ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনায় ফেরার গুঞ্জন, মেসির সিদ্ধান্ত চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ এএম
ছবি: সংগৃহীত

ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে লিওনেল মেসির। এর মধ্যেই শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজে তার ফেরার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এমনকি চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই আর্জেন্টিনায় ফিরতে পারেন বলে আলোচনা চলছে। তবে আপাতত সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে বিভিন্ন প্রতিবেদন।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট-এর তথ্য অনুযায়ী, এই মুহূর্তে ইন্টার মায়ামি ছাড়ার কোনো পরিকল্পনা নেই মেসির। যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে বেশ ভালো সময় কাটাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা। পরিবার নিয়ে ফ্লোরিডায় থিতু হয়েছেন তিনি। বর্তমান পরিবেশ নিয়েও সন্তুষ্ট বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

দলবদলবিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও জানিয়েছেন, আগামী কয়েক মাস কিংবা কয়েক বছরের মধ্যে ইন্টার মায়ামি ছাড়ার কথা ভাবছেন না মেসি। নিউয়েলস ওল্ড বয়েজে ফেরার গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, ‘আর্জেন্টিনায় নিজের প্রথম ক্লাবে ফেরার গুঞ্জন সম্প্রতি ছড়াচ্ছে, কিন্তু ইন্টার মায়ামিতে খুশি মেসি।’

রোমানোর মতে, অন্য কোনো ক্লাবের সঙ্গে এখন পর্যন্ত কোনো আলোচনা করেননি মেসি। তবে ২০২৮ সালের পর ইন্টার মায়ামির সঙ্গে তার চুক্তি নবায়ন হবে কি না, সেটি এখনো নিশ্চিত নয়। বিষয়টি অনেকটাই নির্ভর করবে মেসির শারীরিক অবস্থা ও খেলার সক্ষমতার ওপর।

অন্যদিকে, মেসির জন্মস্থান রোজারিওর স্থানীয় সাংবাদিক গঞ্জালো কালভিজিওনি জানিয়েছেন, নিউয়েলস ওল্ড বয়েজে ফেরার সম্ভাবনা আগের যেকোনো সময়ের তুলনায় এখন বেশি। স্থানীয় সংবাদমাধ্যম এস্তাদিও ৩ পর কাদেজা ৩ রোজারিও-কে তিনি বলেন, ‘মেসির নিউয়েলস ওল্ড বয়েজে ফেরার বর্তমান সম্ভাবনা আগে কখনও তৈরি হয়নি। ২০২৭ সালের জানুয়ারিতে তাকে পাওয়ার আশা করছে ক্লাবটি।’

সম্প্রতি নিজের নামে একটি টুর্নামেন্টও চালু করেছেন মেসি। এই আয়োজনের মাধ্যমে উঠে আসবে নতুন প্রজন্মের প্রতিভাবান ফুটবলাররা। সব মিলিয়ে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরেও নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সাজাচ্ছেন ২০২২ বিশ্বকাপজয়ী অধিনায়ক।

তবে শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজে ফেরার স্বপ্ন এখনই বাস্তবে রূপ নিচ্ছে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হবে সমর্থকদের।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বার্সেলোনা-ব্রাজিলের টানাপোড়েনে ক্ষুব্ধ রাফিনিয়া, নীরবতা ভাঙার সিদ্ধান্ত
বার্সেলোনা ও ব্রাজিল জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন নিয়ে দুই দেশের সমালোচনার মুখে পড়েছেন রাফিনিয়া। ক্লাব ও জাতীয় দলের স্বার্থের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করেও দুই পক্ষের কাছ থেকেই সমালোচনা শুনতে হচ্ছে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।
বার্সেলোনা-ব্রাজিলের টানাপোড়েনে ক্ষুব্ধ রাফিনিয়া, নীরবতা ভাঙার সিদ্ধান্ত
এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬-এ দুই পুরস্কার জিতল বাফুফে
থাইল্যান্ডের ব্যাংককে শনিবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠানে গ্রাসরুটস ফুটবলে সিলভার ক্যাটাগরিসহ ‘মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার’ রুবি ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 
এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬-এ দুই পুরস্কার জিতল বাফুফে
রোনালদোর পেনাল্টি মিস, আল আহলির কাছে হারল আল নাসর
ক্যারিয়ারের ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে আরও এক ধাপ এগোলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পর্তুগিজ এই মহাতারকার পেনাল্টি মিসের রাতে সৌদি প্রো লিগের প্রতিদ্বন্দ্বী আল আহলির কাছে ৩-১ গোলে হেরেছে আল নাসর।
রোনালদোর পেনাল্টি মিস, আল আহলির কাছে হারল আল নাসর
ড্রয়ের হতাশার পর বড় দুঃসংবাদ পেলো বায়ার্ন মিউনিখ
ফিফা উইন্ডোর বিরতি শেষে মাঠে ফিরে সুখবর পায়নি বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে কোলনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে জার্মান জায়ান্টরা। তবে ম্যাচের ফলাফলের চেয়েও বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দলের তারকা স্ট্রাইকার হ্যারি কেইনের চোট। বাঁ পায়ের গোড়ালির লিগামেন্টে চোট পাওয়ায় দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে ইংলিশ অধিনায়ককে। বায়ার্নের পক্ষ থেকে কয়েক মাসের অনুপস্থিতির কথা জানানো হলেও জার্মান সংবাদমাধ্যমের খবর, প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে পারেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। শুক্রবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ১২ মিনিটে মিকি মুরের গোলে পিছিয়ে পড়ে বায়ার্ন। সাইদ এল মালারের ব্যাকহিল পাস থেকে গোল করেন টটেনহাম থেকে ধারে খেলতে আসা ইংলিশ ফরোয়ার্ড। এর আট মিনিট পরই বড় ধাক্কা খায় স্বাগতিকরা। চোটের কারণে মাঠ ছাড়তে হয় কেইনকে। তার বদলি হিসেবে মাঠে নামেন টম বিশফ। বিরতির আগে অবশ্য সমতায় ফেরে বায়ার্ন। ৩৭ মিনিটে বিশফের পাস থেকে গোল করে দলকে খেলায় ফেরান নাথানিয়েল ব্রাউন। দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি। এদিকে কেইনের পাশাপাশি ম্যাচে চোট পেয়েছেন বায়ার্নের ফরাসি ফরোয়ার্ড মাইকেল অলিসেও। তবে তার চোট গুরুতর নয়। পায়ের সামনের অংশে কালশিটে পড়ায় মাঠ ছাড়লেও দ্রুতই সুস্থ হয়ে ওঠার আশা করা হচ্ছে। কেইনের চোটের বিষয়ে এক বিবৃতিতে বায়ার্ন জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় তার বাঁ পায়ের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গেছে। ক্লাবের চিকিৎসক দলের পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হয়েছে। ফলে আগামী কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। ড্রয়ের পরও বুন্দেসলিগার শীর্ষস্থান ধরে রেখেছে বায়ার্ন। ১০ ম্যাচে তাদের সংগ্রহ ২২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। তবে গুরুত্বপূর্ণ সময়ে কেইনের দীর্ঘ অনুপস্থিতি শিরোপা ধরে রাখার লড়াইয়ে বায়ার্নের জন্য বড় ধাক্কা হয়ে উঠতে পারে। আরটিভি/এসকে
ড্রয়ের হতাশার পর বড় দুঃসংবাদ পেলো বায়ার্ন মিউনিখ
এশিয়ান কাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের
এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব থেকে হতাশাজনক বিদায় নিয়েছে বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট শেষ করেছে লোডভিক ডি ক্রুইফের শিষ্যরা।
এশিয়ান কাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের
আরও পড়ুন
মেসির উত্তরসূরি হিসেবে যাকে বেছে নিলেন মা কুচ্চিত্তিনি
মেসির ১০ নম্বর জার্সি নিয়ে যা বললেন নিকো পাজ
আর্জেন্টিনার গোলপোস্টে মার্তিনেজের নতুন ইতিহাস
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে আইনি নোটিশ পাঠালেন মেসি!