ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করল জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ মে ২০২৬, ০৫:০০ পিএম
ছবি: সংগৃহীত

আগামী জুনের শেষ দিকে বাংলাদেশ সফরে যাবে জিম্বাবুয়ে। পূর্ণাঙ্গ এই সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। ইতোমধ্যে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।

সফরের একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী ২৮ জুন। ম্যাচটি অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। এরপর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের ম্যাচগুলো মাঠে গড়াবে ৬, ৯ ও ১১ জুলাই।

ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুলাওয়েতে যাবে দুই দল। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো হবে ১৫, ১৭ ও ১৯ জুলাই।

সবশেষ ২০২২ সালের জুলাই-আগস্টে জিম্বাবুয়ে সফর করেছিল বাংলাদেশ। সেবার তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজেই ২-১ ব্যবধানে হেরেছিল টাইগাররা। এবার সেই হতাশা কাটিয়ে ভালো ফলের লক্ষ্য নিয়েই মাঠে নামবে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজদের দল।

আরও পড়ুন

প্রায় চার বছর পর বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জেডসির ব্যবস্থাপনা পরিচালক গিভমোর ম্যাকোনি। তিনি বলেন, বাংলাদেশের সফরটি জিম্বাবুয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব ফরম্যাট মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর সিরিজ হবে বলে আশাবাদী তিনি। পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের ভালো পারফরম্যান্সের পর দেশের মাঠে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় দারুণ উচ্ছ্বসিত জিম্বাবুয়ে ক্রিকেট।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার জালে এক হালি দিলো ব্রাজিল
২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে নতুন দল তৈরি মিশনে নেমেছে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। সেই পরিকল্পনার অংশ হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিল। প্রথমটিতে অজিদের বিপক্ষে ড্র করে চাপে পড়লেও দ্বিতীয় ম্যাচে দাপট দেখিয়েছে সেলেসাওরা। ফলে সম্মান নিয়েই অস্ট্রেলিয়া ছাড়ছে পাচঁবারের বিশ্বচ্যাম্পিয়ন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। ব্রাজিলের হয়ে পেনাল্টি থেকে গোল করেছেন রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র। বাকি দুটি গোল করেছেন ভ্যান্ডারসন ও গিমারায়েস। বিস্তারিত আসছে.....  
ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার জালে এক হালি দিলো ব্রাজিল
রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্টের ব্রোঞ্জ জয়
ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর ‘ফিউচার ইঞ্জিনিয়ার্স’ ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্ট। 
রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্টের ব্রোঞ্জ জয়
বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা
প্রথম ম্যাচের অস্বস্তিকর ফলের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিকেলে মাঠে নামছে ব্রাজিল দল।
বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা
সেমিফাইনালে উঠল বাংলাদেশ
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামার কথা ছিল লিটন দাসদের। তবে ম্যাচ শুরুর প্রায় সাড়ে তিন ঘণ্টা আগেই বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল করা হয়।
সেমিফাইনালে উঠল বাংলাদেশ
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ (মঙ্গলবার) কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্টের ব্রোঞ্জ জয়
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ব্রোঞ্জ জয়
বুটেক্সে শিক্ষকসহ ১৪ জনের চাকরি, আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
এলএনজি নিয়ে বাংলাদেশকে দুঃসংবাদ দিলো কাতার