ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

কাতার বিশ্বকাপের পর যা ঘটেছে বিশ্ব ফুটবলে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৫:১৪ পিএম
ছবি: সংগৃহীত

চার বছর আগে ২০২২ সালে কাতারে আর্জেন্টিনা ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসির হাতে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার দৃশ্য ফুটবলপ্রেমীদের স্মৃতিতে দীর্ঘদিন অম্লান থাকবে।

যেসব সাধারণ দর্শক ২০২৬ বিশ্বকাপ উপলক্ষে আবার ফুটবলের দিকে নজর দিতে প্রস্তুত হচ্ছেন, তাদের অনেকের জন্যই চার বছর আগে মেসির সেই আবেগঘন ট্রফি উঁচিয়ে ধরা এবং উদযাপনই হয়তো শেষ দেখা ফুটবল ম্যাচ ছিল।

এরপরের বছরগুলোতে ক্লাব ও আন্তর্জাতিক দুই পর্যায়েই অনেক কিছু ঘটেছে। বড় বড় খেলোয়াড় বদলি হয়েছে, জনপ্রিয় কোচ নিয়োগ ও বরখাস্ত হয়েছেন, বিভিন্ন ট্রফি জয় হয়েছে, আর অনেক নামী ক্লাব ও খেলোয়াড়দের ভাগ্যে নাটকীয় উত্থান-পতন হয়েছে।

আরও পড়ুন

২০২৬ বিশ্বকাপের অপেক্ষায় থাকা ফুটবল সমর্থকদের জন্য এই চার বছরের কিছু উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরা হলো—

মেসি ইন্টার মিয়ামিতে যোগদান এবং এমএলএস শিরোপা জয়

আর্জেন্টিনাকে বহু দশকের মধ্যে প্রথমবারের মতো কোপা আমেরিকা এবং ফিফা বিশ্বকাপ শিরোপা জেতানোর পর মেসি ২০২২-২৩ মৌসুমের বাকি অংশ পিএসজেিত কাটান। এরপর ২০২৩ সালের গ্রীষ্মে তিনি নতুন এক অধ্যায় শুরু করেন।

৩৬ বছর বয়সে সাতবারের ব্যালন ডি'অর জয়ী মেসি ফরাসি চ্যাম্পিয়নদের ছেড়ে ইন্টার মিয়ামিতে যোগ দেন। এই স্থানান্তর বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। এখনও দারুণ ফর্মে থাকা মেসি মিয়ামির হয়ে ১০৪ ম্যাচে ৯০ গোল করেছেন এবং ক্লাবটিকে তাদের ইতিহাসের প্রথম তিনটি বড় শিরোপা উপহার দিয়েছেন- লিগ কাপ (২০২৩), এমএলএস সাপোটার্স শিল্ড (২০২৪) ও এমএলএস কাপ (২০২৫)।

এর পাশাপাশি বিশ্বকাপ জয়ের কৃতিত্বে তিনি নিজের অষ্টম ব্যালন ডি'অরও জিতেছেন।

পিএসজি ছেড়ে এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাত্রা

২০২৪ সালের জুনে রিয়াল মাদ্রিদ দীর্ঘদিনের ট্রান্সফার জল্পনার অবসান ঘটিয়ে বিশ্ব ফুটবলের অন্যতম কাঙ্খিত ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে পিএসজি থেকে দলে ভেড়ায়।

অনেকেই ধারণা করেছিলেন যে এমবাপ্পে মাদ্রিদে গিয়েই বড় বড় শিরোপা জিতবেন। কিন্তু প্রথম দুই মৌসুমে তিনি কোনো বড় ট্রফি জিততে পারেননি। যদিও সব প্রতিযোগিতা মিলিয়ে ১০৩ ম্যাচে ৮৬ গোল করেছেন, তবুও মাদ্রিদের সমর্থকদের পূর্ণ সমর্থন অর্জন করতে কিছুটা সংগ্রাম করতে হয়েছে।

অন্যদিকে এক ধরনের বিদ্রুপাত্মক মোড় নিয়ে পিএসজি ইউরোপের অন্যতম সেরা দলে পরিণত হয়েছে। বহু বছর ধরে তারা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের চেষ্টা করেছে। কিন্তু নেইমার, এমবাপ্পে ও মেসিকে বিদায় দিয়ে তরুণ প্রতিভায় বিনিয়োগ করার পরই তারা শেষ পর্যন্ত সেই লক্ষ্য অর্জন করে।

লামিন ইয়ামাল মেসির উত্তরসূরি হিসেবে আবির্ভূত হন

বহু বছর ধরে ইউরোপীয় ফুটবল নতুন এক বিস্ময়কর তরুণ প্রতিভার অপেক্ষায় ছিল। মনে হচ্ছিল এমবাপ্পেই সেই শূন্যস্থান পূরণ করবেন। কিন্তু ২০২৩ সালের এপ্রিল মাসে লামিন ইয়ামাল নামের ১৫ বছর বয়সী বার্সেলোনার এক খেলোয়াড় আলোচনায় চলে আসেন।

বর্তমানে ১৮ বছর বয়সী এই উইঙ্গারকে অনেকেই মেসির উত্তরসূরি হিসেবে দেখেন। তিনি ইতোমধ্যে বার্সেলোনার হয়ে তিনটি লা লিগা শিরোপা জিতেছেন এবং স্পেনকে ২০২৪ ইউরো জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

২০২৫ সালের ব্যালন ডি'অর জয়ের তালিকায় তিনি রানার-আপ হন। তবে তার দ্রুত উত্থান দেখে মনে হয়েছে খুব শিগগিরই তিনি সেই পুরস্কারও জিতে নিতে পারেন।

ক্রিশ্চিয়ানো রোনালদোর অবশেষে আরেকটি বড় ট্রফি জয়

২০২২ বিশ্বকাপের পর সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর সৌদি পেশাদার লিগে পাড়ি জমানো।

বিশ্বকাপ শেষ হওয়র দুই সপ্তাহেরও কম সময় পরে, আল নাসরে যোগ দিয়ে তিনি মধ্যপ্রাচ্যে প্রথম বড় তারকা হয়ে ওঠেন। তার পথ অনুসরণ কওে পরে আরও অনেক বিশ্বমানের খেলোয়াড় সেখানে যোগ দেন।

তবে বর্তমানে ৪১ বছর বয়সী রোনালদো দীর্ঘ সময় কোনো বড় ট্রফি জিততে পারেননি। অবশেষে এই মাসের শুরুতে তিনি আল নাসরকে সৌদি লিগ শিরোপা জিতিয়ে সেই অপেক্ষার অবসান ঘটান। এর আগে তার সর্বশেষ বড় ট্রফি ছিল জুভেন্টাসের হয়ে জেতা ২০২০-২১ ইতালিয়ান কাপ।

এখন রোনালদোর সামনে আরও বড় লক্ষ্য রয়েছে। তিনি প্রকাশ্যেই জানিয়েছেন ক্যারিয়ারে ১ হাজারতম গোল করা প্রথম ফুটবলার হতে চান। ২০২৬ বিশ্বকাপের আগে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৭৩।

পুলিসিককে ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের সেরা খেলোয়াড় হয়ে উঠেছেন এ্যাডামস

যদিও ক্রিস্টিয়ান পুলিসিচ এখনও যুক্তরাষ্ট্রের পুরুষ জাতীয় দলের সবচেয়ে পরিচিত মুখ। কিন্তু অনেকের মতে তিনি আর দলের সেরা খেলোয়াড় নন। গত কয়েক বছরে বহুমুখী মিডফিল্ডার টাইলার এ্যাডামসের ধারাবাহিক উন্নতি তাকে এই মর্যাদার শক্তিশালী দাবিদার করে তুলেছে।

এই মৌসুমে এ্যাডামস বোর্নমাউথের ইউরোপা লিগে যোগ্যতা অর্জনের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এর ফলে ক্লাবটি তাদের ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপীয় প্রতিযোগিতায় অংশ নেবে।

নেইমার মাত্র ৬৩টি ম্যাচ খেলেছেন

যেখানে মেসি ও রোনালল্ডো এখনও নিয়মিত গোল করে চলেছেন, সেখানে নেইমারের ক্যারিয়ার ২০২২ বিশ্বকাপের পর নাটকীয়ভাবে নিম্নমুখী হয়েছে।

ইনজুরি এবং ফর্মহীনতার কারণে বিশ্বকাপের পর থেকে ক্লাব ও দেশের হয়ে তিনি মোট মাত্র ৬৩টি ম্যাচ খেলতে পেরেছেন।

২০২৫ সালের জানুয়ারিতে তিনি নিজের সাবেক ক্লাব সান্তোসে ফিরে যান। সেখানে কিছুটা নিয়মিত খেলার সুযোগ পাওয়ার পর ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি তাকে ২০২৬ বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করার মতো উপযুক্ত মনে করেন। তবে টুর্নামেন্টের প্রস্তুতির সময়ও তিনি আরেকটি চোটের সমস্যায় পড়েছেন।

ব্যালন ডি'অরে দুই নতুন বিজয়ী

২০০৮ থেকে ২০২৩ সালের মধ্যে ব্যালন ডি'অর প্রায় পুরোপুরি দখলে রেখেছিলেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এই সময়ে মাত্র দুই বছর ছাড়া পুরস্কারটি তারা দুজনে ভাগাভাগি করে নিয়েছেন।

তবে দুজনই এখন ক্যারিয়ারের শেষ পর্যায়ে পৌঁছে যাওয়ায় নতুন মুখের উত্থান ঘটেছে।

২০২৪ সালে রড্রি ব্যালন ডি'অর জেতেন। তিনি ম্যানচেস্টার সিটিকে প্রিমিয়ার লিগ জিততে সাহায্য করেন এবং স্পেনের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জেতেন।

২০২৫ সালে ওসমানে ডেম্বেলে ব্যালন ডি'অর জেতেন। তার দুর্দান্ত পারফরম্যান্সে পিএসজি ঐতিহাসিক ট্রেবল জয় করে।

হ্যারি কেইনের ট্রফি জয়

হ্যারি কেন ২০২২ বিশ্বকাপের পর নিজেকে বিশ্বের সবচেয়ে ধারাবাহিক গোলদাতাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ২০২৩ সালের শুরু থেকে তিনি ১৪০-এরও বেশি গোল করেছেন এবং ২০২৬ সালের ব্যালন ডি'অরের অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন।

টটেনহ্যামের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়া সত্ত্বেও ১৩ বছরে কোনো ট্রফি জিততে পারেননি কেন। কিন্তু ২০২৩ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর পরিস্থিতি বদলে যায়।

তিনি বায়ার্নের হয়ে ১৪৭ ম্যাচে ১৪৬ গোল করেছেন এবং অবশেষে নিজের প্রথম বড় শিরোপাগুলো জিতেছেন- দুটি বুন্দেসলিগা, একটি জার্মান কাপ এবং একটি জার্মান সুপারকাপ।

টটেনহ্যাম ও ম্যানচেস্টার ইউনাইটেডের অবনতি

কেনের বিদায়ের পর টটেসহ্যামের অবস্থা খুব একটা ভালো ছিল না। যদিও তারা ২০২৪-২৫ মৌসুমে ইউরোপা লিগ জিতে ১৭ বছরের ট্রফিখরা কাটায়, একই মৌসুমে তারা প্রিমিয়ার লিগে ১৭তম স্থানে শেষ কওে, ১৯৭৮ সালের পর যা তাদের সবচেয়ে খারাপ ফল।

পরের মৌসুমেও তারা আবার ১৭তম স্থানে শেষ করে এবং রেলিগেশনের কাছাকাছি চলে যায়।

অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডও কঠিন সময় পার করেছে। ইউরোপা লিগের ফাইনালে টটেনহ্যামের কাছে হারের পাশাপাশি তারা লিগে ১৫তম স্থানে শেষ করে, যা ছিল তাদের ইতিহাসের সবচেয়ে খারাপ প্রিমিয়ার লিগ ফল।

পরে কোচ রুবেন আমোরিমের পরিবর্তে মাইকেল ক্যারিককে আনার পর দলটি ঘুরে দাঁড়ায় এবং তৃতীয় স্থানে থেকে আবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ নিশ্চিত করে।

বার্সেলোনার আর্থিক সংকট এখনও শেষ হয়নি

ফুটবলের অনেক কিছু বদলালেও বার্সেলোনার আর্থিক সমস্যা এখনও রয়ে গেছে। ২০১৭ সালে নেইমারের বিশ্বরেকর্ড ট্রান্সফারের পর বার্সেলোনা খেলোয়াড় কেনা ও বেতন বাবদ বিপুল অর্থ ব্যয় করতে থাকে। এর ফলে ক্লাবটির ঋণ একসময় ১ বিলিয়ন ইউরোরও বেশি হয়ে যায়।

পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে, তবে চাপ এখনও রয়েছে।

আশার আলো হিসেবে দেখা হচ্ছে সংস্কারকাজ শেষে কাতালান জায়ান্টদেও আবারও ক্যাম্প ন্যুতে ফিরে আসাকে। ২০২৩ সাল থেকে সংস্কারের কারণে স্টেডিয়ামটি ব্যবহার করা যায়নি। এখন আংশিক ধারণক্ষমতা নিয়ে পুনরায় খোলা হয়েছে। ১,০৫,০০০ দর্শক ধারণক্ষমতার আধুনিকায়িত স্টেডিয়াম ভবিষ্যতে ক্লাবের আয় বাড়াাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

কয়েকটি দীর্ঘ ট্রফিখরা শেষ হয়েছে

২০২২ সালের পর ইউরোপীয় ফুটবলে বেশ কয়েকটি ঐতিহাসিক ট্রফিখরার অবসান ঘটেছে। ম্যানচেস্টার সিটি ২০২৩ সালে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতে। কোচ পেপ গার্দিওলার দল ফাইনালে ইন্টার মিলানকে হারায় এবং ট্রেবলও জেতে।

বায়ার লেভারকুসেন ২০২৩-২৪ মৌসুমে কোনো ম্যাচ না হেরে বুন্দেসলিগা জিতে ইতিহাস গড়ে। এর মাধ্যমে বায়ার্ন মিউনিখের টানা ১১ শিরোপার আধিপত্য শেষ হয়। কোচ জাবি আলোনসোর দল জার্মান কাপও জেতে।

আর্সেনাল ২০২৫-২৬ মৌসুমে প্রিমিয়ার লিগ জিতে ২২ বছরের শিরোপাখরা শেষ করে। কোচ মিকেল আর্তেতার নেতৃত্বে তারা ম্যানচেস্টার সিটিকে পিছনে ফেলে শিরোপা জয় করে।

ইংল্যান্ডের পুরুষ দল এখনও ব্যর্থ, নারীরা আবার সফল

ইংল্যান্ডের পুরুষ দল ১৯৬৬ সালের বিশ্বকাপের পর এখনও কোনো বড় ট্রফি জিততে পারেনি।
তারা ইউরো ২০২০ এবং ইউরো ২০২৪-এর ফাইনালে উঠলেও যথাক্রমে ইতালি ও স্পেনের কাছে হেরে যায়।

অন্যদিকে ইংল্যান্ডের জাতীয় নারী দল সাম্প্রতিক সময়ে দুইবার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়েছে-২০২২ ও ২০২৫ সালে। কোচ সারিনা উইগমানের নেতৃত্বে তারা অসাধারণ সাফল্য পেয়েছে।

জাতীয় দলগুলো তারকা কোচ নিয়োগ দিয়েছে

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে বেশ কয়েকটি বড় জাতীয় দল অভিজ্ঞ ও বিশ্বখ্যাত কোচ নিয়োগ দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ব্রাজিল- কার্লো আনচেলত্তি, ইংল্যান্ড-থমাস টাচেল, জার্মানী-জুলিয়ান নাগলেসম্যান, উরুগুয়ে-মার্সেলো বিয়েসলা

এছাড়া যুক্তরাষ্ট্রের দায়িত্বে আছেন মরিসিও পোচেত্তিনো, যিনি আগে টটেনহ্যাম, পিএসজি ও চেলসির কোচ ছিলেন। ২০২৬ বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচ এবং ফাইনালের আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র তার কাছ থেকে বড় কিছু আশা করছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাতে এমবাপ্পের রেকর্ড ভাঙার বিশাল সুযোগ, কাজে লাগাতে পারবেন কী ইয়ামাল
চ্যাম্পিয়নস লিগের সবশেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে বাজেভাবে হেরেছিল বার্সেলোনা। এবার গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাস্টোন ভিলার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে কাতালানরা। আর এই ম্যাচে গোল করে এমবাপ্পের রেকর্ড ভাঙার সুযোগ পাচ্ছে লামিন ইয়ামাল। বয়স ২০ বছর পূর্ণ হওয়ার আগে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলের তালিকায় চূড়ায় পৌঁছানোর সুযোগ এখন তাঁর সামনে। বর্তমানে ১৩টি গোল নিয়ে ফরাসি তারকা কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন তিনি।  মঙ্গলবার (৩ নভেম্বর) ক্যাম্প ন্যুতে বাংলাদেশ সময় রাত ২টায় অনুষ্ঠিতব্য ম্যাচে একটি গোল করতে পারলেই এমবাপ্পেকে ছাড়িয়ে ২০ বছরের কম বয়সী ফুটবলারদের মধ্যে এককভাবে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা হয়ে উঠবেন ইয়ামাল। কয়েক দিন আগেই এই দুই মহাতারকা মুখোমুখি লড়াইয়ে ছিলেন ব্যালন ডি’অরের জন্য। শেষ পর্যন্ত ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর উঠলেও নতুন এই রেকর্ড ঘিরে আবারও আলোচনায় ইয়ামাল ও এমবাপ্পে। গত সপ্তাহে পিএসজির বিপক্ষে গোল করে ফরাসি তারকার ১৩ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন ইয়ামাল। আজ রাতে অ্যাস্টন ভিলার বিপক্ষে গোল পেলেই তিনি এমবাপ্পেকে টপকে যাবেন।  অবশ্য রেকর্ডটি এককভাবে নিজের করে নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়োর কোনো চাপ নেই এই উইঙ্গারের ওপর; কারণ আগামী বছরের ১৭ জুলাই তার বয়স ২০ স্পর্শ করবে। অর্থাৎ চলতি পুরো মৌসুমজুড়েই এই রেকর্ডকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। অনূর্ধ্ব-২০ বয়সে চ্যাম্পিয়ন্স লিগে গোলের এই পরিসংখ্যানটি আরও চমকপ্রদ হয়ে ওঠে পেছনের নামের তালিকা দেখলে। ইয়ামাল ও এমবাপ্পের ঠিক পরেই ১০টি গোল নিয়ে অবস্থান করছেন নরওয়েজীয় তারকা আর্লিং হলান্ড। এ ছাড়া এই বয়সে ৬টি করে গোল করার কীর্তি ছিল জুড বেলিংহাম, প্যাট্রিক ক্লাইভার্ট, করিম বেনজেমা ও রাউল গঞ্জালেসের মতো তারকাদের। অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের আগে দারুণ ছন্দে ও আত্মবিশ্বাসে টগবগ করছেন ইয়ামাল। গত শনিবার লা লিগায় আলাভেসকে ৬-১ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে জোড়া গোল করার পাশাপাশি ফার্মিন লোপেসকে দিয়ে এক গোল করিয়েছিলেন তিনি।  চলতি মৌসুমে প্রতিযোগিতামূলক ফুটবলে মাত্র তিন মাসের ব্যবধানেই এটি ছিল এক ম্যাচে ইয়ামালের তিনটি করে গোলে সরাসরি অবদান রাখার পঞ্চম ঘটনা। সব মিলিয়ে এই মৌসুমে ইতিমধ্যেই ১২টি গোল ও ১১টি অ্যাসিস্ট সম্পন্ন করে ফেলেছেন বার্সেলোনার এই তরুণ সেনসেশন। ইতিমধ্যেই চ্যাম্পিয়নস লিগে ১৮ ও ১৯ বছর পূর্ণ হওয়ার আগে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ইয়ামালের দখলে। আজ রাতে ভিলা পার্কে কেবল অপেক্ষা—এমবাপ্পেকে পেছনে ফেলে অনূর্ধ্ব-২০ গোলের সর্বকালের রেকর্ডটিও এককভাবে নিজের নামে লিখে নেওয়ার। আরটিভি/এসআর  
রাতে এমবাপ্পের রেকর্ড ভাঙার বিশাল সুযোগ, কাজে লাগাতে পারবেন কী ইয়ামাল
চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে বার্সেলোনা, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে
চ্যাম্পিয়নস লিগের সবশেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে বাজেভাবে হেরেছিল বার্সেলোনা। এ ছাড়াও লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদের কাছে হারের পর কিছু ব্যাকফুটে রয়েছে কাতালানরা। এর মাঝেই চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাস্টোন ভিলার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে রাফিনিয়ারা। মঙ্গলবার (৩ নভেম্বর) ক্যাম্প ন্যুতে বাংলাদেশ সময় রাত ২টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই ম্যাচে জয় পেতে মরিয়া স্বাগতিকরা। কারণ, এই ম্যাচে পয়েন্ট হারালে সেরা আট থেকে নিচে নেমে যাবে বার্সেলোনা। তবে লামিন-রাফিনিয়ারা ছন্দে থাকায় চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নামার আগে বেশ আত্মবিশ্বাসী লা লিগা চ্যাম্পিয়নরা। বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলেন, দুই ম্যাচ হেরে আমাদের লক্ষ্যের কোনো পরিবর্তন হয়নি। এটা চ্যাম্পিয়ন্স লিগ এবং আমরা টেবিলের প্রথম আটে পৌঁছাতে চাই, এটাই আমাদের লক্ষ্য এটা আমরা অর্জন করতে চাই এবং আমরা সেজন্যই পরিশ্রম করছি। যেখাবে দেখবেন খেলা বাংলাদেশ থেকে দর্শকরা রাত ২টায় মিনিটে ম্যাচটি সরাসরি বিগিন অ্যাপের মাধ্যমে উপভোগ করতে পারবেন। অন্যান্য অনলাইন উপায়: yalla1shoot ওয়েবসাইট এবং ফেসবুক-ইউটিউবে সার্চ অপশনে ‘aston villa vs Barcelona live match today’ লিখে খোঁজ করলে কিছু চ্যানেলে সরাসরি সম্প্রচার দেখা যেতে পারে। আন্তর্জাতিক অনলাইন স্ট্রিমিং বিকল্পসমূহ বিশ্বজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার এই এল ক্লাসিকোটি স্ট্রিম করা হবে। স্ট্রিমিং সার্ভিসগুলোর মধ্যে রয়েছে: FawaNews, Tabii, ScoreBat.com, SportyTv, SonyLIV app, 1xBet, Score808.com, DAZN Canada, Optus Sport, Sling TV, RaiPlay, Yeacin Tv। বিশেষ টিপস: আপনার ভৌগোলিক অবস্থান থেকে ম্যাচটি দেখা না গেলে, VPN (Virtual Virtual Private Network) ব্যবহার করে আপনি বিশ্বের যেকোনো স্থান থেকে স্ট্রিমিং পরিষেবাগুলো অ্যাক্সেস করতে পারবেন। আরটিভি/এসআর  
চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে বার্সেলোনা, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে
বড় চমক দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিবি
আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টার্স। আসন্ন এশিয়া কাপ রাইজিং স্টার্সের জন্য বাংলাদেশ ‘এ’ দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  মঙ্গলবার (৩ নভেম্বর) ঘোষিত দলে জায়গা পেয়েছেন সাব্বির রহমান। এ ছাড়া জাতীয় দলে খেলা বেশ কয়েকজন ক্রিকেটার আছেন ১৯ সদস্যের এই দলে। ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ ‘এ’, শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের লড়াই। বাংলাদেশ ‘এ’ দল :  নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, ইরফান শুক্কুর, সামিউন বসির রাতুল, রকিবুল হাসান, রুবেল, রিপন মন্ডল, ইকবাল হোসেন ইমন, চৌধুরী মো. রিজওয়ান, মো. সাইফউদ্দিন, মো. জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, এস এম মেহেরব, আমিনুল ইসলাম বিপ্লব। আরটিভি/এসআর
বড় চমক দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিবি
বিশ্বকাপে রানার্স আপ হওয়ায় বড় অঙ্কের পুরস্কার পেলেন ফুটবলাররা
আজারবাইজাইনের বাকুতে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল ফেস্টিভ্যালে অংশ নিয়েছিল বাংলাদেশ দল। যেখানে দুর্দান্ত ফুটবল খেলে রানার্স আপ হয়ে দেশে ফিরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আর এই সাফল্যের জন্য বড় সংবর্ধনা পেয়েছেন ফুটবলাররা। মঙ্গলবার (৩ নভেম্বর) ফুটবলারদের জমকালো আয়োজনে ফেডারেশন প্রাঙ্গনে সংবর্ধনা দেওয়া হয়।  এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ফুটবলারদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১ লাখ টাকা করে আর্থিক পুরস্কার ঘোষণা করেন।  বাফুফে সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী এই দলের খেলোয়াড়, কোচিং স্টাফসহ সকলকে ৫০ হাজার টাকা করে দেন আজ। ফাইনালে সেন্ট্রাল আফ্রিকার বিপক্ষে হারের পর তিনি ১০ লাখ টাকা বোনাসের ঘোষণা দেন।  ক্রীড়া প্রতিমন্ত্রী, ফলাফল যাই হোক কিংবা অবস্থান। আমাদের ফুটবলারদের সম্ভাবনা রয়েছে, সেটা সত্যি। তাদের উৎসাহিত করতেই আমি এসেছি। দীর্ঘমেয়াদে প্রশিক্ষণ করে তারা যেন বড় ফুটবলার হতে পারে এই বিষয়টি বাফুফে দেখবে। এই বিষয়ে মন্ত্রণালয় থেকেও আমরা প্রয়োজনীয় সহায়তা করব। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, আমরা তৃণমূল ফুটবল নিয়ে কাজ করছি। বিশ্বকাপে আমাদের ছেলেদের এই পারফরম্যান্স সেটারই প্রদর্শন। প্রায় এক বছর সময় নিয়ে দেশব্যাপী অ-১৫ টুর্নামেন্ট হয়েছে। এরপর বাছাই করে সেখান থেকে ক্যাম্প করেই বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করেছে। আমরা অনুশীলনের ধারাবাহিকতা বজায় রাখব। মাননীয় মন্ত্রী আমাদের পাশে রয়েছেন। আজারবাইজানের টুর্নামেন্টটি মূলত ফেস্টিভ্যাল। তরুণ প্রজন্মকে ফুটবলে আকৃষ্ট ও মান উন্নয়নের জন্য এই প্রচেষ্টা ফিফার। এই আসরে মূল চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। বাংলাদেশ ১৮৭ দেশের মধ্যে ১৩০ তম হয়েছে। এরপরও বাফুফে এই অর্জনকে অনেক বড় করে দেখে এমন অনুষ্ঠানের আয়োজন করেছে।  আরটিভি/এসআর  
বিশ্বকাপে রানার্স আপ হওয়ায় বড় অঙ্কের পুরস্কার পেলেন ফুটবলাররা
বরিশাল সিটি কপোরেশন এলাকায় তৈরি হচ্ছে ১৬ ফুটসাল মাঠ 
বর্তমান সরকারের ক্রীড়া উন্নয়ন ও প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে অগ্রধিকার ভিত্তিতে ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেশের সিটি কপোরেশন এলাকাগুলোতে ফুটসাল মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় খেলার মাঠ উন্নতিকরণ প্রকল্পের আওতায় বরিশাল নগরীতে তরুণ প্রজন্ম ও শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে ১৬ ফুটসাল মাঠ প্রস্তুতের তালিকা চূড়ান্ত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে বরিশাল সিটি কপোরেশন (বিসিসি)। 
বরিশাল সিটি কপোরেশন এলাকায় তৈরি হচ্ছে ১৬ ফুটসাল মাঠ 
আরও পড়ুন
বিশ্বকাপে রানার্স আপ হওয়ায় বড় অঙ্কের পুরস্কার পেলেন ফুটবলাররা
মাঠে আঘাতের পর হাসপাতালে ফুটবলারের মৃত্যু
যে তালিকায় মেসি-রোনালদোকে পেছনে ফেললেন গিল
সিঙ্গাপুরের বিপক্ষে ব্রাজিলের দল ঘোষণা