
বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ২০১৭-১৮ এর চতুর্থ রাউন্ডের খেলা শুরু হবে আগামীকাল মঙ্গলবার থেকে। উদ্বোধনী দিনে, বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে বিসিবি নর্থ জোন মুখোমুখি হবে ওয়ালটন সেন্ট্রাল জোনের।
সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে প্রাইম ব্যাংক সাউথ জোন খেলবে ইসলামী ব্যাংক ইস্ট জোনের বিপক্ষে।
তৃতীয় রাউন্ডের খেলা শেষে, বিসিবি নর্থ জোন পয়েন্ট টেবিলে শীর্ষস্থানটি ধরে রেখেছে। নর্থ জোনের পয়েন্ট ৩৪। ইসলামী ব্যাংক ইস্ট জোন ৩০ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে ।
--------------------------------------------------------
আরও পড়ুন : আইপিএলে সাকিব পরিবারের জন্য ‘উপহার’
--------------------------------------------------------
দুই বছর পর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিরছে বিসিএল। পঞ্চম রাউন্ডের এই ম্যাচে খেলবে বিসিবি নর্থ জোনের বিপক্ষে ইসলামী ব্যাংকের ইস্ট জোন।
অন্য চারটি ভেন্যু সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (সিলেট), শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম (রাজশাহী), শেখ আবু নাসের স্টেডিয়াম (খুলনা) এবং শহীদ চান্দু স্টেডিয়াম (বগুড়া)।
আরও পড়ুন :
এমআর/ওয়াই




