবে তৈরি এই জার্সিতে ফুটবল, সংগীত ও ফ্যাশনের মেলবন্ধন তুলে ধরেছে কাতালান ক্লাবটি।
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
টিভিতে আজকের খেলা
চিকিৎসার জন্য রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ রানা
নাহিদ রানাকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই আবারও চিকিৎসা দিতে এই পেসারকে অস্ট্রেলিয়া পাঠাচ্ছে বোর্ড। আজ রাতেই পার্থের উদ্দেশে তার দেশ ছেড়ে যাওয়ার কথা। পার্থের কোস্টাল অর্থোপেডিক হাসপাতালে পিটার দি আলেসান্দ্রোকে দেখাবেন তিনি। নাহিদ রানাকে সশরীর দেখে চিকিৎসক যেভাবে পরামর্শ দেবেন, সেভাবেই হবে পুনর্বাসনপ্রক্রিয়া।  বিসিবি পার্থেই তার ১০ দিনের পুনর্বাসনপ্রক্রিয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে। পিটার দি আলেসান্দ্রোর সঙ্গে স্থানীয় একজন ট্রেনারের তত্ত্বাবধানে চলবে তা। গত জুলাইয়ে জিম্বাবুয়েতে সাইড স্ট্রেইনের চোটে পড়েন নাহিদ রানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের পর খেলতে পারেননি আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও। সাইড স্ট্রেইনের চোট থেকে সেরে উঠলেও নতুন করে ব্যথা অনুভব করেন নিতম্বে।  ঢাকায় করানো স্ক্যানে অবশ্য তাঁর গুরুতর কোনো সমস্যা পাওয়া যায়নি। তারপরও পার্থে গিয়ে প্রথমে কিছু পরীক্ষা–নিরীক্ষাই করাবেন নাহিদ রানা। জিম্বাবুয়ে সিরিজে চোট পাওয়ার পর প্রায় এক মাস ভারী ব্যায়াম করতে পারেননি নাহিদ রানা, করেননি বোলিংও। এরপর অনুশীলনে ফিরে প্রথমে ছোট রানআপে বোলিং শুরু করেন, পরে আস্তে আস্তে রানআপ বড় করেন। এর মধ্যেই ব্যথা অনুভব করেন নিতম্বে। চিকিৎসকদের ধারণা, বোলিংয়ের জন্য যে শক্তি সঞ্চয় করা দরকার ছিল, মাসখানেক বিশ্রামে থাকায় সেটি সঞ্চয় করতে পারেননি নাহিদ রানা। এ কারণেই নিতম্বে ব্যথা অনুভব করছেন। নিতম্বের ব্যথার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজেও নাহিদ রানার না খেলার সম্ভাবনাই বেশি। নভেম্বরের দক্ষিণ আফ্রিকা সিরিজে দুটি টেস্টে তাঁকে কীভাবে খেলানো যায়, বিসিবির চাওয়া এখন সেটিই। আরটিভি/এসআর  
চিকিৎসার জন্য রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ রানা
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
জাতীয় দলের আক্রমণভাগের গোলখরা কাটাতে এবার বড় ভরসা হয়ে উঠতে পারেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভান। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই তরুণকে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের মূল স্কোয়াডে রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, রোনান আজকেই আমাকে নিশ্চিত করেছে যে, ইনশাআল্লাহ সে আসতে পারবে। আগামী ১৮ অক্টোবর খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন। আমরা তাকে মূল স্কোয়াডেই রাখছি।’ দীর্ঘদিন ধরেই একজন নির্ভরযোগ্য গোলশিকারির অভাব অনুভব করছে বাংলাদেশ জাতীয় দল। রোনানের অন্তর্ভুক্তি আক্রমণভাগের সেই দুর্বলতা কাটাতে সহায়তা করবে বলে আশা করছেন ফুটবলপ্রেমীরা। গত এপ্রিলে মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অপরাজিত শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল রোনানের। পাকিস্তানের বিপক্ষে দৃষ্টিনন্দন ফ্রি-কিক থেকে গোল করার পাশাপাশি হেডে আরও একটি গোল করেছিলেন তিনি।  এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। সেই টাইব্রেকারেও লক্ষ্যভেদ করেন রোনান। বয়সভিত্তিক দলে এমন পারফরম্যান্সের সুবাদেই এবার জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় তিনি। উল্লেখ্য, আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ফিফার নিষেধাজ্ঞার কারণে এবারের টুর্নামেন্টে অংশ নিতে পারছে না নেপাল। ফলে ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে খেলবে মালদ্বীপ ও পাকিস্তান। আরটিভি/ এসআর  
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড