ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

সাংবাদিক মেসিকে নিয়ে প্রশ্ন করতেই যা বললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১২:১৬ পিএম
ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদো আবারও আলোচনায় এসেছেন মাঠের পারফরম্যান্সের পাশাপাশি লিওনেল মেসিকে ঘিরে এক প্রশ্ন এড়িয়ে যাওয়ার ঘটনায়।

উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগালের ৫-০ গোলের বড় জয়ে জোড়া গোল করে নিজের ফর্মে ফেরার ইঙ্গিত দেন ৪১ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড। ম্যাচের আগে ডিআর কঙ্গোর বিপক্ষে নিষ্প্রভ পারফরম্যান্সের পর তাকে নিয়ে সমালোচনা বাড়লেও এই ম্যাচে জ্বলে ওঠেন রোনালদো।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে এক সাংবাদিক মেসিকে নিয়ে প্রশ্ন করতে গেলে পরিস্থিতি বদলে যায়। সাংবাদিক যখন বলেন, গতকাল লিওনেল মেসি দুই গোল করেছেন…, তখনই রোনালদো প্রশ্নটি শেষ হতে না দিয়েই মাথা ঘুরিয়ে অন্য সাংবাদিককে প্রশ্ন করতে ইঙ্গিত করেন।

তিনি বারবার বলেন, চালিয়ে যান, এবং কার্যত মেসি-সম্পর্কিত প্রশ্নটি এড়িয়ে যান।

আরও পড়ুন

ফুটবল ইতিহাসে দীর্ঘদিন ধরে রোনালদো-মেসি দ্বৈরথ বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত বিষয়। তবে দুই তারকা এখন ভিন্ন পথে এগোচ্ছেন। রোনালদো খেলছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে, আর মেসি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যেখানে দুজনই নিজেদের নতুন অধ্যায়ে ভিন্ন ভিন্নভাবে আলো ছড়াচ্ছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সিঙ্গাপুরের বিপক্ষে ব্রাজিলের দল ঘোষণা
ব্রাজিলের জাতীয় ফুটবল দলে বড় ধরনের পরিবর্তন এনেছেন কোচ কার্লো আনচেলত্তি। আগামী নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে ঘোষিত ২৬ সদস্যের দলে জায়গা হয়নি বেশ কয়েকজন তারকা ফুটবলারের।
সিঙ্গাপুরের বিপক্ষে ব্রাজিলের দল ঘোষণা
হ্যাটট্রিক করে এক হাজার গোলের আরও কাছে রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিকে আল খলুদকে ৫-৩ গোলে হারিয়েছে আল নাসর।
হ্যাটট্রিক করে এক হাজার গোলের আরও কাছে রোনালদো
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ / রাতুলের গোলে গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
শিরোপার লড়াই থেকে আর মাত্র একধাপ দূরে বাংলাদেশ। আফ্রিকার গ্যাবনকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে প্লেট পর্বের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের যুবারা।  বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সেমিফাইনালে আজারবাইজানের বাকুতে গ্যাবনকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি এসেছে ১৪ মিনিটে। রাতুলের করা সেই একমাত্র গোলেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠে শিরোপা জয়ের স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে নিল বাংলাদেশের কিশোর ফুটবলাররা। এখন তাদের সামনে অপেক্ষা করছে শিরোপার লড়াই। আরটিভি/এসআর
রাতুলের গোলে গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
সেঞ্চুরির পর সমালোচকদের কড়া জবাব দিলেন সাদমান
টেস্টে ক্রিকেটে নিয়মিত রান করেন ওপেনার সাদমান ইসলাম। কিন্তু ভালো শুরু করে বড় ইনিংস খেলতে না পারায় অনেক সমালোচনার শিকার হয়েছেন তিনি। তবে এসব সমালোচনাকে মাথায় নিতে চান না মিরপুর টেস্টে সেঞ্চুরি হাঁকানো টাইগার ওপেনার। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। নিজের প্রস্তুতি নিয়ে সাদমান বলেন, গত কিছুদিন আমি এটা নিয়ে অনেক কাজ করছি। আমার কাছে মনে হচ্ছিল ফিটনেস ইস্যু হতে পারে। আমি ফিটনেস নিয়ে ভালো কাজ করছি, হয়তো ব্যাটিংয়েও সমস্যা ছিল। কয়েকজনের সঙ্গে কথা বলেছি। আশরাফুল ভাই ছিলেন, সালাউদ্দিন স্যার ছিলেন। তারাও বলেছেন, কিছু কাজ করলে হয়তো ভালো সাফল্য আসতে পারে। মিরপুরের উইকেটে ব্যাটিংয়ের চ্যালেঞ্জও মাথায় রাখতে হয় বলে মনে করেন সাদমান। তবে উইকেট নিয়ে আগেভাগে বেশি চিন্তা না করে বল বুঝে খেলার পরিকল্পনাতেই আস্থা রেখেছেন তিনি।  তার ভাষায়, উইকেট নিয়ে প্রথম থেকেই চিন্তা করিনি। যে বল আসবে, সেটাই খেলব—এটাই সবসময় পরিকল্পনা ছিল। আমরা দেখেছি, মিরপুরের উইকেটে সকালবেলা বা দিনের শেষে ব্যাটারদের একটু সমস্যায় ফেলে। ক্রিকেট জীবনে এসব আসবেই। ব্যাটিংয়ে ধারাবাহিকতা নিয়ে কাজ করলেও সমালোচনা তার প্রস্তুতিতে প্রভাব ফেলতে দিতে চান না সাদমান। তার কাছে গুরুত্বপূর্ণ হলো নিয়মিত অনুশীলন, পরিশ্রম এবং নিজের প্রক্রিয়ায় স্থির থাকা।  এ প্রসঙ্গে তিনি বলেন, সমালোচনা আসবেই জীবনে। আমি এসব নিয়ে খুব কম চিন্তা করি। আমার কাজ খেলা, প্র্যাকটিস করা, হার্ডওয়ার্ক করা। আমি সবসময় এই প্রক্রিয়ার মধ্যে থাকার চেষ্টা করি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রান পাওয়াকে পরিশ্রমের পাশাপাশি ভাগ্যের সঙ্গেও মিলিয়ে দেখছেন সাদমান। তবে সাম্প্রতিক সময়ে বড় ইনিংস খেলতে না পারার যে ঘাটতি ছিল, তা কাটিয়ে ওঠার চেষ্টা চালিয়ে যেতে চান তিনি।  টাইগার ওপেনার বলেন, আমার কাজ খেলা, আমি খেলি। কে কখন আসবে, কোন দল আসবে, এটা হয়তো আল্লাহ আমাকে এভাবে রেখেছেন যে ওদের সঙ্গে রান করতে হবে। পুরোটাই হার্ডওয়ার্ক আর লাক। আরটিভি/এসআর
সেঞ্চুরির পর সমালোচকদের কড়া জবাব দিলেন সাদমান