ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

আমরা ভাত খাই: ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জুন ২০২৬, ১০:১২ এএম
ভিনিসিয়ুস জুনিয়র। ছবি: এএফপি

হাইতির বিপক্ষে কুনহা জোড়া গোল করলেও ম্যাচসেরা হয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। কারণ, মরক্কোর পর হাইতির বিপক্ষেও পেয়েছেন গোলের দেখা, করেছেন অ্যাসিস্টও। আর ম্যাচসেরার পুরস্কার হিসেবে ভিনি দেওয়া হয় বিয়ার।

পুরস্কার গ্রহণ করলেও খুব একটা কাজে আসে না ভিনির। কারণও ব্যাখ্যা করেছেন এই রিয়াল মাদ্রিদ তারকা। তিনি জানিয়েছেন, বিয়ার পান করেন না, বরং ভাত খেতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।

ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ভিনিসিয়ুসের গোলটি আসে প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে। মাঝমাঠে লুকাস পাকেতার পা থেকে উড়ে আসা নিখুঁত পাস বাতাসে ভাসতে ভাসতে খুঁজে নেয় ভিনিসিয়ুসের পা।

হাইতির অফসাইড ট্র্যাপ ভেঙে ভিনিসিয়ুস অত্যন্ত ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দলকে স্বস্তিতে রেখেই বিরতিতে যান। মাঠের ভেতরে প্রতিপক্ষ ডিফেন্ডারদের নাচিয়ে ছাড়লেও মাঠের বাইরে নিজের বন্ধুদের আড্ডায় আর পাঁচটা সাধারণ মানুষের মতোই ভাত-মাংসে তৃপ্ত হন ভিনিসিয়ুস।

তিনি বলেন, আমি বিয়ার পান করি না, তাই এটি আমার জন্য আরও জটিল, তবে আমরা সবসময় আমার বন্ধুদের সাথে ভাত, বিনস, ফ্রেঞ্চ ফ্রাইয়ের সঙ্গে মাংস খাই, আমি মনে করি এটিই আমার প্রিয় খাবার।

ম্যাচে জোড়া গোল করা মাথিয়াস কুনহা প্রসঙ্গে ভিনিসিয়ুস বলেন, প্রতিপক্ষের ওপর নির্ভর করেই খেলোয়াড় ও ফরমেশন ঠিক করা হয়। কুনিয়া খুব ভালো খেলেছে, সে ম্যানচেস্টার ইউনাইটেডে এভাবেই খেলে, একজন ফলস নাইনে হিসেবে, যেখানে সে পাকেতা এবং ব্রুনোর কাছাকাছি আসতে পারে এবং ভেতরে আরও বেশি খেলোয়াড় পেতে পারে। সে দুটি গোল করেছে, আমি তার জন্য খুব খুশি। সে তার সেরা মানে থাকার জন্য কঠোর পরিশ্রম করে।

প্রথম ম্যাচের ড্রয়ের ধাক্কা সামলে দলের কৌশলগত উন্নতি নিয়ে তিনি বলেন, ‘অভিষেকের চাপ আমাদের ওপর ভারী হয়ে চেপেছিল। আজ খেলোয়াড়েরা আরও স্বাচ্ছন্দ্য ছিল। আমাদের খেলার ধরন আরও ভালো ছিল। কোচ আমাকে মাঝখানে খেলার কথা বলেছিলেন।

তিনি আরও বলেন, আমি এটি সত্যিই পছন্দ করি না, তবে যখনই মাঝখানে খেলি আমি গোল করি (হাসি)। আমি জানি আমি শুনব এবং আমাকে আরও প্রায়ই মাঝখানে খেলতে হবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফাইনালে সংঘর্ষের ঘটনায় শাস্তি কমল আর্জেন্টাইন তারকার
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর সংঘর্ষ ও অসদাচরণের ঘটনায় আর্জেন্টিনার দুই ফুটবলারের শাস্তি পুনর্বিবেচনা করেছে ফিফা।
ফাইনালে সংঘর্ষের ঘটনায় শাস্তি কমল আর্জেন্টাইন তারকার
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম টেস্ট সেঞ্চুরি
দলের চরম ব্যাটিং বিপর্যয়ের মধ্যে একাই লড়াই করে নিজের তৃতীয় আন্তর্জাতিক টেস্টে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন তাওহীদ হৃদয়।
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম টেস্ট সেঞ্চুরি
স্পেনের দল ঘোষণা, ডাক পেলেন ৫ নতুন মুখ
উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বে শেষ দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। ঘোষিত  দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন আন্তর্জাতিক ফুটবলে এখনো অভিষেক না হওয়া পাঁচ ফুটবলার।
স্পেনের দল ঘোষণা, ডাক পেলেন ৫ নতুন মুখ
টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মোহাম্মদ শামি
দীর্ঘ ১৩ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন ভারতের তারকা পেসার মোহাম্মদ শামি। শুক্রবার (৬ নভেম্বর) নিজের ৩৬তম জন্মদিনে নয়, বরং টেস্ট অভিষেকের ১৩ বছর পূর্তির দিনেই সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মোহাম্মদ শামি
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা