ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নেদারল্যান্ডসের ডিফেন্ডার টিম্বার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৮:৩৭ এএম
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নেদারল্যান্ডসের ডিফেন্ডার।ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল নেদারল্যান্ডস। কুঁচকির চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় দলটির ডিফেন্ডার জুরিয়েন টিম্বার বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন।

সোমবার(৮ জুন) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে নেদারল্যান্ডস ফুটবল কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়, ২৪ বছর বয়সী এই ডিফেন্ডার এখনও চোটমুক্ত নন। ফলে আসন্ন বিশ্বকাপে অংশ নেওয়া তার পক্ষে সম্ভব হবে না।

আর্সেনালের হয়ে খেলা টিম্বারকে সবশেষ মাঠে দেখা গেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। প্যারিস সেন্ট-জার্মেইনের (পিএসজি) বিপক্ষে সেই ম্যাচে তিনি বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। এরপর থেকে চোট কাটিয়ে ফেরার চেষ্টা চালালেও পুরোপুরি সুস্থ হতে পারেননি।

উজবেকিস্তানের বিপক্ষে নেদারল্যান্ডসের শেষ প্রস্তুতি ম্যাচের পরও তিনি দলের সঙ্গে থাকার কথা ছিল। তবে শারীরিক অবস্থার অবনতি না হলেও সম্পূর্ণ ফিট না হওয়ায় শেষ পর্যন্ত তাকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া হয়েছে।

টিম্বারের পরিবর্তে দলে ডাকা হয়েছে সান্ডারল্যান্ডের ডিফেন্ডার লুতশারেল গিরতুদিয়াকে। কোচ রোনাল্ড কোমান আশা করছেন, নতুন এই সংযোজন দলের রক্ষণভাগে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে।

আরও পড়ুন

আগামী ১৪ জুন জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে নেদারল্যান্ডস। গ্রুপ পর্বে তাদের বাকি দুই প্রতিপক্ষ সুইডেন ও তিউনিসিয়া। টিম্বারের অনুপস্থিতি দলটির জন্য বড় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ম্যারাডোনার মৃত্যুর রহস্য নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে চলমান মামলায় শেষ মুহূর্তে এসে নতুন তথ্য সামনে এসেছে। আদালতের নিযুক্ত ফরেনসিক বিশেষজ্ঞ পাবলো ফেরারি জানিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমণ ম্যারাডোনার মৃত্যুর সঙ্গে সম্পৃক্ত ছিল এই সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না।
ম্যারাডোনার মৃত্যুর রহস্য নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
শচীনকে পেছনে ফেলে রুটের বিরল রেকর্ড
আন্তর্জাতিক ক্রিকেটে বিরল এক মাইলফলক স্পর্শ করলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেই আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন তিনি।
শচীনকে পেছনে ফেলে রুটের বিরল রেকর্ড
সাকিবের ঘূর্ণিতে লণ্ডভণ্ড লডারডেল
ব্যাট হাতে ছোট্ট অবদান, বল হাতে বিধ্বংসী বোলিং অলরাউন্ড নৈপুণ্যে যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে আটলান্টা ফায়ারের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সাকিবের ঘূর্ণিতে লণ্ডভণ্ড লডারডেল
হেলিকপ্টার দুর্ঘটনায় বন্ধুকে হারিয়ে শোকে কাতর নেইমার
হেলিকপ্টার দুর্ঘটনায় ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়ী ব্রুনো আভেলারকে হারিয়ে শোকে স্তব্ধ ব্রাজিলিয়ান তারকা নেইমার। ব্রাজিলের সান্তা ক্যাটারিনা অঙ্গরাজ্যে এ দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা পাঁচজনেরই মৃত্যু হয়েছে। সিএনএন ব্রাজিলের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় নিশ্চিত করা হয়। তারা হলেন ব্যবসায়ী ব্রুনো আভেলার, সংগীতশিল্পী রিক, ভিডিও নির্মাতা পাওলো সোয়ারেস, পাইলট আন্তোনিও ও সহকারী পাইলট লিওপোলদো। সোমবার সকালে পোর্তো বেলো থেকে সাও জোয়াকিমের উদ্দেশে উড্ডয়ন করেছিল হেলিকপ্টারটি। গন্তব্যে পৌঁছানোর আগেই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পিপি-এমজিআর নিবন্ধন নম্বরের বেল ৪৩০ মডেলের হেলিকপ্টারটির মালিক ছিল জেটিএ এমপ্রিনডিমেন্তো এ উরবানিসমো। দুর্ঘটনার সময় ওই এলাকায় ঝড়ের পূর্বাভাস ছিল। হেলিকপ্টারটির সন্ধানে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, সামরিক পুলিশ, ব্রাজিলিয়ান বিমানবাহিনী ও স্বেচ্ছাসেবকেরা উদ্ধার অভিযানে অংশ নেন। পরে জিপিএস সংকেতের ভিত্তিতে থার্মাল সেন্সরযুক্ত ড্রোন ব্যবহার করে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। বন্ধুর মৃত্যুর খবর পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় আভেলারকে স্মরণ করেন নেইমার। পুরোনো একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ব্রাজিলে ফেরার পর আভেলার তাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন। বন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তার আত্মার শান্তি কামনা করেন নেইমার। দীর্ঘদিন ধরে আভেলারের সঙ্গে নেইমারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। নেইমারের পাশাপাশি তার বাবা ও পরিবারের সঙ্গেও তার যোগাযোগ ছিল। নেইমার ইনস্টিটিউটের বিভিন্ন নিলামে অংশ নেওয়ার পাশাপাশি নেইমারের ক্লাব সান্তোসের বিপণনসংক্রান্ত কাজেও যুক্ত ছিলেন আভেলার। আভেলারের মৃত্যুতে শোক জানিয়েছে সান্তোস। ক্লাবটির বিভিন্ন প্রকল্পে, বিশেষ করে ভিলা বেলমিরো সংস্কারে তার অবদানের কথা স্মরণ করেছে তারা। একই সঙ্গে দুর্ঘটনায় নিহত অন্য চারজনের পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছে ব্রাজিলিয়ান ক্লাবটি। আরটিভি/এসকে
হেলিকপ্টার দুর্ঘটনায় বন্ধুকে হারিয়ে শোকে কাতর নেইমার
অসুস্থতার কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর
অসুস্থতার কারণে পুরুষদের সাইক্লিংয়ের রোড রেসিংয়ে অংশ নিতে পারেননি বাংলাদেশের সাইক্লিস্ট সবুর হোসেন। দুদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। স্থানীয় চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ সেবন করেও প্রতিযোগিতায় অংশ নেওয়ার মতো ফিটনেস ফিরে পাননি সবুর।
অসুস্থতার কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর
আরও পড়ুন
২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু
আর্জেন্টিনার ৩ প্রীতি ম্যাচকে ‘টপ লেভেল’ স্বীকৃতি দিলো ফিফা
ফিফাকে ২৬ হাজার কোটি টাকা দেওয়ার চিঠি, বাংলাদেশ পাচ্ছে কত
রোনালদোকে নিয়েই পর্তুগালের দল ঘোষণা