ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

আইসল্যান্ডের বিপক্ষে মাঠে ফিরছেন মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জুন ২০২৬, ১১:৩২ এএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে শেষ প্রস্তুতি ম্যাচে আজ আইসল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার (১০ জুন) সকাল ৭টায় আলবামার জর্ডান-হারে স্টেডিয়ামে। ম্যাচকে সামনে রেখে দলে একাদশে একাধিক পরিবর্তনের আভাস পাওয়া গেছে।

দলের সবচেয়ে বড় খবর, আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরছেন। ইনজুরি কাটিয়ে ক্যাম্পে যোগ দেওয়ার পর তাকে নিয়ে শঙ্কা থাকলেও কোচ লিওনেল স্কালোনি নিশ্চিত করেছেন, এই ম্যাচে মেসি খেলবেন। তবে তিনি কতক্ষণ খেলবেন তা এখনো নির্ধারিত হয়নি।

স্কালোনি বলেন, মেসি খেলতে যাচ্ছেন। তবে তিনি পুরো ম্যাচ খেলবেন কি না, তা নির্ভর করবে তার শারীরিক অবস্থার ওপর। ঝুঁকি না নিয়ে ধীরে ধীরে তাকে ম্যাচে ফেরানোর পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে, প্রথম পছন্দের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এখনও পুরোপুরি চোটমুক্ত নন। আঙুলের চোটের কারণে তিনি গ্লাভস ছাড়াই অনুশীলন করছেন। ফলে তার অনুপস্থিতিতে আইসল্যান্ডের বিপক্ষে জেরোনিমো রুলি শুরুর একাদশে থাকতে পারেন।

এর আগে হন্ডুরাসের বিপক্ষে ২-০ গোলের জয়ে গোলরক্ষক হুয়ান মুসো শুরু করেছিলেন, যাকে পরবর্তীতে বদলি করা হয়। তবে মার্টিনেজের বিকল্প হিসেবে রুলিকেই এগিয়ে রাখা হচ্ছে।

রক্ষণ ও মাঝমাঠেও একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ক্লান্তির কারণে নিকোলাস তালিয়াফিকোকে বিশ্রাম দেওয়া হতে পারে। ইনজুরি থেকে ফেরা ক্রিস্টিয়ান রোমেরো আবারও শুরুর একাদশে ফিরতে পারেন। পাশাপাশি ফাকুন্দো মেদিনা, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজকে দেখা যেতে পারে প্রথম একাদশে।

হন্ডুরাসের বিপক্ষে গোল পাওয়া লাউতারো মার্টিনেজের জায়গায় হোসে ম্যানুয়েল লোপেজ সুযোগ পেতে পারেন। তবে হুলিয়ান আলভারেজ ও লিয়েন্দ্রো পারেদেসের মতো কয়েকজন খেলোয়াড়ের একাদশে ফেরা এখনো অনিশ্চিত।

স্কালোনি জানিয়েছেন, দলের পারফরম্যান্স পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং প্রয়োজন হলে নতুন বিকল্প খেলোয়াড়ও দলে অন্তর্ভুক্ত করা হতে পারে।

আজকের ম্যাচটি তাই আর্জেন্টিনার জন্য শুধু প্রস্তুতি নয়, বিশ্বকাপ মিশনের আগে চূড়ান্ত দল গঠনের গুরুত্বপূর্ণ পরীক্ষাও।

আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

জেরোনিমো রুলি, নিকোলাস কাপালদো/অগাস্টিন গিয়ে, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, এজাকুয়েল প্যালাসিওস, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ/হোসে ম্যানুয়েল লোপেজ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ম্যাচের ঠিক আগে ভিনিসিয়ুসের শাস্তি ঘোষণা, ক্ষুব্ধ মরিনিহো
বার্সেলোনার বিপক্ষে আসন্ন এল ক্লাসিকোতে খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় গুরুত্বপূর্ণ এই ম্যাচসহ আগামী চারটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে তাকে।
ম্যাচের ঠিক আগে ভিনিসিয়ুসের শাস্তি ঘোষণা, ক্ষুব্ধ মরিনিহো
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রোমাকে উড়িয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
উয়েফা চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের লড়াকু মানসিকতার আরেকটি দৃষ্টান্ত দেখা গেল রোমের অলিম্পিক স্টেডিয়ামে।
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রোমাকে উড়িয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
গেইল-লুইসকে টপকে হোপের নতুন রেকর্ড
ভারত সফরটা স্মরণীয় করে রাখছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা এই ডানহাতি ব্যাটার এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে পেছনে ফেলেছেন ক্রিস গেইল ও এভিন লুইসকে।
গেইল-লুইসকে টপকে হোপের নতুন রেকর্ড
ইউরোপা লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
ইউরোপা লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
সাংবাদিকদের নিয়ে বড় সিদ্ধান্ত ক্রীড়া প্রতিমন্ত্রীর
জাতীয় স্টেডিয়ামের মিডিয়া বক্সের পাশের ওভারফ্লো জোন ক্রীড়া সাংবাদিকদের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বুধবার (১৪ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামের ঝটিকা পরিদর্শনে গিয়ে এ নির্দেশনা দেন তিনি। আমিনুল হক বলেন, ঘরোয়া কিংবা আন্তর্জাতিক যে কোনও ফুটবল আসরেই মিডিয়া বক্সের পাশাপাশি ওভারফ্লো জোন ক্রীড়া সাংবাদিকরা ব্যবহার করতে পারবেন। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ দিয়েই তা কার্যকর হবে। এমনিতে প্রেস বক্সে মাঝে পিলারের কারণে ৫০-৬০ জন বসে কাভার করতে পারে না।  তিনি বলেন, ওভারফ্লো জোনে বসে বাকি সাংবাদিকরা এখন থেকে ম্যাচ কাভার করবেন। ক্রীড়া সাংবাদিকরা হলো খেলার প্রাণ। তারা ম্যাচ কাভার করতে না পারলে কেমনে হবে? এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালককে এ বিষয়ে একটি চিঠি জারি করার নির্দেশও দেন তিনি। তার সিদ্ধান্ত ভবিষ্যতে বদলে যাবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আপাতত নীতিগত সিদ্ধান্ত এটা। তবে আমি কথা দিচ্ছি, আমার এই সিদ্ধান্ত বদলে যাবে না। ক্রীড়া সাংবাদিকরা দুই জায়গাতে বসে খেলা কাভার করতে পারবেন। আরটিভি/এসআর  
সাংবাদিকদের নিয়ে বড় সিদ্ধান্ত ক্রীড়া প্রতিমন্ত্রীর
আরও পড়ুন
বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা
আর্জেন্টিনার কাছে হারের পর ফিফাকে চ্যালেঞ্জ বুরকিনা ফাসোর প্রেসিডেন্টের
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি