ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

এবার ইতিহাস বদলাতে চান জ্যোতি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৩:২৯ পিএম
নিগার সুলতানা জ্যোতি।ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের মাটিতে আসন্ন আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নতুন স্বপ্ন ও আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ নারী ক্রিকেট দল। দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবার লক্ষ্য স্থির করেছেন শুধু অংশগ্রহণ নয়, বিশ্বকাপে জয়ের সংখ্যা বাড়িয়ে ইতিহাস বদলানো।

২০১৪ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েই দুটি ম্যাচ জিতেছিল বাংলাদেশের মেয়েরা। তবে এরপর দীর্ঘ ১০ বছর জয়হীন থাকতে হয় টাইগ্রেসদের। সেই অপেক্ষার অবসান ঘটে ২০২৪ সালের আসরে, যখন স্কটল্যান্ডকে হারিয়ে জয়ের স্বাদ পায় বাংলাদেশ। সেই সাফল্যকে অনুপ্রেরণা হিসেবে নিয়েই এবার আরও বড় কিছুর স্বপ্ন দেখছেন জ্যোতি।

আইসিসিতে প্রকাশিত কলামে তিনি বলেন, আমরা দীর্ঘদিন জয়হীন পথ পাড়ি দিয়ে এসেছি। তবে এটাকে চাপ হিসেবে দেখছি না, বরং ইতিহাস পরিবর্তনের চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। গত বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে পাওয়া জয় আমাদের দারুণ অনুভূতি দিয়েছে। আগের তুলনায় এখন আমরা অনেক বেশি ভারসাম্যপূর্ণ দল।

এবারের আসরে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী দলগুলো ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও নেদারল্যান্ডস। তবে ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা ধরে এগিয়ে নিজেদের সেরাটা দিতে চান জ্যোতি।

তিনি আরও বলেন, আমরা কঠিন একটি গ্রুপে আছি, যেখানে নিয়মিত ফাইনাল ও সেমিফাইনাল খেলা দল রয়েছে। কিন্তু আমরা বিশ্বাস করি যেকোনো ম্যাচই জেতা সম্ভব এবং এবার আমরা আমাদের সর্বকালের সেরা টুর্নামেন্ট খেলতে চাই।

এটি জ্যোতির তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া। মাত্র ১৮ বছর বয়সে প্রথম বিশ্বকাপে অংশ নেওয়া এই ক্রিকেটার এখন নেতৃত্ব দিচ্ছেন জাতীয় দলের সবচেয়ে বড় মঞ্চে। তার কাছে এই সফর যেমন গর্বের, তেমনি বড় চ্যালেঞ্জেরও।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চকর এক জয়ের ইতিহাস গড়েছে তুরস্কের ক্লাব ফেনেরবাচে। দুইবার পিছিয়ে পড়েও সাবেক ক্লাব লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে তুর্কি জায়ান্টরা।
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
শেষ মুহূর্তের গোলে রিয়ালের অবিশ্বাস্য জয়, এথেন্সকে হারিয়ে চারে চার
শেষ মুহূর্তের নাটকীয় গোলে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে দুইবার পিছিয়ে পড়েও অসাধারণ প্রত্যাবর্তনে গ্রিক ক্লাব এইকে এথেন্সকে ৩-২ গোলে হারিয়েছে জোসে মরিনহোর দল।
শেষ মুহূর্তের গোলে রিয়ালের অবিশ্বাস্য জয়, এথেন্সকে হারিয়ে চারে চার
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ভারতীয় অধিনায়কের কপালে রহস্যময় এআই ডিভাইস
ক্রিকেট মাঠে ভারতীয় অধিনায়ক শুভমান গিলের কপালের পাশে ছোট্ট একটি বিশেষ ডিভাইস ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।
ভারতীয় অধিনায়কের কপালে রহস্যময় এআই ডিভাইস
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
ফুটবল মাঠে লাল কার্ড দেখার ঘটনা নতুন নয়। তবে এক ম্যাচে ৫১ জনকে লাল কার্ড দেখানোর ঘটনা সত্যিই অবিশ্বাস্য।
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!