বিশ্বকাপে ‘ভিনি আইন’ভেঙে লাল কার্ড, এক ম্যাচের নিষেধাজ্ঞায় আলমিরন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৪ জুন ২০২৬ , ০৩:১০ পিএম


বিশ্বকাপে ‘ভিনি আইন’ভেঙে লাল কার্ড, এক ম্যাচের নিষেধাজ্ঞায় আলমিরন
নিষেধাজ্ঞায় আলমিরন। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নতুন চালু হওয়া ‘ভিনি আইন’ ভঙ্গ করে লাল কার্ড দেখার পর এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরন। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে দলের শেষ গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না তিনি।

মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, আলমিরনের ওপর আরোপিত এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোনো ধরনের আপিলের সুযোগ থাকবে না। 

তুরস্কের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে প্রতিপক্ষের এক ফুটবলারের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন আলমিরন। ওই সময় তিনি মুখ ঢেকে কিছু মন্তব্য করেন। মাঠের রেফারি ঘটনাটি সরাসরি না দেখলেও ভিএআরের সহায়তায় বিষয়টি শনাক্ত করা হয়। পরে তাকে সরাসরি লাল কার্ড দেখানো হয়।

সম্প্রতি ফুটবলে চালু হওয়া নতুন এই বিধানটি অনানুষ্ঠানিকভাবে ‘ভিনি আইন’ নামে পরিচিত। গত মৌসুমে জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি মুখ ঢেকে ভিনিসিয়ুসকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার পর মুখ ঢেকে প্রতিপক্ষকে উদ্দেশ করে কথা বলার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় ফুটবলের নীতিনির্ধারক মহল।

চলতি বছরের এপ্রিল মাসে এপ্রিল মাসে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) প্রতিপক্ষের সঙ্গে মৌখিক সংঘাতের সময় মুখ ঢেকে রাখলে সরাসরি লাল কার্ড দেওয়ার বিধান অনুমোদন করে। পরবর্তীতে বিশ্বকাপে নিয়মটি কার্যকর করে ফিফা।

আরও পড়ুন

আলমিরনের অনুপস্থিতি প্যারাগুয়ের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। নকআউট পর্বে ওঠার লড়াইয়ে থাকা দলটি এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের অন্যতম অভিজ্ঞ মিডফিল্ডারকে ছাড়াই মাঠে নামবে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission