ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ব্রাজিলের হতাশার মধ্যেই কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিল জার্মানি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০১:০২ এএম
ছবি: সংগৃহীত

মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে ফুটবল বিশ্বকাপ ২০২৬ অভিযান শুরু করেছে ব্রাজিল। তবে ১-১ গোলের এই ফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে দলের হতাশাজনক পারফরম্যান্স। আর এর মধ্যেই নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেই ইতিহাস গড়ার স্বপ্ন দেখিয়েছিল অভিষেক দল কুরাসাও। তবে শেষ পর্যন্ত চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির শক্তির সামনে দাঁড়াতে পারেনি ক্যারিবীয় দ্বীপদেশটি। গোল উৎসবে মেতে ওঠা জার্মানি ৭-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে কুরাসাওকে।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে জার্মানি। মাত্র ৬ মিনিটেই ফেলিক্স এনমেচার গোলে এগিয়ে যায় ইউলিয়ান নাগেলসমানের দল। তবে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ছোট দেশ হিসেবে অংশ নেওয়া কুরাসাওও চমক দেখায়। ২১ মিনিটে রাইটব্যাক লিভানো কোমেনেনসিয়া গোল করে বিশ্বকাপে কুরাসাওয়ের প্রথম গোলের ইতিহাস গড়েন। ১ লাখ ৫৮ হাজার জনসংখ্যার দেশটির সমর্থকদের উল্লাসে মুখর হয়ে ওঠে হিউস্টনের গ্যালারি।

তবে সমতা বেশিক্ষণ টেকেনি। ৩৮ মিনিটে নিকো শ্লটারবেক কর্নার থেকে হেডে জার্মানিকে আবারও এগিয়ে দেন। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে কাই হাভার্টজ গোল করলে ৩-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় জার্মানি।

আরও পড়ুন

বিরতির পর আরও ভয়ংকর হয়ে ওঠে জার্মানরা। ইয়োশুয়া কিমিখের পাস থেকে জামাল মুসিয়ালা চতুর্থ গোল করেন। এরপর ৬৮ মিনিটে নাথানিয়েল ব্রাউন পঞ্চম গোল যোগ করেন। ৭৮ মিনিটে ডেনিজ উনদাভ ষষ্ঠ গোল করেন। শেষদিকে আরও একটি গোল করে জার্মানরা ব্যবধান বাড়িয়ে ৭-১ ব্যবধানে ম্যাচ শেষ করে।

এদিকে ম্যাচটি আরেকটি বিশেষ কারণে ইতিহাসে জায়গা করে নিয়েছে। ৭৮ বছর বয়সী কুরাসাও কোচ ডিক অ্যাডভোকাট এবং ৩৮ বছর বয়সী জার্মান কোচ ইউলিয়ান নাগেলসমানের মধ্যে বয়সের পার্থক্য ৪০ বছর, যা বিশ্বকাপের ইতিহাসে মুখোমুখি হওয়া দুই প্রধান কোচের মধ্যে সর্বোচ্চ।

বিশ্বকাপে স্বপ্নের অভিষেক হলেও কুরাসাওয়ের জন্য স্মরণীয় হয়ে থাকবে কোমেনেনসিয়ার সেই গোল। আর জার্মানি শুরু করল নিজেদের শিরোপা অভিযানের দারুণ এক গোলবন্যা দিয়ে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর
শেয়ারবাজারে কারসাজি, প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত।
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর
আফগানিস্তান প্রিমিয়ার লিগে নাম নিবন্ধন করেছেন তাসকিন
আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরে খেলতে আনুষ্ঠানিকভাবে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। বিষয়টি নিজেদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিশ্চিত করেছে এপিএল কর্তৃপক্ষ।
আফগানিস্তান প্রিমিয়ার লিগে নাম নিবন্ধন করেছেন তাসকিন
ম্যারাডোনার মৃত্যুর রহস্য নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে চলমান মামলায় শেষ মুহূর্তে এসে নতুন তথ্য সামনে এসেছে। আদালতের নিযুক্ত ফরেনসিক বিশেষজ্ঞ পাবলো ফেরারি জানিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমণ ম্যারাডোনার মৃত্যুর সঙ্গে সম্পৃক্ত ছিল এই সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না।
ম্যারাডোনার মৃত্যুর রহস্য নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
শচীনকে পেছনে ফেলে রুটের বিরল রেকর্ড
আন্তর্জাতিক ক্রিকেটে বিরল এক মাইলফলক স্পর্শ করলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেই আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন তিনি।
শচীনকে পেছনে ফেলে রুটের বিরল রেকর্ড
সাকিবের ঘূর্ণিতে লণ্ডভণ্ড লডারডেল
ব্যাট হাতে ছোট্ট অবদান, বল হাতে বিধ্বংসী বোলিং অলরাউন্ড নৈপুণ্যে যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে আটলান্টা ফায়ারের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সাকিবের ঘূর্ণিতে লণ্ডভণ্ড লডারডেল
আরও পড়ুন
স্পেন-আর্জেন্টিনা ফাইনাল আবার আয়োজনের দাবি
এক ড্রাম দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন ৫ আর্জেন্টিনাভক্ত
বাংলাদেশি সমর্থকদের বেদনার সাক্ষী হলেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত
পরাজয়ের শোকে প্রাণ গেল আর্জেন্টিনাভক্ত লাল্টুর, টয়লেটে মিলল মরদেহ