স্প্যানিশ গ্রাঁ প্রি জিতলেন লুইস হ্যামিল্টন, ফেরারির প্রথম জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৫ জুন ২০২৬ , ০১:১১ পিএম


স্প্যানিশ গ্রাঁ প্রি জিতলেন লুইস হ্যামিল্টন, ফেরারির প্রথম জয়
ছবি: সংগৃহীত

দীর্ঘ দুই বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে স্প্যানিশ গ্রাঁ প্রিতে ফেরারির হয়ে প্রথম জয় তুলে নিয়েছেন সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন। বার্সেলোনা-কাতালুনিয়া সার্কিটে অনুষ্ঠিত রেসে দারুণ কৌশল ও অভিজ্ঞতার প্রদর্শনীতে তিনি পেছনে ফেলেন প্রতিদ্বন্দ্বীদের। 

রোববার (১৪ জুন) অনুষ্ঠিত এই রেসে হ্যামিল্টন তিনটি পিট স্টপ কৌশল কাজে লাগিয়ে ১৯ সেকেন্ডের ব্যবধানে দ্বিতীয় স্থানে থাকা জর্জ রাসেলকে পরাজিত করেন। তৃতীয় স্থানে থেকে রেস শেষ করেন ল্যান্ডো নরিস।

রেসের শুরুতে চ্যাম্পিয়নশিপ লিডার কিমি অ্যান্টোনেল্লি ভালো অবস্থানে থাকলেও শেষদিকে যান্ত্রিক সমস্যার কারণে তিনি রেস শেষ করতে পারেননি। এতে তার শীর্ষ অবস্থানের ব্যবধান কিছুটা কমে যায়।

এই জয়ের ফলে ফেরারি চলতি মৌসুমে তাদের প্রথম গ্রাঁ প্রি জয় পেল। একই সঙ্গে এটি হ্যামিল্টনের প্রায় দুই বছর পর প্রথম রেস জয়, যা তার ক্যারিয়ারে নতুন উদ্দীপনা যোগ করেছে।

আরও পড়ুন

রেস শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় হ্যামিল্টন বলেন, শৈশবে তিনি ফেরারির সাফল্য টিভিতে দেখতেন এবং একদিন সেই দলের হয়ে জয়ের স্বপ্ন দেখতেন আজ তা বাস্তবে পরিণত হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission