ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

বাংলাদেশের তৈরি জার্সিতে স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০৯:৫০ এএম
কেপ ভার্দে। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে শক্তিশালী স্পেনকে রুখে দিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে আফ্রিকার দেশ কেপ ভার্দে। তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আলোচনায় এসেছে বাংলাদেশের একটি বিশেষ অবদানও কেপ ভার্দে জাতীয় দলের জার্সি উৎপাদন।

সোমবার (১৫ জুন) বিশ্বকাপের ‘জি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করে চমক দেখিয়েছে কেপ ভার্দে। বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার স্পেনের মতো শক্তিশালী দলকে আটকে দিয়ে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট অর্জন করে আফ্রিকার ছোট্ট দ্বীপ রাষ্ট্রটি।

জানা গেছে, কেপ ভার্দে জাতীয় দলের জার্সি তৈরিতে ব্যবহৃত কাপড় সরবরাহ করেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক ইয়ঙ্গান কর্পোরেশন। আর জার্সি উৎপাদনের কাজ সম্পন্ন হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত স্পোর্টস ব্র্যান্ড কাপেলি স্পোর্ট এর কারখানায়।

বিশ্বকাপের মতো বৈশ্বিক ক্রীড়া আসরে বিভিন্ন দেশের দলগুলো যখন মাঠে লড়াই করছে, তখন তাদের পোশাক তৈরির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ। বিশেষ করে টেক্সটাইল ও স্পোর্টসওয়্যার খাতে দেশের ক্রমবর্ধমান সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে প্রশংসিত হচ্ছে।

আরও পড়ুন

ফুটবলের আলোচনায় সাধারণত স্কোরলাইন, গোলদাতা কিংবা কৌশলগত লড়াই বেশি গুরুত্ব পায়। তবে স্পেন কেপ ভার্দে ম্যাচের পর বাংলাদেশের শিল্প ও উৎপাদন দক্ষতার এই নীরব অবদানও আলোচনার অংশ হয়ে উঠেছে। বিশ্বমঞ্চে বাংলাদেশের তৈরি জার্সি ব্যবহারের ঘটনা দেশের তৈরি পোশাক ও ক্রীড়া সামগ্রী শিল্পের জন্য এক ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতীয় অধিনায়কের কপালে রহস্যময় এআই ডিভাইস
ক্রিকেট মাঠে ভারতীয় অধিনায়ক শুভমান গিলের কপালের পাশে ছোট্ট একটি বিশেষ ডিভাইস ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।
ভারতীয় অধিনায়কের কপালে রহস্যময় এআই ডিভাইস
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
ফুটবল মাঠে লাল কার্ড দেখার ঘটনা নতুন নয়। তবে এক ম্যাচে ৫১ জনকে লাল কার্ড দেখানোর ঘটনা সত্যিই অবিশ্বাস্য।
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
টেনিস কোর্টের কিংবদন্তি এবার দায়িত্ব নিতে যাচ্ছেন ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে। ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালকে ক্লাবটির বোর্ড পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে শৃঙ্খলাভঙ্গের দায়ে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়।
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের উদযাপনে ব্যবহৃত সেই ট্রফি এবার উঠছে নিলামে। আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনাভিত্তিক নিলাম প্রতিষ্ঠান রিচমন্ড অকশান্সের আয়োজনে ট্রফিটি নিলামে তোলা হবে।
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
আরও পড়ুন
বিমানবন্দরে লাগেজ নিয়ে আগের মতো এখন আর ভোগান্তি নেই: বিমানমন্ত্রী 
ফ্রান্সের রাষ্ট্রপতির দপ্তরের প্রশংসাপত্র পেলেন বাংলাদেশি আলোকচিত্রী ফরিদ আহাম্মদ রনি
হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে: রাষ্ট্রদূত
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই রাজনীতিক