ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনা বধের নায়কদের নিয়েই বিশ্বকাপের দল ঘোষণা সৌদি আরবের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ মে ২০২৬, ০৯:১২ এএম
আর্জেন্টিনা বধের নায়কদের নিয়েই বিশ্বকাপের দল ঘোষণা সৌদি আরবের। ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে হারিয়ে ফুটবল ইতিহাসের অন্যতম বড় অঘটন ঘটিয়েছিল সৌদি আরব। আসন্ন ২০২৬ বিশ্বকাপেও সেই ঐতিহাসিক জয়ের নায়কদের বড় অংশকে দলে রেখে ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের এই দেশটি।

দলের বর্তমান গ্রীক কোচ জর্জিওস দনিস অভিজ্ঞ ও কাতার বিশ্বকাপের চেনা মুখগুলোর ওপরই ভরসা রেখেছেন। লুসাইলের সেই অবিস্মরণীয় ম্যাচে গোল করা দুই তারকা ফুটবলার— সালেহ আল শেহরি ও সেলিম আল দাওসারি স্বাভাবিকভাবেই নতুন আসরের স্কোয়াডে নিজেদের জায়গা ধরে রেখেছেন।

এছাড়া আর্জেন্টিনার একের পর এক আক্রমণ রুখে দিয়ে এবং ৫টি অসাধারণ সেভ করে ম্যাচসেরা হওয়া গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইস এবারও যাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিমানে।

আরও পড়ুন

সেই ঐতিহাসিক ম্যাচের একাদশে থাকা রক্ষণভাগের সৌদ আব্দুলহামিদ, হাসান আল তোম্বাক্তি এবং মাঝমাঠের চালিকাশক্তি মোহাম্মদ কান্নোকেও দলে রেখেছেন কোচ দনিস।

টানা দুই বিশ্বকাপে অন্তত একটি করে ম্যাচ জেতা সৌদি আরব এবার গ্রুপ পর্বে বেশ কঠিন পরীক্ষার মুখোমুখি হবে। আগামী ১৫ জুন মায়ামি স্টেডিয়ামে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তারা।

একই গ্রুপে রয়েছে আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, যাদের বিপক্ষে ম্যাচ ২১ জুন। ২৬ জুন তারা শেষ গ্রুপ ম্যাচ খেলবে নবাগত কেপ ভার্দের সঙ্গে। তাদের শেষ দুটি ম্যাচের ভেন্যু আটলান্টা স্টেডিয়াম ও হাউস্টন স্টেডিয়াম।

একনজরে সৌদি আরবের ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড

গোলরক্ষক: আহমেদ আল কাসার, মোহাম্মদ আল ওয়াইস, নাওয়াফ আল আকিদি এবং আব্দুলকুদ্দুস আত্তিয়া।

ডিফেন্ডার: সৌদ আব্দুলহামিদ, মোহাম্মদ আবু আল শামাত, খালিদ আল ঘান্নাম, মোতেব আল হারবি, আব্দুলইলাহ আল আমরি, নাওয়াফ বুশাল, জাকারিয়া হাওসাউই, হাসান কাদেশ, আলী লাজামী, আলী মাজরাশি, হাসান তামবাক্তি এবং জেহাদ থিকরিকে।

মিডফিল্ডার: নাসের আল দাওসারী, আলা আল হাজ্জি, জিয়াদ আল জোহানি, মুসাব আল জুওয়ায়র, আব্দুল্লাহ আল খাইবারি, সালেহ আবু আল শামাত, মোহাম্মদ কান্নো, সুলতান মান্দাশ এবং আয়মান ইয়াহয়াহ।

ফরোয়ার্ড: ফেরাস আল ব্রিকান, সালেম আল দাওসারী, আব্দুল্লাহ আল হামদান, আব্দুল্লাহ আল সালেম এবং সালেহ আল শেহরি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য জানালেন জামাল ভূঁইয়া
অবশেষে জাকার্তায় আজ পর্দা উঠতে যাচ্ছে ফিফা আসিয়ান কাপ। মালয়েশিয়া ম্যাচ দিয়ে আগামীকাল নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ দল। এর আগে নিজেদের লক্ষ্য কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে জামাল বলেন, অবশ্যই এই টুর্নামেন্টে ভালো করতে এবং ভালো পারফর্ম করতে আমাদের প্রত্যাশা আছে। জাকার্তায় বড় দর্শকের সামনে খেলার জন্য আমরা সত্যিই মুখিয়ে আছি। বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৮১তম স্থানে রয়েছে বাংলাদেশ। শক্তিমত্তার বিচারে গ্রুপের বাকি তিন দলই এগিয়ে। ইন্দোনেশিয়া ১১৮তম, মালয়েশিয়া ১৩৬তম এবং সিঙ্গাপুর ১৪৮তম স্থানে রয়েছে। গ্রুপে বাংলাদেশের অবস্থানের বাস্তবতা ভালোভাবেই জানেন জামাল। তবে র‍্যাঙ্কিংয়ের ব্যবধানকে বাধা হিসেবে দেখছেন না এই মিডফিল্ডার।  তিনি বলেন, আমরা জানি, গ্রুপে আমরাই সবচেয়ে নিচের র‍্যাঙ্কিংয়ের দল। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরের পর আমাদের অবস্থান। কিন্তু আমাদের নিজেদের প্রত্যাশা আছে, দেশেরও প্রত্যাশা আছে। আমরা তিন বা চার পয়েন্ট পাওয়ার লক্ষ্য ঠিক করেছি। আর ফুটবলে এরপর কী হয়, তা তো কখনোই বলা যায় না। আসিয়ান কাপে ভালো করার পাশাপাশি জামালের স্বপ্ন, বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে। সদ্যই যুক্তরাষ্ট্র থেকে বিশ্বকাপের ম্যাচ দেখে ফেরা জামাল দেশের ফুটবল উন্মাদনা নিয়ে ফিফাকে বলেন, বিশ্বকাপের সময় বাংলাদেশে যে কী উন্মাদনা হয়, তা আপনি কল্পনাও করতে পারবেন না। ঢাকার প্রতিটি ভবনে বিভিন্ন দলের পতাকা ওড়ে, বড় পর্দায় ২০-৩০ হাজার মানুষ একসঙ্গে খেলা দেখে। একবার ভাবুন তো, আমরা যদি সত্যিই বিশ্বকাপে খেলতে পারি... সেই উন্মাদনার মাত্রাটা কোথায় গিয়ে ঠেকবে! ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর। ‘বি’ গ্রুপে খেলবে ভিয়েতনাম, পাকিস্তান, থাইল্যান্ড ও ফিলিপাইন। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের পর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। আরটিভি/এসআর  
আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য জানালেন জামাল ভূঁইয়া
ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
ধর্ষণের দুটি অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাস। ২৪ বছর বয়সী এই ক্রিকেটারকে আগামী ৯ অক্টোবর ইনার লন্ডন ক্রাউন কোর্টে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
এশিয়ান গেমসের আবাসন নিয়ে এবার স্থানীয়দের ক্ষোভ
আইচি-নাগোয়া এশিয়ান গেমসকে ঘিরে খেলোয়াড়দের আবাসন ব্যবস্থা নিয়ে বিতর্ক যেন থামছেই না। এবার ক্রীড়াবিদদের পাশাপাশি জাপানের স্থানীয় বাসিন্দারাও আয়োজকদের তৈরি আবাসন নিয়ে প্রশ্ন তুলেছেন।
এশিয়ান গেমসের আবাসন নিয়ে এবার স্থানীয়দের ক্ষোভ
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা জানালেন মেসি
তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ করে দিতে আবারও মাঠে গড়াচ্ছে ‘মেসি কাপ’। ইন্টার মায়ামির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরে অংশ নেবে ১৬টি ক্লাবের অনূর্ধ্ব-১৬ দল। গত আসরে অংশ নিয়েছিল আটটি দল।
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা জানালেন মেসি
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
আইপিএলে ম্যাচ ফিক্সিং এবং জুয়াড়িদের কাছে দলের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে রঞ্জি ট্রফির এক ক্রিকেটারের বিরুদ্ধে। নাগাল্যান্ডের হয়ে খেলা রাচিত ভাটিয়া দাবি করেছেন, ২০২৫ সালের আইপিএলে তিনি পাঁচটি ম্যাচ ফিক্সিং করেছিলেন।
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
আরও পড়ুন
স্কালোনিকে নিয়ে বড় সিদ্ধান্তের পথে আর্জেন্টিনা
ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে, কখন, কোথায়?
মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা দলে বড় দুঃসংবাদ
মেসির বিদায়ের পর আর্জেন্টিনা দলে নতুন চমক