সংবাদ সম্মেলনের মাঝেই বাবার মৃত্যুর খবর পেলেন কঙ্গোর কোচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ০২:৪০ পিএম


সংবাদ সম্মেলনের মাঝেই বাবার মৃত্যুর খবর পেলেন কঙ্গোর কোচ
সেবাস্তিয়ান দেসাব্রে। ছবি: এএফপি

নকআউট পর্ব থেকে বিদায় নিলেও ইংল্যান্ডের কঠিন পরীক্ষা নিয়েছে ডিআর কঙ্গো। দলের বিদায়ে একবুক হতাশা নিয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন দলটির কোচ সেবাস্তিয়ান দেসাব্রে। আর সেই সেখানেই বাবার মৃত্যু খবর জানতে পারেন তিনি।

সংবাদ সম্মেলনের মাঝপথে পাওয়া সেই খবর মুহূর্তেই বদলে দেয় পুরো পরিবেশ। খবরটি শুনে তিনি স্তব্ধ হয়ে যান, কয়েক মুহূর্তের জন্য তার মুখ থেকে কোনো কথা বের হয়নি।

বাবার মৃত্যুর সংবাদ পাওয়ার আগে ম্যাচ ও দলের বিশ্বকাপ মিশন নিয়ে নিজের বিশ্লেষণ শেষ করেন দেসাব্রে। সেখানে বিশ্বকাপে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, যতটা না হতাশ, তার চেয়ে বেশি গর্বিত। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া সত্যিই হতাশার।

আরও পড়ুন

ইংল্যান্ডের বিপক্ষে ৭৫ মিনিট পর্যন্ত এগিয়ে থাকার পরও পরাজয়ের স্বাদ পেয়েছে ডিআর কঙ্গো। শেষ ১৫ মিনিটে হ্যারি কেইনের জোড়া গোলে ম্যাচের পাশাপাশি টুর্নামেন্ট থেকেও ছিটকে পড়েছে তারা। সেই দুঃখ কাটিয়ে ওঠার আগেই বাবাকে হারানোর খবর পান কঙ্গোর কোচ।

কঙ্গো ফুটবল ফেডারেশনের মিডিয়া বিভাগের কর্মকর্তা জেরি কালেমো কোচের বাবার মৃত্যুর খবর জানান। তিনি বলেন, আপনাদের ধন্যবাদ। আমাদের কোচ তার বাবাকে হারিয়েছেন। আমাদের গভীর সমবেদনা।

১৯৭৪ সালের পর কঙ্গো এবারই প্রথম বিশ্বকাপে খেলেছে। ‘কে’ গ্রুপে পর্তুগাল ও কলম্বিয়ার মতো দলের লড়াই করেও শেষ ৩২-এর টিকিট পায় দলটি। কিন্তু শেষ ষোলোতে ওঠার আগেই থামল কঙ্গোর বিশ্বকাপ যাত্রা।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission