ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পিএম
ছবি: সংগৃহীত

২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে নতুন প্রস্তুতি পর্ব শুরু করেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। কোচ কার্লো আনচেলত্তির অধীনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এ উপলক্ষে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ধাপে ধাপে জড়ো হচ্ছেন দলের খেলোয়াড়েরা। তবে লজিস্টিক জটিলতার কারণে বুধবারের আগে পূর্ণ স্কোয়াড নিয়ে অনুশীলন করতে পারছেন না আনচেলত্তি।

গ্লোবো এস্পোর্তের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) পাঁচ দিনে ধাপে ধাপে খেলোয়াড়দের অস্ট্রেলিয়ায় পৌঁছানোর ব্যবস্থা করেছে। শনিবারই ব্রিসবেনে পৌঁছান গ্রেমিওর তরুণ গোলরক্ষক গ্যাব্রিয়েল মেনেগন। দলের অনুশীলন পূর্ণ করতে তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই দিনে অস্ট্রেলিয়ায় পৌঁছে যান ব্রাজিলের কোচিং স্টাফও।

রোববার ব্রিসবেনে যোগ দেন ডগলাস সান্তোস ও এস্তেভাও। সোমবার সকালে অবশ্য ব্রুনো গিমারায়েস ও গ্যাব্রিয়েল মাগালহায়েসের যাত্রায় বাধা তৈরি হয়। ঘন কুয়াশার কারণে তাদের বিমান ব্রিসবেনে অবতরণ করতে না পেরে সিডনিতে নামতে বাধ্য হয়। পরে ব্রিসবেনের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল তাদের। সবকিছু ঠিক থাকলে বিকেলের জিম সেশনে অংশ নেওয়ার কথা এই দুই খেলোয়াড়ের।

সোমবারই ব্রিসবেনে পৌঁছানোর কথা জাইর ও রাফিনহার। মঙ্গলবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা আরও ১৭ খেলোয়াড়ের রায়ান, ভিতোর রেইস, দানিলো, গ্যাব্রিয়েল বোন্তেম্পো, পেদ্রো মোরাইশ, আন্দ্রে সান্তোস, মারকিনিওস, এন্দ্রিক, ভিনিসিয়ুস জুনিয়র, মার্টিনেল্লি, বিদন, দগলাস লুইজ, হুগো সুজা, মাতেউজিনহো, মাউরো জুনিয়র, পেদ্রো ও সামুয়েল লিনোর।

সবশেষে বুধবার অস্ট্রেলিয়ায় পৌঁছানোর কথা ওতাভিও, আর্তুর দিয়াস ও ভান্দেরসনের। ফলে প্রথম ম্যাচের আগে পুরো স্কোয়াড নিয়ে সর্বোচ্চ দুটি পূর্ণাঙ্গ অনুশীলন সেশন পরিচালনার সুযোগ পাবেন আনচেলত্তি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচটি হবে শুক্রবার ব্রাজিল সময় সকাল ৭টায় টাউনসভিলে। এরপর ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

অস্ট্রেলিয়া সফর শেষে ব্রাজিলের পরবর্তী গন্তব্য ভারত। আগামী ৩ অক্টোবর কলকাতায় স্বাগতিক ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা দলে বড় দুঃসংবাদ
আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। ক্লাব ফুটবলে শেষ ম্যাচে চোট পেয়েছেন রিভার প্লেটের আক্রমণাত্মক মিডফিল্ডার থিয়াগো আলমাদা।
মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা দলে বড় দুঃসংবাদ
এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায়
এশিয়ান গেমসে নিজেদের শেষ ম্যাচে মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে গোলের একাধিক সুযোগ তৈরি করেও কাজে লাগাতে না পারায় শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ঋতুপর্ণা চাকমাদের।
এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায়
আমেরিকান ফুটবলের অভিজাত ক্লাবে মেসি
মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির সময়টা ভালো যাচ্ছে না। টানা চতুর্থ ম্যাচে ড্র করেছে ফ্লোরিডার দলটি। তবে দলের হতাশার মাঝেও ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়াচ্ছেন লিওনেল মেসি।
আমেরিকান ফুটবলের অভিজাত ক্লাবে মেসি
ম্যাচ হারের পর রেফারিং নিয়ে ক্ষোভ ঝাড়লেন মরিনহো
মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলের চেয়ে রেফারিং নিয়েই বেশি সরব হয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনহো। তার অভিযোগ, আতলেতিকোর দুই খেলোয়াড়কে লাল কার্ড না দেখানোয় ম্যাচের ভারসাম্য নষ্ট হয়েছে। সংবাদ সম্মেলনে নিজের বক্তব্যের পক্ষে ওই দুই ঘটনার ছবিও সাংবাদিকদের সামনে তুলে ধরেন রিয়াল কোচ। রোববার (২০ সেপ্টেম্বর) মেত্রোপলিতানো স্টেডিয়ামে লা লিগার ম্যাচে আতলেতিকোর কাছে ২-১ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদ। এই পরাজয়ের ফলে পয়েন্ট তালিকায় আরও নিচে নেমে গেছে স্পেনের অন্যতম সফল ক্লাবটি। ম্যাচের প্রথমার্ধ থেকেই রেফারিং নিয়ে অসন্তুষ্ট ছিল রিয়াল। জুড বেলিংহ্যামের পায়ে আতলেতিকোর ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর পা লাগার ঘটনায় তাকে লাল কার্ড না দেখানোর সিদ্ধান্ত নিয়ে আপত্তি তোলে রিয়াল শিবির। পরে ভালভের্দেকে লি কাং-ইনের ট্যাকলের ঘটনাটিও মরিনহোর অভিযোগের তালিকায় আসে। মরিনহোর মতে, দুই ঘটনাতেই লাল কার্ড দেখানোর যথেষ্ট কারণ ছিল। তার ভাষ্য, ডিন হাউসেনকে লাল কার্ড দেখানোর পর রিয়ালকে ১০ জন নিয়ে খেলতে হয়েছে। অথচ আতলেতিকোর ওই দুই খেলোয়াড়ও মাঠের বাইরে গেলে ম্যাচের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতে পারত। অন্যদিকে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই রিয়াল ১০ জনের দলে পরিণত হয়। বক্সের ভেতরে জুলিয়ানো সিমেওনেকে ফাউল করার ঘটনায় ডিন হাউসেনকে লাল কার্ড দেখান রেফারি। পেনাল্টি থেকে গোল করে আতলেতিকোকে এগিয়ে দেন আলেহান্দ্রো গ্রিমাল্দো। ছয় মিনিট পর জনাথন ডেভিডের গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকেরা। শেষ দিকে আন্টোনিও রুডিগার একটি গোল শোধ করলেও হার এড়াতে পারেনি রিয়াল। রেফারির সিদ্ধান্তের পাশাপাশি তার অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন তুলেছেন মরিনিও। তার দাবি, এত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ পরিচালনার জন্য আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা না থাকা ৪১ বছর বয়সী একজন রেফারিকে দায়িত্ব দেওয়া হয়েছে। মরিনিওর মতে, মেত্রোপলিতানোতে ডার্বির যে ধরনের চাপ থাকে, তা সামলানো রেফারির জন্য কঠিন হয়ে পড়েছিল।
ম্যাচ হারের পর রেফারিং নিয়ে ক্ষোভ ঝাড়লেন মরিনহো
মেসির ফ্রি-কিকে নতুন ইতিহাস, তবুও হতাশ মায়ামি
ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্টার মায়ামি। চার দিন পর এমএলএসে ফিরেও গোলের দেখা পেলেন লিওনেল মেসি। তবে আর্জেন্টাইন তারকার গোলও দলকে জয় এনে দিতে পারল না।
মেসির ফ্রি-কিকে নতুন ইতিহাস, তবুও হতাশ মায়ামি
আরও পড়ুন
২০৩০ বিশ্বকাপ ফাইনালের আয়োজক দাবি মরক্কোর, যা বলছে ফিফা
আসন্ন কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপ নিয়ে যে বার্তা দিলেন আনচেলত্তি