ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

সাঁতারে খুলনা এবং অ্যাথলেটিকসে চট্টগ্রাম ও রংপুর চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৭:৫৬ পিএম
দেশব্যাপী তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ এবং উদীয়মান ক্রীড়াবিদদের দীর্ঘমেয়াদি বিকাশের লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত হলো ‘জাতীয় জুনিয়র (অনূর্ধ্ব-১৪) বালক ও বালিকা অ্যাথলেটিকস ও সাঁতার প্রতিযোগিতা-২০২৬’।

শনিবার (২৩ মে) সকালে বিকেএসপি প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মো. মাহবুবুর রহমান।

দেশব্যাপী তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ এবং উদীয়মান ক্রীড়াবিদদের দীর্ঘমেয়াদি বিকাশের লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এবারের জাতীয় পর্যায়ের এই আসরে দেশের ৮টি বিভাগের প্রায় ২০০ জন অনূর্ধ্ব-১৪ জুনিয়র খেলোয়াড় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অ্যাথলেটিকসের ১৪টি এবং সাঁতারের ১২টি ইভেন্টে বালক ও বালিকারা মেডেলের জন্য লড়াই করে।

প্রতিযোগিতার সমাপনীতে সাঁতার ইভেন্টে ৬টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদক জিতে বালক ও বালিকা উভয় বিভাগে একক আধিপত্যের সাথে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খুলনা বিভাগ।

অন্যদিকে, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অ্যাথলেটিকস প্রতিযোগিতায় বালক বিভাগে চট্টগ্রাম বিভাগ এবং বালিকা বিভাগে রংপুর বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখায়। প্রতিযোগিতা শেষে বিজয়ী অনূর্ধ্ব-১৪ অ্যাথলেটদের মেডেল এবং প্রাইজবন্ড তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি বলেন, তৃণমূল থেকে দক্ষ ও মানসম্মত ক্রীড়াবিদ গড়ে তোলার ক্ষেত্রে ক্রীড়া পরিদপ্তরের এই আয়োজন প্রশংসনীয়। এখান থেকেই আগামী দিনের জাতীয় ও আন্তর্জাতিক স্তরের অ্যাথলেটরা উঠে আসবে।

আরও পড়ুন

অনুষ্ঠানে ক্রীড়া পরিদপ্তর ও বিকেএসপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন বিভাগের ক্রীড়া সংগঠকগণ উপস্থিত ছিলেন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অসুস্থতার কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর
অসুস্থতার কারণে পুরুষদের সাইক্লিংয়ের রোড রেসিংয়ে অংশ নিতে পারেননি বাংলাদেশের সাইক্লিস্ট সবুর হোসেন। দুদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। স্থানীয় চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ সেবন করেও প্রতিযোগিতায় অংশ নেওয়ার মতো ফিটনেস ফিরে পাননি সবুর।
অসুস্থতার কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
আরও পড়ুন
চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল বিকেএসপিতে
ক্রিকেট শিখতে চীনের বিশ্ববিদ্যালয় দল বিকেএসপিতে
নতুন পে-স্কেলের সুবিধা পাবেন কোচ-ক্রীড়াবিদরাও
বিকেএসপির কারাতে শিক্ষার্থীর মৃত্যু নিয়ে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি