পাকিস্তানকে ডুবিয়ে বড় লাফ নাহিদ রানার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬ , ০৪:৫৩ পিএম


পাকিস্তানকে ডুবিয়ে বড় লাফ নাহিদ রানার
পাকিস্তানকে ডুবিয়ে বড় লাফ নাহিদ রানার। ছবি: সংগৃহীত

মিরপুর টেস্টে শেষ দিকে বল হাতে আগুন ঝরিয়েছিলেন নাহিদ রানা। আর সেই আগুনে ঝলসে গেছে পাকিস্তান, সেই সঙ্গে ১০৪ রানের বড় জয়ে সিরিজ শুরু করেছে টাইগাররা। আর দলকে জিতিয়ে টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে নাহিদ রানার।

পাকিস্তানের বিপক্ষে চতুর্থ ইনিংসে ৫ উইকেট শিকার করেছিলেন এই তরুণ বোলার। এই জন্য বোলিং র‌্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ৬৪তম স্থানে পৌঁছেছেন নাহিদ রানা।

বোলারদের মধ্যে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম পাকিস্তানের দুই ইনিংসেই দুটি করে উইকেট নিয়ে তিন ধাপ এগিয়ে টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৩তম স্থানে উঠেছেন।

আরও পড়ুন

দীর্ঘদিন পর টেস্টে ফেরা পেসার তাসকিন আহমেদ চার উইকেট শিকার করে আবারও র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছেন। এখন ৪৮তম স্থানে তিনি।

এদিকে ব্যাট হাতে ক্যারিয়ার সেরা অবস্থানে রয়েছে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে নিজের নবম টেস্ট সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসে করেন গুরুত্বপূর্ণ ৮৭ রান। এই পারফরম্যান্সের সুবাদে আইসিসি টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে যৌথভাবে ২৩তম স্থানে উঠে এসেছেন শান্ত, যা তার ক্যারিয়ারের সেরা।

বাংলাদেশের আরও দুই অভিজ্ঞ ব্যাটারও র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। মুশফিকুর রহিম দুই ধাপ এগিয়ে ২৬তম এবং মুমিনুল হক ১২ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৫তম স্থানে উঠে এসেছেন।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission