ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

যে তালিকায় মেসি-রোনালদোকে পেছনে ফেললেন গিল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

বাণিজ্যিক আকর্ষণ ও বিপণনযোগ্যতার বিচারে ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোকে পেছনে ফেলেছেন ভারতের ক্রিকেট অধিনায়ক শুভমান গিল। স্পোর্টসপ্রোর ২০২৬ সালের বিশ্বের সবচেয়ে বিপণনযোগ্য ৫০ ক্রীড়াবিদের তালিকায় ১৩তম স্থান অর্জন করেছেন তিনি।

এই তালিকায় গিলের ঠিক পরেই ১৪তম অবস্থানে রয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। ফরাসি তারকা কিলিয়ান এমবাপে আছেন ১৯তম স্থানে। অন্যদিকে, আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির অবস্থান ২৭ নম্বরে।

তালিকার শীর্ষস্থান দখল করেছেন বেলারুশের টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা। দ্বিতীয় স্থানে ফ্রিস্টাইল স্কিয়ার আইলিন গু এবং তৃতীয় স্থানে রয়েছেন গ্রিক বাস্কেটবল তারকা ইয়ানিস আন্তেতোকুম্পো। চতুর্থ অবস্থানে আছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় স্ট্রাইকার আর্লিং হলান্ড।

তবে এবারের সেরা ৫০-এ জায়গা হয়নি ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির। তালিকায় তার অবস্থান ৮৫তম। এ ছাড়া মহেন্দ্র সিং ধোনি রয়েছেন ৮৩তম এবং রোহিত শর্মা ৯০তম স্থানে।

স্পোর্টসপ্রোর এই তালিকা তৈরিতে তিনটি প্রধান বিষয় বিবেচনা করা হয়েছে ব্র্যান্ড ইকুইটি, মোমেন্টাম ও কমার্শিয়াল ট্র্যাজেক্টরি। এর মধ্যে ব্র্যান্ডের শক্তি ও আকর্ষণের জন্য ৪৫ শতাংশ, বিপণনযোগ্যতার অগ্রগতির জন্য ৪০ শতাংশ এবং ভবিষ্যৎ বাণিজ্যিক সম্ভাবনার জন্য ১৫ শতাংশ গুরুত্ব দেওয়া হয়েছে।

২০২৬ সালের এই মূল্যায়নে ৭০টি খেলার মোট ১ হাজার ২০২ জন ক্রীড়াবিদকে বিবেচনায় নেওয়া হয়। তাদের জনপ্রিয়তা, অনলাইনে অনুসন্ধানের প্রবণতা, সংবাদমাধ্যমে ইতিবাচক ও নেতিবাচক উপস্থিতি এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের বিষয়গুলোও ছিল মূল্যায়নের অংশ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ বলে ৬ ছক্কা হাঁকাল বাংলাদেশ
হংকং সিক্সেসে দারুণ ব্যাটিং নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ। বোল সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ওভারেই ৬ ছক্কা হাঁকিয়েছেন বাংলাদেশের দুই ব্যাটার হাবিবুর রহমান সোহান ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ বলে ৬ ছক্কা হাঁকাল বাংলাদেশ
ক্যারিবীয়দের ১৭০ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
মিরপুর টেস্টের তৃতীয় দিনেই ব্যাটিং বিপর্যয়ের চূড়ান্ত রূপ দেখিয়েছিল বাংলাদেশ। ৩৫ রানে ৫ উইকেট হারানোর পর ৬ উইকেটে ৭৯ রান নিয়ে আলোকস্বল্পতায় আগেভাগে দিন শেষ করেছিল।
ক্যারিবীয়দের ১৭০ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
বোলার হান্টে তৃণমূলের স্বপ্নপূরণের নতুন সম্ভাবনা
বাংলাদেশের পরবর্তী প্রজন্মের বোলার খুঁজে বের করার উদ্যোগে নতুন গতি এনেছে ‘রবি বোলার হান্ট ২০২৬’। দেশজুড়ে প্রতিভাবান বোলারদের খুঁজে বের করার পাশাপাশি এ আয়োজন তুলে এনেছে তাদের অদম্য ইচ্ছাশক্তি ও স্বপ্নপূরণের অনুপ্রেরণামূলক গল্প।
বোলার হান্টে তৃণমূলের স্বপ্নপূরণের নতুন সম্ভাবনা
এবার ক্রিকেটেও দেওয়া হবে ব্যালন ডি’অর, কবে থেকে শুরু
বিশ্ব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর। প্রতি বছর এই পুরস্কারকে ঘিরে ফুটবল বিশ্বে তৈরি হয় ব্যাপক উন্মাদনা।
এবার ক্রিকেটেও দেওয়া হবে ব্যালন ডি’অর, কবে থেকে শুরু
টাইগারদের স্পিন ট্র্যাকে জাদু দেখাচ্ছে ক্যারিবিয়ানরা, মহাবিপদে বাংলাদেশ
মিরপুর টেস্টে ক্যারিবিয়ানদের পরাস্ত করতে স্পিনবান্ধব উইকেট তৈরি করেছে বাংলাদেশ। কিন্তু ক্যারিবিয়ানদের জন্য পাতাফাঁদে নিজেরাই পড়েছে টাইগাররা। তৃতীয় দিনে মিরপুরে স্পিন জাদু দেখিয়ে টেস্টের চালকের আসনে রয়েছে সফরকারীরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে একের পর এক উইকেট হারিয়ে স্বাগতিকরা ধুঁকছে। তবে নাঈম হাসান ও জাকের আলীর ব্যাটে শেষ দিকে কিছুটা প্রতিরোধ গড়ে উঠেছে। দিন শেষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১০৬ রানে। এর আগে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলেই জেডেন সিলসের সতীর্থ আলজারি জোসেফের বলে গালিতে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ হাসান। প্রথম ইনিংসে ৭ রান করা এই ওপেনার এবার রানের খাতাই খুলতে পারেননি। তিন নম্বরে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন সাদমান ইসলাম। তবে ১৩ রান করে সাদমানের বিদায়ে ভাঙে সেই জুটি। এরপর বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামান রোস্টন চেজ। একই ওভারের প্রথম বলে সাদমানকে বোল্ড করার পর চতুর্থ বলে তাওহীদ হৃদয়কে ফিরিয়ে দেন তিনি। বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন হৃদয়। চেজের ঘূর্ণিতে এরপর সাজঘরে ফেরেন অধিনায়ক শান্তও। এলবিডব্লিউর ফাঁদে পড়ে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি।  শান্তর বিদায়ের পর কনকাশন সাব হিসেবে ব্যাটিংয়ে নামেন জাকের আলী। মুমিনুল হকের পরিবর্তে ক্রিজে নেমে দলের বিপর্যয় সামাল দেওয়ার দায়িত্ব নেন তিনি। এরপর জাকেরকে সঙ্গ দিতে ক্রিজে আসেন নাঈম হাসান। দুজনের ব্যাটে ধীরে ধীরে প্রতিরোধ গড়ে ওঠে। তবে তৃতীয় সেশনে খেলা শুরুর পরপরই আবারও বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দিনের খেলা পুনরায় শুরুর পর প্রথম ওভারেই লিটন দাসকে এলবিডব্লিউ করেন কেভিন সিনক্লেয়ারের সতীর্থ ওয়ারিক্যান। রিভিউ নিয়েও রক্ষা পাননি ৪ রান করা লিটন। লিটনের বিদায়ের পরপরই একই বোলারের শিকার হন মেহেদী হাসান মিরাজ। গুড লেংথে পড়া ওয়ারিক্যানের বলটি অতিরিক্ত বাউন্স নিয়ে দ্রুত ভেতরে ঢুকে মিরাজের ব্যাটের ফাঁক গলে সরাসরি আঘাত করে স্টাম্পে। ৯ রান করে ফেরেন তিনি। লিটনের আউট থেকে মাত্র ২০ বলের ব্যবধানে তিন উইকেট হারায় বাংলাদেশ। এর আগে দিনের দ্বিতীয় সেশনের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস গুটিয়ে দেয় বাংলাদেশ। নাঈম হাসানের দুর্দান্ত বোলিংয়ে ২৪৫ রানে থামে ক্যারিবীয়দের ইনিংস। বল হাতে চার উইকেট শিকার করেন নাঈম। তাতে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সেই লিডকে বড় করার পথে বড় বাধার মুখে পড়ে স্বাগতিকরা। একের পর এক উইকেট হারিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই ওয়েস্ট ইন্ডিজের হাতে তুলে দেয় তারা। শেষ পর্যন্ত নাঈম ও জাকেরের প্রতিরোধে লিড ১০৬ রানে পৌঁছালেও ম্যাচের চিত্র এখনো বাংলাদেশের জন্য স্বস্তিদায়ক নয়। দিনের বাকি সময় আলোকস্বল্পতায় খেলা না হওয়ায় আপাতত অপেক্ষা পরবর্তী অর্থাৎ চতুর্থ দিনের। ১০৬ রানের লিড নিয়ে বাংলাদেশ কত দূর যেতে পারে, আর ওয়েস্ট ইন্ডিজ কত দ্রুত স্বাগতিকদের ইনিংস গুটিয়ে দিতে পারে—ম্যাচের ভাগ্য নির্ধারণে সেটিই হয়ে উঠবে গুরুত্বপূর্ণ। আরটিভি/এসআর
টাইগারদের স্পিন ট্র্যাকে জাদু দেখাচ্ছে ক্যারিবিয়ানরা, মহাবিপদে বাংলাদেশ
আরও পড়ুন
আর্জেন্টিনায় ফেরার গুঞ্জন, মেসির সিদ্ধান্ত চূড়ান্ত
যে কারণে পাঁচ হলুদ কার্ড দেখেও নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে না মেসিকে
মেসিকে পেছনে ফেলে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জিতলেন রোনালদো
বিশ্বকাপে একদিনে বাংলাদেশের দুই জয়