ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

গ্র্যান্ড স্লাম ইতিহাসে সর্বোচ্চ প্রাইজমানির ঘোষণা ইউএস ওপেনের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০৪:২২ পিএম
ছবি: সংগৃহীত

টেনিসের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ প্রাইজমানির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে ইউএস ওপেন। ২০২৬ সালের আসরের জন্য মোট ১০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার প্রাইজমানি ঘোষণা করেছে আয়োজকরা। গ্র্যান্ড স্লাম তো বটেই, সামগ্রিক টেনিস ইতিহাসেও এক টুর্নামেন্টে এটিই সর্বোচ্চ অর্থ পুরস্কার।

এর আগে, ২০২৫ সালের ইউএস ওপেনে মোট প্রাইজমানি ছিল ৯ কোটি মার্কিন ডলার। সেই তুলনায় এবার প্রাইজমানি বেড়েছে ২০ শতাংশ।

অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন ও উইম্বলডনও নিজেদের মুদ্রায় রেকর্ড প্রাইজমানি ঘোষণা করেছে। তবে মার্কিন ডলারে রূপান্তর করলে সবকটিকেই ছাড়িয়ে গেছে ইউএস ওপেনের ২০২৬ আসরের প্রাইজমানি।

বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের ২০২৬ আসরে মোট প্রাইজমানি ছিল ১১ কোটি ১৫ লাখ অস্ট্রেলিয়ান ডলার। ফরাসি ওপেন বা রোলাঁ গারোর প্রাইজমানি ছিল ৬ কোটি ১৭ লাখ ২৩ হাজার ইউরো। আর উইম্বলডনের সর্বশেষ আসরে মোট প্রাইজমানি ছিল ৬ কোটি ৪২ লাখ পাউন্ড।

ইউএস ওপেনে এবার পুরুষ ও নারী এককের চ্যাম্পিয়ন পাবেন ৫৫ লাখ মার্কিন ডলার করে। গত বছর চ্যাম্পিয়নদের দেওয়া হয়েছিল ৫০ লাখ ডলার করে। অর্থাৎ এবার শিরোপাজয়ীদের পুরস্কার বেড়েছে ১০ শতাংশ।

শুধু চ্যাম্পিয়নদের নয়, প্রথম রাউন্ডে হেরে যাওয়া খেলোয়াড়দের পুরস্কারও বাড়ানো হয়েছে উল্লেখযোগ্য হারে। এবার প্রথম রাউন্ডে বিদায় নেওয়া খেলোয়াড়রা পাবেন ১ লাখ ৪০ হাজার ডলার, যা গত বছরের ১ লাখ ১০ হাজার ডলারের চেয়ে প্রায় ২৭ শতাংশ বেশি।

প্রাইজমানির এই বড় বৃদ্ধির পেছনে খেলোয়াড়দের দীর্ঘদিনের দাবিও ভূমিকা রেখেছে। শীর্ষ খেলোয়াড়েরা গ্র্যান্ড স্লামগুলোর আয়ের বড় অংশ প্রাইজমানি হিসেবে দেওয়ার দাবি জানিয়ে আসছেন। তাঁদের দাবি, প্রতিটি গ্র্যান্ড স্লামের মোট আয়ের অন্তত ১৬ শতাংশ প্রাইজমানিতে দিতে হবে এবং ২০৩০ সালের মধ্যে তা ২২ শতাংশে উন্নীত করতে হবে।

ইউএস ওপেন এবার সেই লক্ষ্যে পৌঁছেছে কি না, তা এখনো নিশ্চিত নয়। কারণ, ইউএস টেনিস অ্যাসোসিয়েশন বা ইউএসটিএ ২০২৫ সালের পূর্ণাঙ্গ আর্থিক হিসাব এখনো প্রকাশ করেনি।

খেলোয়াড়দের কল্যাণেও নতুন উদ্যোগ নিয়েছে ইউএসটিএ। ২০ লাখ ডলারের একটি ‘প্লেয়ার সাপোর্ট প্রোগ্রাম’ চালু করা হয়েছে, যার অর্থ খেলোয়াড়দের বিভিন্ন কল্যাণমূলক কাজে ব্যয় করা হবে।

এ ছাড়া অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন যৌথভাবে ‘গ্র্যান্ড স্লাম প্লেয়ার অ্যাডভাইজরি কাউন্সিল’ গঠনের ঘোষণা দিয়েছে। গ্র্যান্ড স্লাম-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে খেলোয়াড়দের প্রতিনিধিত্ব বাড়ানো ছিল তাঁদের অন্যতম প্রধান দাবি।

আরও পড়ুন

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ৩০ আগস্ট শুরু হবে টেনিসের মর্যাদাপূর্ণ এই মেগা আসর। এবার কোর্টের লড়াইয়ের পাশাপাশি আলোচনায় থাকবে ইতিহাসের সর্বোচ্চ প্রাইজমানির এই রেকর্ডও।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শচীনের ২২ বছরের রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা
ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ২২ বছর ধরে অক্ষত থাকা রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন রোহিত শর্মা। ওয়ানডে ক্রিকেটে ওপেনার হিসেবে দ্রুততম ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ভারতের এই তারকা ব্যাটার।
শচীনের ২২ বছরের রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা
দ্বিতীয় কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
দ্বিতীয়বারের মতো কন্যাসন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। গতকাল রাত সাড়ে ৯টায় তার ঘর আলো করে এসেছে দ্বিতীয় কন্যাসন্তান। রোববার (৪ অক্টোবর) নিজের ফেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই সুখবর শেয়ার করেছেন টাইগার অলরাউন্ডার। পোস্টের ক্যাপশনে সাইফউদ্দিন লিখেছেন, আলহামদুলিল্লাহ দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হলাম। মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। নিশ্চয়ই উনি আমার ওপর খুশি আছেন, এজন্য আবারও কন্যাসন্তান দিয়েছেন। এর আগে ২০২৪ সালের ১৮ জুন প্রথম কন্যাসন্তানের বাবা হন সাইফউদ্দিন। ২০২৩ সালের মার্চে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। পরিবারের পছন্দেই বিয়ের পিঁড়িতে বসেন এই ক্রিকেটার। তার স্ত্রী কাজী ফাতেমা তুজ জারা বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। এদিকে চোটের কারণে আপাতত মাঠের বাইরে রয়েছেন সাইফউদ্দিন। অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় এশিয়ান গেমসেও খেলতে পারেননি তিনি। আরটিভি/এসআর
দ্বিতীয় কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
মোটরসাইকেলের হেলমেট মাথায় তুলে ক্রিকেট বদলে দেন যে কিংবদন্তি
ক্রিকেটে ব্যাটারদের মাথার সুরক্ষায় আধুনিক হেলমেট ব্যবহারের ইতিহাসে গুরুত্বপূর্ণ এক নাম ইংল্যান্ডের কিংবদন্তি ডেনিস অ্যামিস।
মোটরসাইকেলের হেলমেট মাথায় তুলে ক্রিকেট বদলে দেন যে কিংবদন্তি
ভারতের বিপক্ষে ধবলধোলাই এড়াল ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের স্বপ্ন পূরণ হলো না ভারতের। লোকেশ রাহুলের দুর্দান্ত সেঞ্চুরিতে ৩৫১ রানের বড় সংগ্রহ গড়েও হার এড়াতে পারেনি স্বাগতিকরা। শাই হোপের অপরাজিত ১৬২ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে ১০ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নিয়েছে ক্যারিবীয়রা। শনিবার নিউ চন্ডিগড়ে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয় দুই দল। প্রথম দুই ম্যাচে রান তাড়া করে জয় পাওয়া ভারত এবারও ওয়েস্ট ইন্ডিজকে বড় লক্ষ্য দিয়েছিল। তবে হোপের ব্যাটিং দৃঢ়তায় শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা। ৩৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারেই জন ক্যাম্পবেলকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর আমির জাঙ্গুকে নিয়ে প্রতিরোধ গড়েন হোপ। দ্বিতীয় উইকেটে দুজনের ১০৯ রানের জুটিতে ম্যাচে ফেরে ক্যারিবীয়রা। পাওয়ার প্লে শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৭৮ রান। ৬৭ রান করে রানআউট হন জাঙ্গু। শেরফানে রাদারফোর্ডের ব্যাট থেকে আসে ২৪ রান। অন্যদিকে, একপ্রান্ত আগলে রেখে রান তাড়া এগিয়ে নেন হোপ। পরবর্তী সময়ে ৫৬ রানের আরেকটি জুটি গড়ে জয়ের ভিত শক্ত করেন তিনি। কিমো পল ও ম্যাথু ফোর্ড ফিরে গেলেও হোপের ব্যাট থামানো যায়নি। গুডাকেশ মোটির ১৪ বলে ১৯ রানের কার্যকর ইনিংস জয়ের পথ আরও সহজ করে দেয়। শেষ পর্যন্ত ৪৯তম ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১৪৩ বলে ১৭টি চার ও ৩টি ছক্কায় ১৬২ রানে অপরাজিত থাকেন ক্যারিবীয় অধিনায়ক। এই ইনিংসে ওয়ানডেতে প্রথম উইকেটকিপার-অধিনায়ক হিসেবে দেড়শ রানের মাইলফলক স্পর্শ করেন হোপ। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ভারত। মাত্র ৪ রানের মধ্যে দুই উইকেট হারায় স্বাগতিকরা। সেখান থেকে দলকে টেনে তোলেন রোহিত শর্মা ও রুতুরাজ গায়কোয়াড়। দুজনের ১৩৭ রানের জুটি ভারতকে বড় সংগ্রহের পথে ফিরিয়ে আনে। সেঞ্চুরির কাছাকাছি গিয়েও তিন অঙ্ক ছোঁয়া হয়নি রোহিতের। ৮৫ বলে ৯২ রান করে আউট হন তিনি। অন্যদিকে, অর্ধশতক তুলে নেন গায়কোয়াড়। জেইডেন সিলসের বলে আউট হওয়ার আগে দলের ইনিংসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই ব্যাটার। এরপর ব্যাট হাতে ঝড় তোলেন লোকেশ রাহুল। ওয়ানডে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেওয়ার পাশাপাশি শেষ দিকে রানের গতি বাড়ান তিনি। ইনিংসের শেষ ১২ বলে ৪২ রান তুলে ভারতের সংগ্রহ সাড়ে তিনশ ছাড়িয়ে নিতে বড় ভূমিকা রাখেন রাহুল। ১২৯ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার। শেষ দিকে নামান ধীরের ২১ বলে ৩০ এবং আংশুল কামবোজের ৯ বলে ১৭ রানের ঝোড়ো ইনিংসে ৭ উইকেটে ৩৫১ রান করে ভারত। তবে রাহুলের সেঞ্চুরি ও ভারতের বড় সংগ্রহ শেষ পর্যন্ত ম্লান হয়ে যায় হোপের অতিমানবীয় ইনিংসে। সিরিজের শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ানোর পাশাপাশি সফর শেষ করল ওয়েস্ট ইন্ডিজ। আরটিভি/এসকে
ভারতের বিপক্ষে ধবলধোলাই এড়াল ওয়েস্ট ইন্ডিজ
বিরামপুরে বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
দিনাজপুরের বিরামপুর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
বিরামপুরে বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
আরও পড়ুন
শেল্টনের স্বপ্ন ভেঙে ইউএস ওপেন জিতলেন জভেরেভ
ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা
ছয়বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী শিয়াওতেককে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ঝেং
ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে সাবালেঙ্কা