ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ভবিষ্যৎদ্রষ্টার মতে জানা গেল এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নের নাম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৯:৫২ পিএম
ভবিষ্যৎদ্রষ্টার মতে জানা গেল এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নের নাম।ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে ফুটবল বিশ্বে যখন চলছে নানা আলোচনা ও হিসাব-নিকাশ, তখন নতুন করে আলোচনায় এসেছেন ব্রাজিলের স্বঘোষিত ‘বিশ্বকাপ দ্রষ্টা’ মাইকেল ব্রুনো। ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবোর এক প্রতিবেদনে তিনি দাবি করেছেন, আগামী বিশ্বকাপের শিরোপা জিতবে পর্তুগাল।

ব্রাজিলের কাম্পিনা গ্রান্দে অঞ্চলের বাসিন্দা এবং বর্তমানে বাররা দে সাও মিগেলে বসবাসকারী মাইকেল ব্রুনোর দাবি, তিনি এর আগে ২০১০, ২০১৪ ও ২০১৮ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের সঠিকভাবে আগাম ভবিষ্যদ্বাণী করেছিলেন। এবারও তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে ২০২৬ সালের বিশ্বকাপের ট্রফি উঠবে পর্তুগালের হাতে।

তার মতে, ফাইনালে পর্তুগালের প্রতিপক্ষ হবে স্পেন। ফলে রানার্স-আপ হিসেবে শেষ করবে স্প্যানিশরা। অন্যদিকে ব্রাজিলের দীর্ঘ প্রতীক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন আরও একবার অপূর্ণই থেকে যাবে বলে মনে করেন তিনি।

মাইকেল ব্রুনো জানান, এটি কোনো সাম্প্রতিক অনুমান নয়। ২০২২ সাল থেকেই তিনি পর্তুগালকে সম্ভাব্য বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে উল্লেখ করে আসছেন। তার ভাষায়, ২০২২ সাল থেকেই আমি বলে আসছি, পরবর্তী বিশ্বচ্যাম্পিয়ন হবে পর্তুগাল।

তিনি মনে করেন, আগামী বিশ্বকাপের প্রধান দাবিদার দলগুলোর মধ্যে থাকবে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, আর্জেন্টিনা, পর্তুগাল এবং ব্রাজিল। তবে এই দলগুলোর মধ্যে পর্তুগালই সবচেয়ে প্রস্তুত ও ভারসাম্যপূর্ণ দল হিসেবে শিরোপার জন্য এগিয়ে রয়েছে।

পর্তুগালের সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, কিংবদন্তি ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো যদি টুর্নামেন্টে ভালো ছন্দ ধরে রাখতে পারেন, তাহলে দলের শিরোপা জয়ের সম্ভাবনা আরও বেড়ে যাবে।

ব্রাজিলকে নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন মাইকেল। তার মতে, দলটি যদি আবারও নেইমার নির্ভর কৌশল অনুসরণ করে, তাহলে ২০২২ সালের ভুলের পুনরাবৃত্তি ঘটতে পারে। তিনি বলেন, নেইমার শতভাগ ফিট অবস্থায় খেলতে পারবেন কি না, তা নিয়েও তার সন্দেহ রয়েছে। আর যদি খেলেনও, অতিরিক্ত নির্ভরতার কারণে ব্রাজিল সেমিফাইনালের আগেই বিদায় নিতে পারে।

আরও পড়ুন

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সম্পর্কেও সতর্ক মন্তব্য করেছেন তিনি। মাইকেলের মতে, ড্র ও প্রতিপক্ষের ওপর অনেক কিছু নির্ভর করলেও আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে উল্লেখ্য, মাইকেল ব্রুনোর এই মন্তব্য সম্পূর্ণই ব্যক্তিগত ভবিষ্যদ্বাণী। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফলাফল নির্ধারিত হবে মাঠের পারফরম্যান্সের ভিত্তিতেই।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
আইপিএলে ম্যাচ ফিক্সিং এবং জুয়াড়িদের কাছে দলের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে রঞ্জি ট্রফির এক ক্রিকেটারের বিরুদ্ধে। নাগাল্যান্ডের হয়ে খেলা রাচিত ভাটিয়া দাবি করেছেন, ২০২৫ সালের আইপিএলে তিনি পাঁচটি ম্যাচ ফিক্সিং করেছিলেন।
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ফুটবল মাঠ নির্মাণ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। স্থানীয় ফুটবল কর্তৃপক্ষ ও সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় নির্মিত মাঠ দুটির নাম দেওয়া হয়েছে ‘ফিফা অ্যারেনা’।
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
মরক্কো ও পিএসজির তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের মামলায় ফ্রান্সের সর্বোচ্চ আদালতে করা আপিল খারিজ হয়ে গেছে। ফলে ২০২৩ সালের ওই অভিযোগের ঘটনায় হো-দ্য-সেন বিভাগের ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে হবে পিএসজির এই ডিফেন্ডারকে।
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আর্থিকভাবেও দারুণ সময় পার করছে বার্সেলোনা। ক্লাবটির ২০২৫-২৬ মৌসুমের রাজস্ব রেকর্ড ১ দশমিক ০৬ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে।
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা ও জাতীয় দলের কোচের সঙ্গে আলোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ৪১ বছর বয়সী এই তারকা।
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
আরও পড়ুন
২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু
২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু ঘোষণা
২০৩০ বিশ্বকাপ ফাইনালের আয়োজক দাবি মরক্কোর, যা বলছে ফিফা
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড