ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে একদিনে বাংলাদেশের দুই জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পিএম
ছবি: বাফুফে

ফিফা অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপে এক দিনেই দুটি জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আজারবাইজানে অনুষ্ঠিত টুর্নামেন্টে বুধবার (২৮ অক্টোবর) সিশেলস ও সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়েছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা।

দুই ম্যাচেই নির্ধারিত সময়ে সমতা থাকলেও স্নায়ুচাপের পরীক্ষায় উতরে গিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে দলটি।

দিনের প্রথম ম্যাচে সিশেলসের মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচের শুরুতে এগিয়ে গেলেও নির্ধারিত সময় শেষ হওয়ার পাঁচ মিনিট আগে গোল হজম করে সমতায় ফিরতে হয় দলকে। এরপর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। গোলরক্ষক শ্রীনাথ হালদার প্রতিপক্ষের দুটি শট ঠেকিয়ে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সিশেলসকে হারানোর পর বিকেলে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। এই ম্যাচেও নির্ধারিত সময়ে দুই দলের স্কোর ছিল ১-১। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের কিশোরেরা।

একই দিনে পরপর দুটি ম্যাচে টাইব্রেকারে জয় বাংলাদেশের খেলোয়াড়দের দৃঢ়তা ও চাপ সামলানোর সক্ষমতারই প্রমাণ দিয়েছে। সিশেলস ও সিঙ্গাপুরকে হারিয়ে টুর্নামেন্টের পরবর্তী ধাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে দলটি।

ফিফা প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৫ পর্যায়ে এই বৈশ্বিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে। এতে ১৮৯টি দেশের দল ৩২টি গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে। বাংলাদেশ খেলেছে ‘সি’ গ্রুপে। ছয় দলের এই গ্রুপে পঞ্চম স্থান অর্জন করে তারা।

গ্রুপ পর্বের অবস্থানের ভিত্তিতে পরবর্তী ধাপে সমান অবস্থানে থাকা অন্য গ্রুপের দলগুলোর মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। নিজ নিজ গ্রুপে পঞ্চম হওয়া দলগুলোকে নিয়ে আয়োজিত নকআউট পর্বে সিশেলস ও সিঙ্গাপুরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এখন কোয়ার্টার ফাইনালে জয়ের ধারাবাহিকতা ধরে রাখাই বাংলাদেশের লক্ষ্য। এই পর্যায় থেকে লড়াই শেষে শেষ পর্যন্ত ছয়টি চ্যাম্পিয়ন দল বেছে নেবে ফিফা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
ম্যাচের তখন ৮৮ মিনিট। ঠিক এই সময়েই দৃশ্যপট বদলে দিলেন সন্দীপ মান্ডি। তার দুর্দান্ত হেড ম্যাচের ভাগ্য গড়ে দেয়। প্রথমার্ধে পিছিয়ে পড়েও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখল ভারত। 
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
সিঙ্গাপুরকে উড়িয়ে ব্রাজিলের গোল উৎসব, ভিনিসিয়ুসের হ্যাটট্রিক
বছরের শেষ ম্যাচে গোল উৎসবে মেতে উঠল ব্রাজিল। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ সিঙ্গাপুরকে রীতিমতো উড়িয়ে দিয়ে ৭-০ গোলের বিশাল জয় তুলে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
সিঙ্গাপুরকে উড়িয়ে ব্রাজিলের গোল উৎসব, ভিনিসিয়ুসের হ্যাটট্রিক
মেসি আসতে চাইলে সমস্যা নেই: স্কালোনি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। তবে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে তার সম্পর্ক যে এখানেই শেষ হচ্ছে না, সেই ইঙ্গিতই দিলেন দলটির কোচ লিওনেল স্কালোনি।
মেসি আসতে চাইলে সমস্যা নেই: স্কালোনি
ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়ুসের প্রথম হ্যাটট্রিক
ব্রাজিলের জার্সিতে প্রথমবারের মতো হ্যাটট্রিকের দেখা পেলেন ভিনিসিয়ুস জুনিয়র। সিঙ্গাপুরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাত্র ২০ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে নতুন মাইলফলক স্পর্শ করেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড।
ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়ুসের প্রথম হ্যাটট্রিক
ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নেইমার
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের সঙ্গে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের সাবেক প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। সম্প্রতি সাও পাওলোতে নেইমারের একটি ব্যক্তিগত পার্টিকে কেন্দ্র করে এই আলোচনা শুরু হয়।
ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নেইমার