ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

২০২৬ বিশ্বকাপ

শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে মেক্সিকোকে বেছে নিল ইরান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ মে ২০২৬, ১০:১৭ এএম
শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে মেক্সিকোকে বেছে নিল ইরান। ছবি: সংগৃহীত

আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপে ইরানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। তবে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় ইরান। তাদের ম্যাচগুলো কানাডা অথবা মেক্সিতো সরিয়ে নেওয়ার দাবি তুললেও রাজি হয়সি ফিফা।

তবে ইরানকে বিশেষ এক সুবিধার ব্যবস্থা করে দিয়েছে ফিফা। ম্যাচের ভেন্যু পরিবর্তন করতে না পারলেও অনুশীলন ক্যাম্প পরিবর্তন করেছে তারা। পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টুসনে ক্যাম্প করার কথা থাকলেও, শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত বদলে মেক্সিকোকে বেছে নিয়েছে তারা।

শনিবার (২৩ মে) ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ফিফার অনুমোদন নিয়ে যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোয় ক্যাম্প স্থানান্তরের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

আরও পড়ুন

বিশ্বকাপের তিন আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো জুড়ে দলগুলো যখন নিজেদের বেস ক্যাম্প নির্ধারণ করছে, তখন ইরানের এই সিদ্ধান্ত বিশেষ গুরুত্ব পাচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং নিরাপত্তা উদ্বেগকে সামনে রেখেই এই পরিবর্তন এসেছে বলে ধারণা করা হচ্ছে।

ফেডারেশন সভাপতি মেহেদি তাজ বলেন, বিশ্বকাপের বেস ক্যাম্প ফিফার অনুমোদিত হতে হয়। ইস্তাম্বুলে বৈঠক এবং তেহরান থেকে ফিফার সঙ্গে ভার্চুয়াল আলোচনার পর মেক্সিকোতে ক্যাম্প নেওয়ার আবেদন অনুমোদন পায়।

নতুন পরিকল্পনা অনুযায়ী, মেক্সিকোর তিজুয়ানা শহরে ঘাঁটি গড়বে ইরান দল, যাকে ফুটবল বিশ্বে টিম মেল্লি নামে ডাকা হয়। ক্যালিফোর্নিয়া সীমান্ত সংলগ্ন হওয়ায় যাতায়াতে সুবিধা পাবে দলটি। একই সঙ্গে সেখানে জিমনেসিয়াম, রেস্তোরাঁসহ আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে।

এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতাও এড়ানো সম্ভব হবে। প্রয়োজনে সীমান্ত ব্যবহার করে যাতায়াতের পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে।

এবারের বিশ্বকাপে ইরান গ্রুপ জি তে খেলবে। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশর। ১৫ জুন নিউজিল্যান্ড, ২১ জুন বেলজিয়াম এবং ২৬ জুন মিশরের বিপক্ষে মাঠে নামবে তারা।

টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে ইরান। আগের আসরগুলোতে গ্রুপ পর্ব পেরোতে না পারলেও, এবার নতুন প্রস্তুতিতে সেই লক্ষ্য পূরণের আশায় রয়েছে দলটি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য জানালেন জামাল ভূঁইয়া
অবশেষে জাকার্তায় আজ পর্দা উঠতে যাচ্ছে ফিফা আসিয়ান কাপ। মালয়েশিয়া ম্যাচ দিয়ে আগামীকাল নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ দল। এর আগে নিজেদের লক্ষ্য কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে জামাল বলেন, অবশ্যই এই টুর্নামেন্টে ভালো করতে এবং ভালো পারফর্ম করতে আমাদের প্রত্যাশা আছে। জাকার্তায় বড় দর্শকের সামনে খেলার জন্য আমরা সত্যিই মুখিয়ে আছি। বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৮১তম স্থানে রয়েছে বাংলাদেশ। শক্তিমত্তার বিচারে গ্রুপের বাকি তিন দলই এগিয়ে। ইন্দোনেশিয়া ১১৮তম, মালয়েশিয়া ১৩৬তম এবং সিঙ্গাপুর ১৪৮তম স্থানে রয়েছে। গ্রুপে বাংলাদেশের অবস্থানের বাস্তবতা ভালোভাবেই জানেন জামাল। তবে র‍্যাঙ্কিংয়ের ব্যবধানকে বাধা হিসেবে দেখছেন না এই মিডফিল্ডার।  তিনি বলেন, আমরা জানি, গ্রুপে আমরাই সবচেয়ে নিচের র‍্যাঙ্কিংয়ের দল। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরের পর আমাদের অবস্থান। কিন্তু আমাদের নিজেদের প্রত্যাশা আছে, দেশেরও প্রত্যাশা আছে। আমরা তিন বা চার পয়েন্ট পাওয়ার লক্ষ্য ঠিক করেছি। আর ফুটবলে এরপর কী হয়, তা তো কখনোই বলা যায় না। আসিয়ান কাপে ভালো করার পাশাপাশি জামালের স্বপ্ন, বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে। সদ্যই যুক্তরাষ্ট্র থেকে বিশ্বকাপের ম্যাচ দেখে ফেরা জামাল দেশের ফুটবল উন্মাদনা নিয়ে ফিফাকে বলেন, বিশ্বকাপের সময় বাংলাদেশে যে কী উন্মাদনা হয়, তা আপনি কল্পনাও করতে পারবেন না। ঢাকার প্রতিটি ভবনে বিভিন্ন দলের পতাকা ওড়ে, বড় পর্দায় ২০-৩০ হাজার মানুষ একসঙ্গে খেলা দেখে। একবার ভাবুন তো, আমরা যদি সত্যিই বিশ্বকাপে খেলতে পারি... সেই উন্মাদনার মাত্রাটা কোথায় গিয়ে ঠেকবে! ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর। ‘বি’ গ্রুপে খেলবে ভিয়েতনাম, পাকিস্তান, থাইল্যান্ড ও ফিলিপাইন। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের পর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। আরটিভি/এসআর  
আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য জানালেন জামাল ভূঁইয়া
ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
ধর্ষণের দুটি অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাস। ২৪ বছর বয়সী এই ক্রিকেটারকে আগামী ৯ অক্টোবর ইনার লন্ডন ক্রাউন কোর্টে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
এশিয়ান গেমসের আবাসন নিয়ে এবার স্থানীয়দের ক্ষোভ
আইচি-নাগোয়া এশিয়ান গেমসকে ঘিরে খেলোয়াড়দের আবাসন ব্যবস্থা নিয়ে বিতর্ক যেন থামছেই না। এবার ক্রীড়াবিদদের পাশাপাশি জাপানের স্থানীয় বাসিন্দারাও আয়োজকদের তৈরি আবাসন নিয়ে প্রশ্ন তুলেছেন।
এশিয়ান গেমসের আবাসন নিয়ে এবার স্থানীয়দের ক্ষোভ
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা জানালেন মেসি
তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ করে দিতে আবারও মাঠে গড়াচ্ছে ‘মেসি কাপ’। ইন্টার মায়ামির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরে অংশ নেবে ১৬টি ক্লাবের অনূর্ধ্ব-১৬ দল। গত আসরে অংশ নিয়েছিল আটটি দল।
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা জানালেন মেসি
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
আইপিএলে ম্যাচ ফিক্সিং এবং জুয়াড়িদের কাছে দলের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে রঞ্জি ট্রফির এক ক্রিকেটারের বিরুদ্ধে। নাগাল্যান্ডের হয়ে খেলা রাচিত ভাটিয়া দাবি করেছেন, ২০২৫ সালের আইপিএলে তিনি পাঁচটি ম্যাচ ফিক্সিং করেছিলেন।
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
আরও পড়ুন
জন্মসূত্রে নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ
প্রথমবার বাড়ি কিনছেন? মর্টগেজের বাইরে যে খরচগুলো আসবে
গ্রিন কার্ডের আবেদন করতে পারবেন পরিবারের কারা, জানালো যুক্তরাষ্ট্র 
যুক্তরাষ্ট্রে ব্যাচেলর ডিগ্রিধারীদের গ্রিন কার্ড পেতে মানতে হবে ৮ শর্ত