ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

১৫ বছর বয়সেই ভারত ‘এ’ দলে জায়গা করে নিলেন সূর্যবংশী

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৭:৫৩ পিএম
বৈভব সূর্যবংশী। ছবি: সংগৃহীত

মাত্র ১৫ বছর বয়সেই বড় সাফল্যের পথে এগিয়ে গেলেন ভারতের তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে নজর কাড়া পারফরম্যান্সের পর এবার তিনি জায়গা করে নিলেন ভারতের ‘এ’ দলে।

অনেকে শুরুতে মনে করেছিলেন, এত কম বয়সে আইপিএলের মতো প্রতিযোগিতায় টিকে থাকা তার জন্য কঠিন হবে। তবে আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস তাকে নিয়মিত সুযোগ দিয়ে আস্থার প্রতিদান পেয়েছে। দ্বিতীয় আসরেই ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে তিনি নির্বাচকদের নজর কাড়েন।

এই পারফরম্যান্সের ফলেই শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত ভারত ‘এ’ দলে ডাক পেয়েছেন এই তরুণ ওপেনার। বয়সে কিশোর হলেও তার ব্যাটিং প্রতিভা ভবিষ্যতে জাতীয় দলে জায়গা পাওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল করেছে বলে মনে করা হচ্ছে।

এই দলে আরও জায়গা পেয়েছেন আইপিএলে দারুণ ফর্মে থাকা দুই ওপেনার প্রিয়ানশ আরিয়া এবং প্রভসিমরান সিং, যারা পাঞ্জাব কিংসের হয়ে খেলেন। এছাড়া আইপিএলে বল হাতে নজর কাড়া আনশুল কাম্বোজও স্কোয়াডে জায়গা পেয়েছেন।

আরও পড়ুন

আগামী ৯ জুন শুরু হবে এই ত্রিদেশীয় সিরিজ। ভারত ‘এ’ ছাড়াও অংশ নেবে শ্রীলঙ্কা 'এ' দল ও আফগানিস্তান 'এ' দল। ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ জুন।

ভারত 'এ' দল

তিলক ভার্মা, প্রিয়ানশ আরিয়া, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ (সহ-অধিনায়ক), আয়ুশ বাদোনি, নিশান্ত সিন্ধু, হার্শ দুবে, সুরিয়ানশ শেডজে, প্রভসিমরান সিং, কুমার কুসার্গ, ভিপরাজ নিগাম, ইয়াশ ঠাকুর, যুধবীর সিং, আনশুল কাম্বোজ, আরশাদ খান।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্টের ব্রোঞ্জ জয়
ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর ‘ফিউচার ইঞ্জিনিয়ার্স’ ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্ট। 
রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্টের ব্রোঞ্জ জয়
বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা
প্রথম ম্যাচের অস্বস্তিকর ফলের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিকেলে মাঠে নামছে ব্রাজিল দল।
বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা
সেমিফাইনালে উঠল বাংলাদেশ
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামার কথা ছিল লিটন দাসদের। তবে ম্যাচ শুরুর প্রায় সাড়ে তিন ঘণ্টা আগেই বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল করা হয়।
সেমিফাইনালে উঠল বাংলাদেশ
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ (মঙ্গলবার) কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা
মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্টে হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ। এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীরা। ফিফা আসিয়ান কাপের এই ম্যাচে জয় পেতে মরিয়া দুই দলই।
মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা
আরও পড়ুন
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
তিন বছর পর ভারতে ফিরছে আইপিএলের নিলাম
বিসিসিআইয়ের যে নিয়মে দলে জায়গা হলো না সূর্যবংশীর
আড়াই লাখ কোটি টাকার ব্র্যান্ড আইপিএল, ব্যবসায়িক মূল্যে নতুন রেকর্ড