ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামলেই পূরণ হবে ভোজিনিয়ার স্বপ্ন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৪:১২ পিএম
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরুর আগে কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়ার নাম খুব বেশি পরিচিত ছিল না ফুটবলপ্রেমীদের কাছে। তবে টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সে তিনি এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত ফুটবলার।

মাত্র ছয় লাখেরও কম জনসংখ্যার দেশ কেপ ভার্দে এবারের বিশ্বকাপে চমক দেখিয়ে প্রথমবারের মতো শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে। গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো শক্তিশালী দলকে পেছনে ফেলে ইতিহাস গড়ে দলটি। আর এই সাফল্যের অন্যতম নায়ক ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়া।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে একের পর এক দুর্দান্ত সেভ করে গোলশূন্য ড্র নিশ্চিত করেন তিনি। সেই ম্যাচের পর থেকেই বিশ্বজুড়ে আলোচনায় উঠে আসে তার নাম। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেড়েছে জনপ্রিয়তা; ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা এখন ১ কোটি ৭০ লাখের বেশি।

এবার নকআউট পর্বে কেপ ভার্দের সামনে অপেক্ষা করছে সবচেয়ে বড় পরীক্ষা। আগামী ৪ জুলাই শেষ ৩২-এর ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে দলটি। আর এই ম্যাচ মাঠে গড়ালেই পূরণ হবে ভোজিনিয়ার দীর্ঘদিনের একটি স্বপ্ন।

বিশ্বকাপ শুরুর আগেই ভোজিনিয়া জানিয়েছিলেন, তার সবচেয়ে বড় ইচ্ছা আর্জেন্টিনার বিপক্ষে খেলা। বিশেষ করে, নিজের দেখা সর্বকালের সেরা ফুটবলার বলে যাকে মনে করেন, সেই লিওনেল মেসির বিপক্ষে মাঠে নামতে চান তিনি।

ভোজিনিয়া বলেছিলেন, আমার কাছে সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি। আমি তার বিপক্ষে খেলতে চাই। সুযোগ হলে তার জার্সিটাও সংগ্রহ করতে চাই।

পরে তিনি আরও বলেন, আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারলে সেটা হবে দারুণ অভিজ্ঞতা। মেসির বিপক্ষে মাঠে নামা আমার জন্য স্বপ্নের মতো।

বিশ্বকাপের শুরুতে এই মন্তব্যকে অনেকেই একজন ফুটবলারের স্বপ্ন হিসেবেই দেখেছিলেন। তবে কয়েক সপ্তাহের মধ্যেই সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে। দুর্দান্ত পারফরম্যান্সে দলকে নকআউট পর্বে তুলে এনে এখন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় আছেন কেপ ভার্দের এই অভিজ্ঞ গোলরক্ষক।

ভোজিনিয়ার জীবনের সঙ্গে আর্জেন্টিনার রয়েছে আরেকটি মজার সংযোগও। তার অফিসিয়াল নাম জোসিমার হলেও, জন্মের সময় বাবা ছেলের নাম রাখতে চেয়েছিলেন ‘ভালদানো’। ১৯৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তির প্রতি ভালোবাসা থেকেই সেই নাম বেছে নেওয়া হয়েছিল। তবে স্থানীয় নিবন্ধন কর্তৃপক্ষ নামটি অনুমোদন না দেওয়ায় শেষ পর্যন্ত তা আর রাখা হয়নি।

আরও পড়ুন

নাম না হলেও ভাগ্য যেন শেষ পর্যন্ত ভোজিনিয়াকে আর্জেন্টিনার সামনেই এনে দাঁড় করিয়েছে। ছোট্ট এক দ্বীপরাষ্ট্রের গোলরক্ষক থেকে বিশ্বকাপের অন্যতম আলোচিত নায়ক হয়ে ওঠা এই ফুটবলারের সামনে এখন সবচেয়ে বড় মঞ্চ। আর সেই মঞ্চেই প্রতিপক্ষ আর্জেন্টিনা ও তার স্বপ্নের ফুটবলার লিওনেল মেসি। এখন দেখার অপেক্ষা, স্বপ্নের সেই ম্যাচে ভোজিনিয়া নিজের গল্পে আরেকটি স্মরণীয় অধ্যায় যোগ করতে পারেন কি না।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
ক্ষমা চেয়েও জরিমানা এড়াতে পারলেন না লিসান্দ্রো মার্তিনেস
ক্লাব কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না লিসান্দ্রো মার্তিনেস। ম্যানচেস্টার ইউনাইটেডের এই আর্জেন্টাইন ডিফেন্ডারকে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। তবে এ বিষয়ে ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
ক্ষমা চেয়েও জরিমানা এড়াতে পারলেন না লিসান্দ্রো মার্তিনেস
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন মার্তিনেজ
চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুগের কাছে হারের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই নতুন দুশ্চিন্তায় ইন্টার মিলান। চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন দলটির অধিনায়ক ও আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেজ।
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন মার্তিনেজ
অবসরের আগে আবারও জাতীয় দলে ফিরতে চান জাহানারা
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর আগে আবারও বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে চান সাবেক অধিনায়ক ও পেসার জাহানারা আলম।
অবসরের আগে আবারও জাতীয় দলে ফিরতে চান জাহানারা
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বিশেষ নকশার জার্সি পরে মাঠে নামবে বার্সেলোনা। মার্কিন সংগীতশিল্পী টাইলার, দ্য ক্রিয়েটরের ফ্যাশন ব্র্যান্ড ‘গল্ফ ওয়াং’-এর সঙ্গে যৌথভাবে তৈরি এই জার্সিতে ফুটবল, সংগীত ও ফ্যাশনের মেলবন্ধন তুলে ধরেছে কাতালান ক্লাবটি।
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
আরও পড়ুন
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা