ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ

রাতুলের গোলে গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পিএম
ছবি: বাফুফে

শিরোপার লড়াই থেকে আর মাত্র একধাপ দূরে বাংলাদেশ। আফ্রিকার গ্যাবনকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে প্লেট পর্বের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের যুবারা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সেমিফাইনালে আজারবাইজানের বাকুতে গ্যাবনকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল।

ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি এসেছে ১৪ মিনিটে। রাতুলের করা সেই একমাত্র গোলেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

এই জয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠে শিরোপা জয়ের স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে নিল বাংলাদেশের কিশোর ফুটবলাররা। এখন তাদের সামনে অপেক্ষা করছে শিরোপার লড়াই।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ / মন্টেনেগ্রোর জালে ১ হালি দিয়ে সেমিতে বাংলাদেশ
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের কিশোররা।  বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন পাভেল। বাকি দুটি গোল এসেছে বায়জিদ ও শাবকের পা থেকে। এদিন ম্যাচের ৯ মিনিটেই বায়জিদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পাভেল। প্রথমার্ধের শেষ দিকে আরও দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় বাংলাদেশের যুবারা।  ৩৪ মিনিটে শাবক গোল করার দুই মিনিট পর, ৩৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন পাভেল। চার গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশের কিশোররা। এই জয়ে প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে দলটি। আরটিভি/এসআর
মন্টেনেগ্রোর জালে ১ হালি দিয়ে সেমিতে বাংলাদেশ
আজ থেকে সাফের টিকিট বিক্রি শুরু, কিনবেন যেভাবে
দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপ দেখতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৮টা থেকে শুরু হচ্ছে অনলাইনে টিকিট বিক্রি।
আজ থেকে সাফের টিকিট বিক্রি শুরু, কিনবেন যেভাবে
গাজায় আহত শিশুদের পাশে দাঁড়ালেন হামজা চৌধুরী
গাজার যুদ্ধবিধ্বস্ত ও আহত শিশুদের চিকিৎসায় তহবিল সংগ্রহে এগিয়ে এসেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী।
গাজায় আহত শিশুদের পাশে দাঁড়ালেন হামজা চৌধুরী
আর্জেন্টাইন গোলরক্ষকের বীরত্বে কারাবাও কাপের কোয়ার্টারে সিটি
টাইব্রেকারে টানা দুটি পেনাল্টি ঠেকিয়ে ম্যানচেস্টার সিটিকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন আর্জেন্টাইন গোলরক্ষক জেরোনিমো রুলি। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে ব্রাইটনকে ৪-৩ ব্যবধানে হারায় সিটি। কারাবাও কাপের শেষ ষোলোতে ব্রাইটনের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। নির্ধারিত সময়ে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফেরে সিটি। শেষ পর্যন্ত টাইব্রেকারে গোলরক্ষক জেরোনিমো রুলির বীরত্বে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে দলটি। ম্যাচে শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেয় দুই দল। মালিক ইয়ালকুয়ের গোলে প্রথমে এগিয়ে যায় ব্রাইটন। তবে ফিল ফোডেনের বাড়ানো বলে দুর্দান্ত শটে সিটিকে সমতায় ফেরান মাতেও কোভাসিচ। দ্বিতীয়ার্ধে জর্জি নিও রুটারের গোলে আবারও এগিয়ে যায় ব্রাইটন। ম্যাচে পিছিয়ে পড়ে চাপের মুখে পড়ে সিটি। পরিস্থিতি সামাল দিতে বদলি হিসেবে জেরমি ডোকুকে মাঠে নামান সিটির কোচ এনজো মারেসকা। ডোকুর গতি ও ড্রিবলিংয়ে আক্রমণে নতুন প্রাণ ফিরে পায় সিটি। ম্যাচের শেষ দিকে রায়ান চেরকির ফ্রি-কিক থেকে তৈরি হওয়া জটলায় ভিটোর রইসের পায়ে লেগে বল জালে জড়ায়। তাতে ২-২ গোলে সমতায় ফেরে সিটি। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে। স্নায়ুচাপের সেই লড়াইয়ে সিটির হয়ে নায়ক হয়ে ওঠেন আর্জেন্টাইন গোলরক্ষক রুলি। টাইব্রেকারে ব্রাইটনের টানা দুটি শট ঠেকিয়ে দলকে জয় এনে দেন তিনি। অন্যদিকে, ব্রাইটনের গোলরক্ষক জেসন স্টিল সিটির কোভাসিচের একটি পেনাল্টি ঠেকালেও তা দলের পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট হয়নি। ম্যাচ শেষে সিটির কোচ এনজো মারেসকা বলেন, সিটিতে আসার পর থেকে তারা কখনো পেনাল্টি অনুশীলন করেননি। সাধারণত ৯০ মিনিটের খেলায় গোল করা ফুটবলারই টাইব্রেকারে পেনাল্টি মিস করেন—এমন মন্তব্য করে ম্যাচের ফলাফলে সন্তোষ প্রকাশ করেন তিনি। ডোকুর প্রভাব নিয়েও কথা বলেন মারেসকা। তার মতে, মাঠে নেমেই ম্যাচের গতিপথে প্রভাব ফেলেছেন এই উইঙ্গার। শুরু থেকে খেলুন কিংবা বদলি হিসেবে নামুন, দলের জন্য সেরাটা দেওয়াই প্রত্যেক খেলোয়াড়ের দায়িত্ব বলে জানান তিনি। কারাবাও কাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) না থাকায় প্রথমার্ধে ইয়ালকুয়ের গোল নিয়ে অফসাইডের আবেদন উঠলেও গোলটি বহাল থাকে। এই জয়ের ফলে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে লিগ ওয়ানের দল ব্র্যাডফোর্ডের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। আরটিভি/এসকে
আর্জেন্টাইন গোলরক্ষকের বীরত্বে কারাবাও কাপের কোয়ার্টারে সিটি
চেলসিকে টাইব্রেকারে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টারে লিভারপুল
অ্যানফিল্ডে পেনাল্টি শুটআউটে আবারও চেলসিকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে লিভারপুল।
চেলসিকে টাইব্রেকারে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টারে লিভারপুল
আরও পড়ুন
পারমাণবিক বিদ্যুতের আরও কাছে বাংলাদেশ, উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর
বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে সম্মত বাংলাদেশ-স্পেন
মন্টেনেগ্রোর জালে ১ হালি দিয়ে সেমিতে বাংলাদেশ
প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট বাংলাদেশ