ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

আবারও সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৯:৩০ পিএম
বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন। ছবি: সংগৃহীত

আবারও দক্ষিণ এশিয়ার ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি হচ্ছেন বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হতে যাচ্ছেন তিনি।

গত ৩১ মে মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ছিল। কিন্তু সভাপতি পদে সালাহউদ্দিন ছাড়া অন্য কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি।

আরও পড়ুন

মনোনয়নপত্র সঠিক থাকলে কাজী সালাউদ্দিনই সভাপতি হয়ে যাবেন। আগামী ১ আগস্ট সাফের নির্বাচন হওয়ার কথা রয়েছে।

টানা চার মেয়াদে সাফের নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করে আসছেন সালাহউদ্দিন। এবার চূড়ান্ত ঘোষণা হলে তিনি টানা পাঁচ মেয়াদে সাফের সভাপতি হিসেবে নির্বাচিত হবেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নতুন অধিনায়ক নাহিদাকে সাবেক ক্যাপ্টেনের বার্তা
দায়িত্ব বদলালেও দলের প্রতি ভালোবাসা ও অঙ্গীকারে কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন জ্যোতি। নতুন অধিনায়ককে অভিনন্দন জানানোর পাশাপাশি সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।
নতুন অধিনায়ক নাহিদাকে সাবেক ক্যাপ্টেনের বার্তা
বছরে তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে সরকার সহায়তা করবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
শুধু হ্যান্ডবল নয়, দেশের সকল ক্রীড়া ফেডারেশনকে বছরব্যাপী অন্তত তিনটি আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে চারটি টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেওয়ার প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। রোববার (১৮ অক্টোবর) পল্টনের এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক এ কথা জানান। রোববার থেকে এই স্টেডিয়ামে শুরু হয়েছে চারজাতি আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট। যেখানে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও আছে ভারত, নেপাল ও মালদ্বীপ।  প্রতিযোগিতার উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী জানান, ক্রীড়া খাতকে পেশাদারিত্বের আদলে গড়ে তুলতে এবং খেলোয়াড়দের সঠিক মূল্যায়ন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত আন্তর্জাতিক ও স্থানীয় টুর্নামেন্ট আয়োজনের নির্দেশনা সকল ফেডারেশনকে দিয়ে দেওয়া হয়েছে এবং তা বাস্তবায়নও শুরু হয়েছে। খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপর বিশেষ জোর দিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, খেলোয়াড়রা নিয়মিত পারফর্ম না করলে তাদের মূল্যায়ন করা সম্ভব নয়। ইতোমধ্যে ক্রীড়াভাতা ও ক্রীড়া কার্ডের কার্যকারিতা যাচাই করতে একটি দল কাজ করেছে এবং মূল্যায়ন সম্পন্ন হয়েছে। পারফরম্যান্সের মানদণ্ড অনুযায়ী অনেকেই ভাতা থেকে বাদ পড়ছেন এবং নতুন ক্রীড়াবিদরা অন্তর্ভুক্ত হয়েছেন, যা একটি চলমান প্রক্রিয়া। সরকার ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি তাদের প্রতিযোগিতামূলক ময়দানে সক্রিয় দেখতে চায় উল্লেখ করে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ফেডারেশন বছরজুড়ে তাদের কার্যক্রম সফলভাবে পরিচালনা করবে। আরটিভি/টিআর
বছরে তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে সরকার সহায়তা করবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
টেস্ট সিরিজ খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ দল
সফরে একটি প্রস্তুতি ম্যাচ খেলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে সফরকারীরা। বাংলাদেশে ষষ্ঠবারের মতো টেস্ট সিরিজ খেলতে এসেছে ওয়েস্ট ইন্ডিজ।
টেস্ট সিরিজ খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ দল
নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাহিদা আক্তার। 
নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
ফিফা সভাপতি ইনফান্তিনো এখন ঢাকায়
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
ফিফা সভাপতি ইনফান্তিনো এখন ঢাকায়
আরও পড়ুন
এক পরিবর্তন নিয়ে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ
‘আমি বাংলা জানি না, সতীর্থরা আমাকে বোঝাতে ইশারা-ইঙ্গিত ব্যবহার করে’
আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ পড়লেন ৬ ফুটবলার
জাতীয় ফুটবল দলের নতুন জার্সির দাম ১৬০০ টাকা