আইসিসি থেকে কঠিন শাস্তি পেলেন নাহিদ রানা

আরটিভি নিউজ  

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ১২:১২ এএম


আইসিসি থেকে কঠিন শাস্তি পেলেন নাহিদ রানা
ছবি: সংগৃহীত

আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। যার ফলে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

মঙ্গলবার ম্যাচের ১১তম ওভারে অস্ট্রেলিয়ার ব্যাটার জশ ইংলিসকে আউট করার পর নাহিদ উত্তেজিত প্রতিক্রিয়া দেখিয়ে তার দিকে এগিয়ে যান এবং দুজনের মধ্যে কথার লড়াই শুরু হয়। পরে সতীর্থরা এসে পরিস্থিতি শান্ত করেন।

আরও পড়ুন

আইসিসি জানায়, নাহিদ আচরণবিধির ২.৫ ধারা লঙ্ঘন করেছেন। এই ধারায় আউট হওয়া ব্যাটারের প্রতি এমন কোনো আচরণ, অঙ্গভঙ্গি বা মন্তব্য নিষিদ্ধ, যা অপমানজনক বা সংঘাতের জন্ম দিতে পারে।

ঘটনার পর নাহিদ নিজের ভুল স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। ম্যাচ পরিচালনাকারী আম্পায়ারদের প্রতিবেদনের ভিত্তিতেই শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

এই ডিমেরিট পয়েন্ট যোগ হওয়ায় গত ২৪ মাসে নাহিদের মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়াল দুই। তবে লেভেল-১ অপরাধের ক্ষেত্রে ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা বা আরও বেশি ডিমেরিট পয়েন্টের সুযোগ থাকলেও তুলনামূলক হালকা শাস্তি পেয়েছেন এই তরুণ পেসার।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission