ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

গাজার চিকিৎসক আবু সাফিয়ার কারাবাস আরও ৬ মাস বাড়াল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১০:০৭ এএম
গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক চিকিৎসক হুসাম আবু সাফিয়া; ইসরায়েলে কারাবাসে তার অবস্থা, তার কারাবাস আরও ছয় মাস বাড়িয়েছে ইসরায়েলের আদালত। ছবি: সংগৃহীত

গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক চিকিৎসক হুসাম আবু সাফিয়ার কারাবাস আরও ছয় মাস বাড়িয়েছে ইসরায়েলের একটি আদালত। কোনো অভিযোগ গঠন বা বিচার ছাড়াই তাকে আটক রাখার মেয়াদ বাড়ানো হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বুধবার (১৮ নভেম্বর) বেয়ারশেবার একটি আদালত এ সিদ্ধান্ত দেয় বলে জানিয়েছেন তার আইনজীবী। আদালতের দাবি, আবু সাফিয়া ইসরায়েলের জন্য হুমকি। তবে চিকিৎসক আবু সাফিয়ার অভিযোগ, গাজার হাসপাতালে চিকিৎসাসেবা ও মানবিক দায়িত্ব পালন করায় তাকে শাস্তি দেওয়া হচ্ছে।

২০২৪ সালের ডিসেম্বরে উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে ইসরায়েলি সেনাদের অভিযানের সময় তাকে আটক করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা তার মুক্তির দাবি জানিয়েছে। জাতিসংঘের অভিযোগ, কারাগারে তাকে নির্যাতন, দীর্ঘ সময় একাকী আটকে রাখা এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করার তথ্য পাওয়া গেছে।

সম্প্রতি চিকিৎসকদের একটি মানবাধিকার সংগঠনের পর্যালোচনায় আবু সাফিয়ার ওজন ও রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়া এবং বুকে ব্যথার তথ্য উঠে এসেছে। এদিকে ইসরায়েলের কারাগারে আটক ১৪ চিকিৎসকের মুক্তির আবেদনও গত সপ্তাহে দেশটির সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুটি নতুন গিনেস রেকর্ডের স্বীকৃতি পেল মক্কার ক্লক টাওয়ার
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অবস্থিত বিখ্যাত ক্লক টাওয়ার নতুন করে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেয়েছে। ভবনের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত জাদুঘর এবং বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকের স্বীকৃতি পেয়েছে স্থাপনাটি।
দুটি নতুন গিনেস রেকর্ডের স্বীকৃতি পেল মক্কার ক্লক টাওয়ার
প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী সৌদি নাগরিক হিসেবে এভারেস্ট বেজক্যাম্পে রাশাদ নাকিব
নেপালের মাউন্ট এভারেস্টের বেজক্যাম্পে পৌঁছে ইতিহাস গড়েছেন সৌদি আরবের দৃষ্টিপ্রতিবন্ধী নাগরিক রাশাদ নাকিব। সৌদি আরবের প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করেন।
প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী সৌদি নাগরিক হিসেবে এভারেস্ট বেজক্যাম্পে রাশাদ নাকিব
মধ্যপ্রাচ্যে ফের সর্বাত্মক যুদ্ধের দামামা, যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা 
আবারও সর্বাত্মক যুদ্ধের দামামা বেজে উঠেছে মধ্যপ্রাচ্যে। পাল্টাপাল্টি হামলা শুরুর মধ্য দিয়ে নতুন করে যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান।
মধ্যপ্রাচ্যে ফের সর্বাত্মক যুদ্ধের দামামা, যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা 
১০৫ বছর বয়সে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদের ইন্তেকাল
ইরানের প্রখ্যাত শিয়া ধর্মীয় নেতা ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হোসেইন ওয়াহিদ খোরাসানি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর। 
১০৫ বছর বয়সে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদের ইন্তেকাল
জাতীয় নিরাপত্তার স্বার্থে দুই দেশে নিষিদ্ধ হচ্ছে টেলিগ্রাম
জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে জর্ডান ও ইরাকের কর্তৃপক্ষ। জর্ডান জানিয়েছে, অবৈধ কনটেন্ট ও উগ্রবাদী প্রচারণা ছড়িয়ে পড়া ঠেকাতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। খবর আল-জাজিরার। 
জাতীয় নিরাপত্তার স্বার্থে দুই দেশে নিষিদ্ধ হচ্ছে টেলিগ্রাম
আরও পড়ুন
ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ ‘ফাত্তাহ-২’, কেন ভয়ঙ্কর এত ইরানের এই ক্ষেপণাস্ত্র?
অর্থসংকটে বন্ধ হচ্ছে স্কুল-হাসপাতাল, দুর্বিষহ ফিলিস্তিনি শরণার্থীদের জীবন
ফোনে নজরদারির জন্য ইসরায়েলি প্রযুক্তি কিনল ভারত!
হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ইসরায়েল